Tuesday, April 28, 2026
25 C
Dhaka

নারীদের থেকে পুরুষেরাই বেশি নিরাশ করেছেনঃ প্যাডম্যান অক্ষয় কুমার

বলিউডে নিয়ম হল ছবি মুক্তির আগে নায়ক-নায়িকারা সাংবাদিকদের সঙ্গে দেখা করেন। সাক্ষাৎকার দেন,একই সাথে ছবির প্রচারণা ও করে থাকেন আর্টিস্টরা। ছবি মুক্তির পর এটা খুব একটা হয় না বললেই চলে। কিন্তু এই দিক থেকে আবার উল্টো পথে হাঁটলেন বলিউডের ‘দেশি সুপারম্যান’ অক্ষয় কুমার। অবশ্য এখন তিনি স্রোতের বিপরীতে চলতে পছন্দ করছেন এটা সবার ই জানা। তাই টয়লেট: এক প্রেম কথার পর প্যাডম্যান-এর মতো ছবি করার সাহস তিনি পান। তবে অক্ষয়ের এই সাহসী পদক্ষেপে তাঁর পাশে নেই পুরুষেরাই। এমনটাই দাবি করেছেন এই অভিনেতা। পুরুষেরাই নাকি তাঁকে নিরাশ করেছেন।

প্যাডম্যান মুক্তির বেশ কয়েক দিন পর আবার সংবাদ কর্মীদের মুখোমুখি হন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার। কিছু প্রশ্ন করার আগে অক্ষয় নিজেই হতাশার সুরে এক নিশ্বাসে বলেন, ‘দেখুন, ছবি থেকে অর্থ উপার্জন করা আমার মূল উদ্দেশ্য নয়। ১৮ কোটি টাকায় আমি ছবিটি নির্মাণ করেছি। দেশ-বিদেশ মিলিয়ে এখন পর্যন্ত আমার ছবি যা ব্যবসা করেছে, তাতে আমি খুশি। টয়লেট: এক প্রেম কথা ছবিটি যে উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছিল, প্যাডম্যান-এর ক্ষেত্রেও তাই। প্যাডম্যান-এর মাধ্যমে পিরিয়ড নিয়ে প্রচলিত নানা কুসংস্কার এবং অন্ধবিশ্বাস সম্পর্কে নারীসমাজকে সচেতন করাই আমার প্রথম শর্ত।

আর স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং মানসিকতায় পরিবর্তন আনা।’ তিনি আরও বলেন, ‘আমার এই পদক্ষেপে অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন পুরুষেরাই। বিহার, উত্তর প্রদেশ, হরিয়ানায় নারীদের প্যাডম্যান দেখার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে উঠেছেন পুরুষেরাই। তাই আমি খুবই হতাশ। আমার এই ছবিতে কোনো নোংরামি নেই। একটা সুন্দর প্রেমের ছবি। পরিবারের সবাই একসঙ্গে বসে দেখার ছবি।’ অক্ষয় টয়লেট-এর সফলতার রেশ টেনে বলেন, ‘সিনেমা খুব দ্রুত সমাজের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে পারে এবং পরিবর্তন ঘটাতে পারে। টয়লেট তার জ্বলন্ত উদাহরণ। এখনো ৮২ শতাংশ নারী স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার জানেন না। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এই অজ্ঞতার মূলে কুঠারাঘাত করে দ্রুত চেতনার আলো আনাই ছিল আমার আসল উদ্দেশ্য।’

তাহলে কি আপনি এ ক্ষেত্রে অসফল? জবাবে এই বলিউড সুপারস্টার বলেন, ‘এই জন্যই তো সাংবাদিকদের সঙ্গে আমি আবার কথা বলছি। আমি চাই পুরুষেরা তাঁদের সঙ্গিনীদের নিয়ে এই ছবি যেন দেখেন।’ শুধু পুরুষেরা কেন, ছবি দেখার ক্ষেত্রে পয়সাটাও তো একটা অন্তরায়-তার উত্তরে বলিউডের ‘মি ক্লিন’ বলেন, ‘ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আমার কথা হয়েছে। তিন মাস পর থেকে ভারতের যেসব অঞ্চলে এই ছবিটি দেখানো জরুরি, সেখানে গিয়ে স্ক্রিন লাগিয়ে ছবিটি দেখানোর ব্যবস্থা করবে তারা।’

প্যাডম্যান অক্ষয়ের কাছে শুধু একটা ছবি নয়, এক বিপ্লব। এক আন্দোলন। আর তাঁর এই বিপ্লবের সুফল মহারাষ্ট্রসহ ধীরে ধীরে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। মুম্বাইয়ের বিভিন্ন রেলস্টেশনে এবং বাস ডিপোতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর কাজ শুরু হয়ে গেছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে প্যাডম্যানকে করমুক্ত ঘোষণা করেছেন। পুরুষেরা অক্ষয়ের এই আন্দোলনের শরিক হয়ে উঠলে হয়তো নারীসমাজ এগিয়ে যাবে আরও কয়েক কদম।

spot_img

আরও পড়ুন

ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জের দাবি বিরোধী নেতার

জাতীয় সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ...

এআই কি সম্পর্কের তৃতীয় পক্ষ হয়ে উঠছে, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এটি...

মহাকাশ থেকে সবুজে ঢাকা বাংলাদেশ, কী বলছে বিজ্ঞান

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রকাশিত একটি স্যাটেলাইট ছবি...

রাজনৈতিক সংকট মোকাবিলায় জুওয়াইনির তাত্ত্বিক বিশ্লেষণ

ইসলামি রাষ্ট্রচিন্তার ইতিহাসে ইমামুল হারামাইন আল-জুওয়াইনির রচিত আল-গিয়াসি গ্রন্থটি...

৬ ধরনের রুটি, পুষ্টিগুণে কতটা ভিন্ন জানেন কি

আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় রুটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে...

পার্সেল খুলতেই বিস্ফোরণ, কুষ্টিয়ায় আহত ভ্যানচালক নাসির

কুষ্টিয়া শহরে একটি পার্সেল খোলার সময় ভেতরে থাকা বিস্ফোরক...

পারমাণবিক জ্বালানি কতটা নিরাপদ, রূপপুরে ব্যবহার নিয়ে যা জানা গেল

বাংলাদেশের পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম...

২০২৮ সালে উৎপাদনে যেতে পারে ওপেনএআইয়ের স্মার্টফোন

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইকে ঘিরে নতুন একটি জল্পনা প্রযুক্তি...

অন্যের উন্মুক্ত ওয়াই-ফাই ব্যবহার কি বৈধ

ইসলামী দৃষ্টিকোণ থেকে অন্যের সম্পদ ভোগ বা আত্মসাৎ করা...

শিশু খাবার খেতে না চাইলে কী কারণ থাকতে পারে

অনেক অভিভাবক অভিযোগ করেন, তাদের সন্তান ঠিকমতো খাবার খেতে...

বিজ্ঞাপনমুক্ত চ্যাটিং প্ল্যাটফর্ম আনল এক্স

ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় এনক্রিপশন প্রযুক্তিনির্ভর নতুন মেসেজিং অ্যাপ উন্মুক্ত...

ফিতনার ভয়াবহতা থেকে বাঁচার উপায় কী

ইসলামে ফিতনা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, যার মধ্যে...

করপোরেট বিশ্বে এমবিএ গ্র্যাজুয়েটদের চাহিদা

বর্তমান বিশ্বে ব্যবসা ও অর্থনীতির জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে...

মহাবিশ্বে একা কি মানুষ, কী বলছে বিজ্ঞান

বিশাল মহাবিশ্বে মানুষের বাইরে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে...
spot_img

আরও পড়ুন

ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জের দাবি বিরোধী নেতার

জাতীয় সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার...

এআই কি সম্পর্কের তৃতীয় পক্ষ হয়ে উঠছে, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এটি মানুষের ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলছে বলে নতুন গবেষণায় উঠে এসেছে। প্রেম, তর্ক কিংবা ব্রেকআপের মতো...

মহাকাশ থেকে সবুজে ঢাকা বাংলাদেশ, কী বলছে বিজ্ঞান

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রকাশিত একটি স্যাটেলাইট ছবি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এতে দেখা যায়, দক্ষিণ এশিয়ার একটি বড় অংশ—বিশেষ করে বাংলাদেশ—রহস্যময় সবুজ...

রাজনৈতিক সংকট মোকাবিলায় জুওয়াইনির তাত্ত্বিক বিশ্লেষণ

ইসলামি রাষ্ট্রচিন্তার ইতিহাসে ইমামুল হারামাইন আল-জুওয়াইনির রচিত আল-গিয়াসি গ্রন্থটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। এই গ্রন্থে তিনি রাজনৈতিক সংকট ও রাষ্ট্রীয় কাঠামোর ভাঙনের...
spot_img