Monday, September 7, 2026
27 C
Dhaka

৩৮ হাজার ছাত্রের কার্ডে ‘ফিমেল’ উল্লেখ, সংশোধনে তৎপর বোর্ড

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে বড় ধরনের ভুল ধরা পড়েছে। বোর্ডের অধীন নিবন্ধন করা ৩৮ হাজার ছাত্রের কার্ডে লিঙ্গের ঘরে ‘ফিমেল বা মেয়ে’ উল্লেখ করা হয়েছে। পরীক্ষা শুরুর আগমুহূর্তে এমন ত্রুটি সামনে আসায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিষয়টি প্রকাশ্যে এলে কলেজ ও বোর্ড কার্যালয়ে সংশোধনের জন্য দৌড়ঝাঁপ শুরু হয়।

বোর্ড সূত্র জানায়, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মোট ৮১ হাজার ৮৩১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছে। সাধারণ নিয়ম অনুযায়ী প্রথম বর্ষে ভর্তি হওয়ার ছয় মাস পর নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং পরীক্ষা শুরুর কয়েক মাস আগে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়। আগামী জুনে এ বছরের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রথমে ঝালকাঠি জেলার কয়েকটি কলেজে রেজিস্ট্রেশন কার্ড বিতরণের সময় ভুলটি ধরা পড়ে। পরে অন্য জেলাতেও একই ত্রুটি শনাক্ত হয়। অনুসন্ধানে দেখা যায়, ৩৮ হাজার ছেলে শিক্ষার্থীকে ভুলক্রমে মেয়ে বা ফিমেল হিসেবে উল্লেখ করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী মঙ্গলবার বলেন, কম্পিউটার প্রোগ্রামের সেটিংস ও অপারেটরের অসাবধানতার কারণে এই ভুল হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট অপারেটরের কৈফিয়ত তলব করার পাশাপাশি ওই শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করে আবার মুদ্রণ করে দেওয়া হচ্ছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের এক কর্মকর্তা জানান, ভুলটি পরীক্ষার আগে ধরা পড়ায় এখন সমাধান করা সহজ হয়েছে। শিক্ষার্থীরা বিনা মূল্যে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করাতে পারছে। এখানে কোনো হয়রানির সুযোগ নেই। কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করলে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে।

তবে কয়েকটি সরকারি কলেজের শিক্ষকরা বলছেন, বিষয়টি আপাতদৃষ্টিতে ছোট ভুল মনে হলেও এর প্রভাব কম নয়। এতে শিক্ষার্থীরা মানসিকভাবে বিব্রত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। দূরবর্তী জেলা ও উপজেলার শিক্ষার্থীদের বোর্ডে আসতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। পাশাপাশি এত সংখ্যক রেজিস্ট্রেশন কার্ড নতুন করে মুদ্রণ করতে গিয়ে বিপুল অর্থ ব্যয় হবে।

বরগুনা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওয়ালিদ ইসলাম বলে, ‘রেজিস্ট্রেশন কার্ডে ভুল ধরা পড়ার পর আমরা দ্রুত কলেজে ছুটে যাই। কলেজ থেকে বোর্ডে কথা বলা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করে দেবে বলে আমাদের জানিয়েছে। এখন বুঝতে পারছি না, কীভাবে কী হবে।’

শিক্ষা বোর্ডের একটি সূত্র জানায়, আগে রেজিস্ট্রেশন কার্ড মুদ্রণের জন্য বোর্ডের নিজস্ব প্রিন্টার ছিল। করোনা মহামারির সময় প্রিন্টারের কালি শেষ হওয়ার পর তা আর সংগ্রহ করা হয়নি। ফলে গত তিন–চার বছর ধরে ঢাকায় গিয়ে কার্ড মুদ্রণ করে আনতে হচ্ছে। এতে যাতায়াত, থাকা-খাওয়া ও অন্যান্য ব্যয়ভার বোর্ডকে বহন করতে হচ্ছে।

বরিশাল বিভাগীয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের হাতে ভুল কার্ড পৌঁছানোয় তারা মানসিকভাবে আঘাত পেয়েছে। এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, যা আরও গুরুত্বের সঙ্গে দেখা উচিত ছিল। নতুন করে কার্ড ছাপাতে অর্থ ব্যয় হবে। সেটি কোনোভাবেই কলেজের ওপর চাপানো যাবে না, বোর্ডকেই তা বহন করতে হবে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img