Thursday, September 17, 2026
26 C
Dhaka

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই হিসাবের ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। কেন এক দিনে ২৪ ঘণ্টা, এক ঘণ্টায় ৬০ মিনিট, আর এক মিনিটে ৬০ সেকেন্ড—এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হয় প্রাচীন মিসর ও ব্যাবিলনের সভ্যতায়।

ইতিহাসবিদদের মতে, দিনকে ২৪ ভাগে বিভক্ত করার প্রথা চালু করে প্রাচীন মিসরীয়রা। শুরুতে তারা সূর্যঘড়ির সাহায্যে দিনের আলোকে ১০ ভাগে ভাগ করত। ভোর ও গোধূলির জন্য আরও দুটি অংশ যোগ করলে দিনের মোট ভাগ দাঁড়ায় ১২। পরে রাতের সময় নির্ধারণে তারা আকাশের বিশেষ নক্ষত্রপুঞ্জ, যাদের ডেকান বলা হতো, পর্যবেক্ষণ করে রাতকেও ১২ ভাগে ভাগ করে। এভাবে দিন-রাত মিলিয়ে একটি পূর্ণ চক্র হয় ২৪ ঘণ্টা।

https://static.scientificamerican.com/dam/m/4a7856f4fed1e301/original/GettyImages-540236532.jpg?crop=16%3A9%2Csmart&m=1713835841.044&w=1920

তবে এই পদ্ধতিতে একটি সমস্যা ছিল। ঋতুভেদে দিনের দৈর্ঘ্য বদলালে ঘণ্টার দৈর্ঘ্যও বদলে যেত। বিষুব দিন ছাড়া বছরের অন্য সময় ঘণ্টাগুলো সমান থাকত না। খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকে গ্রিক জ্যোতির্বিদ হিপার্কাস প্রস্তাব দেন দিনকে ২৪টি সমান ভাগে ভাগ করার। অনেক পরে ইউরোপে যন্ত্রচালিত ঘড়ির প্রচলনের পর এই সমান ঘণ্টার ধারণা প্রতিষ্ঠা পায়।

১২ সংখ্যাটি কেন বেছে নেওয়া হয়েছিল, তার ব্যাখ্যা পাওয়া যায় হাতের আঙুলের গোনায়। বুড়ো আঙুল দিয়ে অন্য চার আঙুলের তিনটি করে কড় গোনা যায়, ফলে এক হাতে মোট ১২ পর্যন্ত গণনা সম্ভব। এই সহজ পদ্ধতি ১২ সংখ্যাকে জনপ্রিয় করে তোলে।

অন্যদিকে মিনিট ও সেকেন্ডের ক্ষেত্রে প্রভাব এসেছে প্রাচীন সুমেরীয় ও ব্যাবিলনীয়দের ৬০-ভিত্তিক সেক্সাজেসিমাল সংখ্যাপদ্ধতি থেকে। ৬০ একটি বিভাজ্য সংখ্যা; একে ১, ২, ৩, ৪, ৫, ৬, ১০, ১২, ১৫, ২০ ও ৩০ দিয়ে ভাগ করা যায়। ফলে ভগ্নাংশের জটিলতা কমে। এক ঘণ্টাকে ৬০ মিনিট এবং এক মিনিটকে ৬০ সেকেন্ডে ভাগ করার ধারণা সেখান থেকেই এসেছে।

https://old.maa.org/sites/default/files/images/upload_library/46/Swetz_2012_Math_Treasures/Misc/earliest-mathematical-text-ms-3047_l.png

বৃত্তকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করার ধারণাও এই ৬০-ভিত্তিক পদ্ধতির ফল। পরে প্রযুক্তির উন্নতির সঙ্গে সময়ের আরও সূক্ষ্ম একক—মিলিসেকেন্ড, মাইক্রোসেকেন্ড ও ন্যানোসেকেন্ড—চালু হয়েছে, যেখানে দশমিক পদ্ধতি ব্যবহার করা হয়।

ফরাসি বিপ্লবের পর দিনকে ১০ ঘণ্টায় ভাগ করার প্রস্তাব উঠেছিল। কিন্তু দীর্ঘদিনের অভ্যাস বদলানো সহজ হয়নি। ফলে প্রাচীন পদ্ধতিই টিকে গেছে। আজও ঘড়ির প্রতিটি কাঁটা সেই ইতিহাসের সাক্ষী বহন করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img