Monday, June 8, 2026
27.2 C
Dhaka

ভাঙ্গায় চায়ের দোকানির সততায় ফিরল হারানো টাকা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক চায়ের দোকানির সততায় ফিরে পেলেন এক বৃদ্ধ তাঁর হারিয়ে যাওয়া দেড় লাখ টাকার বেশি অর্থ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলমের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১ লাখ ৫৭ হাজার টাকা মালিকের হাতে তুলে দেওয়া হয়।

টাকার মালিক মিরাজ শেখ (৬৬) ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহ মুল্লুকদী গ্রামের বাসিন্দা। গত ৯ ফেব্রুয়ারি চিকিৎসার প্রয়োজনে তিনি উপজেলা সদরে আসেন। ওই দিন বেলা সাড়ে তিনটার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার পাশে অবস্থিত জুবায়ের মিয়ার চায়ের দোকানে চা পান করেন। পরে সেখান থেকে চলে যান। জুবায়ের মিয়া (৪২) ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদী মহল্লার বাসিন্দা।

মিরাজ শেখ চলে যাওয়ার বেশ কিছু সময় পর দোকানের ভেতরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন জুবায়ের মিয়া। ব্যাগ খুলে তিনি দেখতে পান, এতে উল্লেখযোগ্য পরিমাণ টাকা রয়েছে। সঙ্গে সঙ্গে টাকার মালিককে খুঁজে বের করার চেষ্টা শুরু করেন তিনি। কিন্তু তাৎক্ষণিকভাবে কাউকে না পেয়ে পরদিন নিজ খরচে ভাঙ্গা পৌর এলাকায় মাইকিং করান। মাইকিংয়ে জানানো হয়, প্রমাণসহ যোগাযোগ করলে প্রকৃত মালিকের হাতে টাকা তুলে দেওয়া হবে।

মাইকিংয়ের খবর পেয়ে মিরাজ শেখ বুঝতে পারেন, ওই দিন তিনি চায়ের দোকানে বসেছিলেন এবং সেখানেই ব্যাগটি ফেলে এসেছেন। এদিকে টাকা পাওয়ার পর জুবায়ের মিয়া বিষয়টি ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলমকে জানান এবং প্রকৃত মালিককে শনাক্ত করে টাকা বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনিক সহযোগিতা চান।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে ১ লাখ ৫৭ হাজার টাকা মিরাজ শেখের হাতে তুলে দেওয়া হয়।

চায়ের দোকানি জুবায়ের মিয়া বলেন, ‘আমি টাকার ব্যাগ পেয়ে হতবাক হয়ে পড়ি। কিন্তু পরের টাকা রাখার ক্ষমতা আমার নেই। টাকার প্রকৃত মালিককে খোঁজার জন্য আমি মাইকিং করি। এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) স্যারের কাছে বিষয়টি জানাই। এর মধ্যে খবর পাই, এক বৃদ্ধ টাকা হারিয়েছেন। তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন। সহকারী কমিশনার স্যারের তত্ত্বাবধানে হারানো টাকা প্রকৃত মালিককে দিতে পেরে আমি খুশি।’

মিরাজ শেখ বলেন, ওই দিন (৯ ফেব্রুয়ারি) তিনি তাঁর চিকিৎসার জন্য ব্যাংক থেকে ওই টাকা তুলেছিলেন। বাড়ি গিয়ে দেখেন, টাকার ব্যাগ নেই। টাকার চিন্তায় আমি তিনি অসুস্থ হয়ে পড়ে। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। ভাবতে পারেননি চায়ের দোকানে টাকার ব্যাগ ফেলে এসেছেন।

তিনি আরও বলেন, ‘জুবায়ের মিয়া অত্যন্ত ভালো মানুষ। উনি সৎ না হলে এই টাকা আজ আমি ফেরত পেতাম না। টাকাগুলো না পেলে আমার চিকিৎসা করাই সম্ভব হতো না।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

পুলিশের দ্রুত অভিযানে ধরা পড়ল হামলাকারী যুবক

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর...

তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশু উদ্ধার, চক্র শনাক্তে অভিযান

কক্সবাজার শহর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু আবির হোসেনকে...

বিদ্যুৎ বিভ্রাটে নাকাল নগরবাসী, দ্রুত সমাধানের দাবি

হাসনাবাদ গ্রিডে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর...

পাঁচ বছর পর বাড়ি ফেরা হলো না, প্রবাসীর মৃত্যুতে শোক

চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী শহীদ উল্ল্যাহর (৪৮) দেশে ফেরার...

আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি খ্যাতি নয়, তাকওয়া

মানুষের সামাজিক অবস্থান, সম্পদ কিংবা খ্যাতি নয়; বরং ঈমান,...

মিছিলের রেশ ধরে সংঘর্ষ, আহত অন্তত ৬

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায়...

গাইবান্ধায় প্রতিবেশী দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধা সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র...

সাতমেরায় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোক

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই মাদরাসাছাত্রের...

ইয়াবা ও গাঁজাসহ আটক মা-ছেলে আদালতে প্রেরণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মা...

অপহরণ ও ধর্ষণ মামলায় তদন্ত জোরদার, গ্রেপ্তার ১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে...

বৃষ্টিপাত কমে বরেন্দ্র অঞ্চলে বাড়ছে পানিসংকটের ঝুঁকি

গত পাঁচ দশকে রাজশাহী অঞ্চলে বর্ষা মৌসুমে বৃষ্টিপাত উল্লেখযোগ্য...

হবিগঞ্জে বজ্রপাতের তাণ্ডব, নারীসহ তিনজনের মৃত্যু

হবিগঞ্জের তিনটি উপজেলায় পৃথক ঘটনায় বজ্রাঘাতে নারীসহ তিনজনের মৃত্যু...

জোবায়েরের মৃত্যুর পর উত্তাল বন্দর, থানার সামনে বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হওয়ার কয়েক দিন পর...

টহল পুলিশের তথ্যেই মিলল লুকিয়ে রাখা শটগানের সন্ধান

পিরোজপুরে সদর ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে একটি...
spot_img

আরও পড়ুন

পুলিশের দ্রুত অভিযানে ধরা পড়ল হামলাকারী যুবক

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় সামিউল সিরাজ (সিজান) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর মাত্র...

তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশু উদ্ধার, চক্র শনাক্তে অভিযান

কক্সবাজার শহর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু আবির হোসেনকে মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে এক...

বিদ্যুৎ বিভ্রাটে নাকাল নগরবাসী, দ্রুত সমাধানের দাবি

হাসনাবাদ গ্রিডে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই জোনে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দিনভর ভোগান্তিতে পড়েন...

পাঁচ বছর পর বাড়ি ফেরা হলো না, প্রবাসীর মৃত্যুতে শোক

চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী শহীদ উল্ল্যাহর (৪৮) দেশে ফেরার বহু প্রতীক্ষিত স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তব হয়নি। পাঁচ বছর পর পরিবারের কাছে ফেরার প্রস্তুতি সম্পন্ন...
spot_img