Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

ব্যাংক থেকে টাকা তুলে নিখোঁজ, খুলনায় ধরা পড়লেন কর্মচারী

চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানের ২৪ লাখ টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এক দোকানকর্মচারীকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় এক সপ্তাহ পলাতক থাকার পর প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) খুলনার সোনাডাঙ্গা থানার শিববাড়ী এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. আলী। তিনি চট্টগ্রামের বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকার মদিনা স্টোর নামের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। দীর্ঘ আট বছর ধরে ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি।

পুলিশ জানায়, গত ২৩ ফেব্রুয়ারি কৃষি ব্যাংকের চাক্তাই শাখা থেকে ২৪ লাখ টাকা উত্তোলন করা হয়। ওই টাকা ইসলামী ব্যাংকের একটি শাখায় জমা দেওয়ার কথা ছিল। ব্যাংক থেকে টাকা তোলার সময় আলীর সঙ্গে দোকানমালিকের ভাই মো. জসিম উপস্থিত ছিলেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, কৃষি ব্যাংক থেকে টাকা তোলার পর আলী দোকানমালিকের ভাই জসিমকে বলেন টাকাগুলো গুনে তিনি নিয়ে আসবেন। তিনি জসিমকে ইসলামী ব্যাংক চাক্তাই শাখায় চলে যেতে বলেন। দোকানমালিকের ভাই সেখানে গেলেও টাকা জমা দিতে যাননি কর্মচারী আলী। অনেক খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে এই ঘটনায় বাকলিয়া থানায় মামলা করা হয়।

মামলা হওয়ার পর পুলিশ প্রযুক্তিগত সহায়তায় আলীর অবস্থান শনাক্ত করে খুলনায়। বাকলিয়া থানার এসআই মোবারক হোসেন জানান, মঙ্গলবার (৬ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ২২ লাখ ৯৬ হাজার টাকা।

পুলিশ বলছে, বাকি টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img