Wednesday, March 4, 2026
30.1 C
Dhaka

লেবাননের দক্ষিণে উত্তেজনা তীব্র, ইসরায়েলের নতুন সতর্কবার্তা

লেবাননের দক্ষিণাঞ্চলে উত্তেজনা আরও বাড়তে থাকায় এক ডজনের বেশি গ্রাম ও শহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে নতুন করে হামলা চালানো হতে পারে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই এক সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের চিহ্নিত অঞ্চল থেকে অন্তত এক কিলোমিটার দূরে সরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যদি কেউ হিজবুল্লাহর সদস্য, স্থাপনা বা অস্ত্রের কাছাকাছি থাকেন, তবে তিনি নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন।

সতর্কতার আওতায় থাকা গ্রাম ও শহরগুলোর মধ্যে রয়েছে রাবা থালাথিন, হাওলা, কালাআত দিব্বা, কাবরিখা, তুলাইন খিরবা, শাকরা, সাওয়ানা, মাজদাল সেলম, তামরিয়া, তায়রি, তালুসা, সাফাদ, বাতিখ, জমেইজমেহ এবং বানি হাইয়ান। এসব এলাকায় বাসিন্দাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে।

এদিকে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে।

অন্যদিকে কুয়েতে অস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ১১ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মুখপাত্র ডা. আবদুল্লাহ আল-সুন্দ বলেন, চেষ্টা সত্ত্বেও আঘাতের কারণে সে মারা গেছে। আহত অবস্থায় তার মা ও পরিবারের আরও চার সদস্যকে হাসপাতালে নেওয়া হয়।

কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, তারা একটি বিমান হামলার লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। তবে এর ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনের ওপর পড়ে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মাছ সংকটে কর্মহীন হাজারো নারী শ্রমিক

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে দেশের অন্যতম বৃহৎ শুঁটকি উৎপাদনকেন্দ্র দীর্ঘদিন...

আর্ট চুক্তি ও ভিসানীতি আলোচনায় থাকতে পারে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করতে দক্ষিণ ও মধ্য...

বিএনপির সংরক্ষিত নারী আসনে সিলেটে একাধিক মুখ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে...

গায়েহলুদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের মায়ের

মেয়ের গায়েহলুদের আয়োজন ঘিরে যখন আত্মীয়স্বজনের আনাগোনা ও উৎসবের...

মাসে ২০০ টাকায় মডেল পরীক্ষায় বদলে যাচ্ছে ভাগ্য

ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে রোববার (৭...

সীতাকুণ্ডে প্রথম জিরা চাষেই বিপর্যয়, হতাশ কৃষক

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথমবারের মতো পরীক্ষামূলক জিরা চাষ করে আলোচনায়...

ঢাকাকে ছাড়িয়ে সাভারে বিপজ্জনক বায়ুদূষণ

রাজধানী ঢাকায় বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও পাশের...

রোজায় উল্টো চিত্র, সিংড়ায় হাঁসের ডিমের বাজারে অস্থিরতা

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় রোজা শুরুর পর নিত্যপ্রয়োজনীয়...

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক...

রমজানে নবীজির ইবাদতের রূপরেখা

রমজান মাসকে আত্মশুদ্ধি ও সংযমের অনন্য সময় হিসেবে দেখিয়েছেন...

কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় মনোনয়নপ্রত্যাশীরা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে...

ইফতার অনুষ্ঠানে বক্তব্য ঘিরে অবরুদ্ধ এনসিপির এমপি, দুই ঘণ্টা পর উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধ...

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা, বাতাস ‘দুর্যোগপূর্ণ’

বিশ্বের ১২১টি দেশের মধ্যে বায়ুদূষণের দিক থেকে বুধবার সকাল...

তামাক নিয়ন্ত্রণে জোরদার অভিযানের সুপারিশ

দেশের গণপরিবহনগুলোতে ধূমপানের প্রবণতা আগের তুলনায় কমেছে বলে এক...
spot_img

আরও পড়ুন

মাছ সংকটে কর্মহীন হাজারো নারী শ্রমিক

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে দেশের অন্যতম বৃহৎ শুঁটকি উৎপাদনকেন্দ্র দীর্ঘদিন ধরে প্রাণচাঞ্চল্যে ভরপুর থাকলেও এবার চিত্র ভিন্ন। সাগরে মাছের প্রাপ্যতা কমে যাওয়ায় অন্তত ৬০০টি মহালে...

আর্ট চুক্তি ও ভিসানীতি আলোচনায় থাকতে পারে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করতে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বুধবার ( ৫ ডিসেম্বর) সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক...

বিএনপির সংরক্ষিত নারী আসনে সিলেটে একাধিক মুখ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে বিএনপির অন্তত নয়জন নেত্রী তৎপরতা শুরু করেছেন। সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ...

গায়েহলুদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের মায়ের

মেয়ের গায়েহলুদের আয়োজন ঘিরে যখন আত্মীয়স্বজনের আনাগোনা ও উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত ছিল পরিবার, ঠিক সেই সময় হঠাৎ নেমে আসে শোকের ছায়া। সাতক্ষীরার আশাশুনি উপজেলায়...
spot_img