Tuesday, March 3, 2026
32.2 C
Dhaka

শিশু নির্যাতনের অভিযোগে স্বজন আটক

যশোরে সাত বছরের এক শিশুকে বেড়াতে নেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাফিজুল ইসলাম নামের ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শিশুটির দূর সম্পর্কের নানা বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে গুরুতর অবস্থায় শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। অভিযুক্ত হাফিজুল সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং বর্তমানে যশোর মেডিকেল কলেজসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

শিশুটির স্বজনদের ভাষ্য অনুযায়ী, সে যশোর শহরের শংকরপুর এলাকায় নানির বাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। ২ মার্চ রাত ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি বেড়াতে নেওয়ার কথা বলে শিশুটিকে নিজের ভাড়া বাসায় নিয়ে যান। পরে শিশুটির ওপর নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বজলুর রশিদ টুলু জানিয়েছেন, শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায়...

২৬ দিন পর টয়লেটের ট্যাংকে মিলল চার মাসের শিশুর দেহ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দোলনা থেকে নিখোঁজ হওয়া চার মাস...

বসন্তে রঙিন জীবনানন্দের শহর

বরিশাল, কবি জীবনানন্দ দাশের জন্মশহর, বসন্তের আগমনে নতুন রঙে...

যশোরে ব্যবসায়ী অপহরণে চাঞ্চল্য, মুক্তিপণ দাবি এক কোটি

যশোর শহরে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণের পর এক কোটি...

কেউ যেন বাবা হারাতে না হয়, এ যুদ্ধ বন্ধ হোক

পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের সঙ্গে ঈদ উদযাপন করতে...

নিরাপত্তা উদ্বেগে ছয় রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে ছয়টি রুটে সব...

জ্বালানি তেলের দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা, বাংলাদেশও উদ্বিগ্ন

ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে...

প্রতিদিন হাজারো মানুষকে ইফতার করান এ কে এম হারুন অর রশিদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে...

মাকরুহ কাজ এড়িয়ে পূর্ণ সওয়াবের চেষ্টা

রোজা আত্মসংযম ও ত্যাগের অনুশীলন। কিছু কাজ রয়েছে, যা...

সীতাকুণ্ডে গুরুতর আহত শিশুর মৃত্যু, মামলা হত্যা হিসেবে রূপান্তর

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি...

হালিশহর থানায় নিহত নারীর লাশ মর্গে, মামলা প্রস্তুত

চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাহ বড় পুকুর দক্ষিণপাড় এলাকায় গত...

ব্যক্তিগত কারণ দেখিয়ে দুদক কমিশনের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার...

হজসেবায় অবহেলা করলে ব্যবস্থা

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, সুন্দর ও...

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যে খাবারগুলো

সুষম খাদ্য শরীরের সুস্থতার অন্যতম শর্ত। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, দৈনন্দিন...
spot_img

আরও পড়ুন

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, করপোরেশনের বর্তমান আর্থিক...

২৬ দিন পর টয়লেটের ট্যাংকে মিলল চার মাসের শিশুর দেহ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দোলনা থেকে নিখোঁজ হওয়া চার মাস বয়সী এক শিশুর মরদেহ ২৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩...

বসন্তে রঙিন জীবনানন্দের শহর

বরিশাল, কবি জীবনানন্দ দাশের জন্মশহর, বসন্তের আগমনে নতুন রঙে সেজে ওঠে। শহরের সিঅ্যান্ডবি সড়ক, কবি জীবনানন্দ দাশ সড়ক, ক্লাব রোড ও রাজাবাহাদুর সড়কের বাড়ির...

যশোরে ব্যবসায়ী অপহরণে চাঞ্চল্য, মুক্তিপণ দাবি এক কোটি

যশোর শহরে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণের পর এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। মুক্তিপণের অর্থ পরিশোধ না করলে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে...
spot_img