Tuesday, March 3, 2026
24.9 C
Dhaka

সমুদ্রঘেঁষা মরুভূমির রহস্য

মরুভূমি মানেই ধু ধু বালির প্রান্তর—এমন ধারণাই আমাদের অনেকের মনে গেঁথে আছে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, পৃথিবীর সবচেয়ে শুষ্ক কিছু মরুভূমি সমুদ্রের একেবারে গা ঘেঁষে অবস্থিত। দক্ষিণ আফ্রিকার নামিব মরুভূমি আটলান্টিক মহাসাগরের তীরে, আর চিলির আতাকামা মরুভূমি প্রশান্ত মহাসাগরের পাশে গড়ে উঠেছে। প্রশ্ন হলো, এত বিশাল জলরাশি পাশে থাকলেও এসব অঞ্চল এত শুষ্ক কেন?

বিশেষজ্ঞদের মতে, সাগরের পাশে মরুভূমি সৃষ্টির পেছনে মূলত তিনটি কারণ কাজ করে—বাতাসের উল্লম্ব চলাচল, আড়াআড়ি বায়ুপ্রবাহ এবং পাহাড়ি বাধা বা রেইন শ্যাডো প্রভাব।

প্রথমত, বিষুবরেখা অঞ্চলে সূর্যের তাপ সরাসরি পড়ে। এতে বাতাস গরম হয়ে ওপরে উঠে যায় এবং নিম্নচাপ সৃষ্টি হয়। ওপরে ওঠা বাতাস ঠান্ডা হয়ে বৃষ্টি ঝরায়। এ কারণে বিষুবীয় অঞ্চলে ঘন অরণ্য দেখা যায়। কিন্তু এই গরম বাতাস ওপরে উঠে উত্তর ও দক্ষিণে সরে গিয়ে আবার নিচে নামে। নিচে নামার সময় বাতাস শুষ্ক থাকে এবং মেঘ গঠনে বাধা দেয়। ফলে বৃষ্টি কম হয় এবং মরুভূমি গড়ে ওঠে। সাহারা ও কালাহারির মতো মরুভূমি এভাবেই তৈরি হয়েছে।

দ্বিতীয়ত, আড়াআড়ি বায়ুপ্রবাহ ও সাগরের শীতল স্রোত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিষুবীয় অঞ্চলে পূর্ব থেকে পশ্চিমমুখী বায়ুপ্রবাহ মহাদেশের পূর্বদিকে বৃষ্টি ঝরালেও পশ্চিমে পৌঁছাতে পৌঁছাতে তা শুষ্ক হয়ে যায়। আবার উপকূল ঘেঁষে প্রবাহিত শীতল সমুদ্রস্রোতের ওপর দিয়ে বাতাস গেলে সেটিও ঠান্ডা হয়। ঠান্ডা বাতাস সহজে ওপরে উঠতে পারে না, ফলে মেঘ তৈরি হয় না। তবে এই বাতাসে জলীয় বাষ্প থাকায় উপকূলীয় মরুভূমিতে ঘন কুয়াশা দেখা যায়। নামিব মরুভূমিতে এমন কুয়াশা সাধারণ ঘটনা।

তৃতীয় কারণ হলো পাহাড়ি বাধা। জলীয় বাষ্পে ভরা বাতাস যখন উঁচু পর্বতে ধাক্কা খায়, তখন তা ওপরে উঠে ঠান্ডা হয়ে পাহাড়ের এক পাশে বৃষ্টি ঝরায়। কিন্তু অন্য পাশে পৌঁছাতে পৌঁছাতে বাতাস একেবারে শুষ্ক হয়ে পড়ে। একে রেইন শ্যাডো বলা হয়। আতাকামা মরুভূমির ক্ষেত্রে আমাজন অঞ্চল ও আন্দিজ পর্বতমালার প্রভাব উল্লেখযোগ্য। আন্দিজ পর্বত বৃষ্টির জল আটকে দেয়, ফলে পর্বতের পশ্চিম পাশে বৃষ্টি প্রায় হয় না।

সাগরঘেঁষা মরুভূমির আরেকটি বৈশিষ্ট্য হলো তুলনামূলক শীতল আবহাওয়া। ভেতরের মরুভূমির মতো অতিরিক্ত গরম নয়, বরং কুয়াশা ও শীতল স্রোতের কারণে আবহাওয়া অনেক সময় সহনীয় থাকে। এখানকার কিছু প্রাণী কুয়াশা থেকে জল সংগ্রহ করে বেঁচে থাকার কৌশল শিখেছে।

শুধু গরম অঞ্চল নয়, পৃথিবীর মেরু এলাকাও একধরনের মরুভূমি। অ্যান্টার্কটিকা ও আর্কটিক অঞ্চলে তাপমাত্রা অত্যন্ত কম থাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কম। চারপাশে বরফে ঢাকা থাকলেও বৃষ্টিপাত অত্যন্ত সামান্য। তাই এগুলোকে মেরু মরুভূমি বলা হয়।

সব মিলিয়ে দেখা যায়, সমুদ্রের পাশে মরুভূমি গড়ে ওঠা কোনো বিরল ঘটনা নয়। বরং বৈশ্বিক বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত ও ভৌগোলিক গঠনের সম্মিলিত প্রভাবেই এমন বৈপরীত্যপূর্ণ প্রাকৃতিক দৃশ্য তৈরি হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

তাকওয়া অর্জনে রোজার গুরুত্ব

রোজা এমন এক ইবাদত, যা দুনিয়ায় আত্মসংযমের শিক্ষা দেয়...

ডিনারে কী রাখবেন ওজন কমাতে

আধুনিক জীবনযাপনে ওজন নিয়ন্ত্রণ অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। দ্রুত...

অতিরিক্ত খরচ ছাড়াই গুগল স্টোরেজ ম্যানেজের উপায়

হঠাৎ একদিন গুগল অ্যাকাউন্টে নোটিফিকেশন এলো—স্টোরেজ প্রায় শেষ। নতুন...

ঈদের আগে ফিতরা কেন জরুরি

ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আর্থিক ইবাদত হলো জাকাত ও সদকাতুল...

রমজানে রোগ প্রতিরোধে সচেতনতা

পবিত্র মাহে রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে খাদ্যাভ্যাসে...

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায়...

২৬ দিন পর টয়লেটের ট্যাংকে মিলল চার মাসের শিশুর দেহ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দোলনা থেকে নিখোঁজ হওয়া চার মাস...

বসন্তে রঙিন জীবনানন্দের শহর

বরিশাল, কবি জীবনানন্দ দাশের জন্মশহর, বসন্তের আগমনে নতুন রঙে...

যশোরে ব্যবসায়ী অপহরণে চাঞ্চল্য, মুক্তিপণ দাবি এক কোটি

যশোর শহরে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণের পর এক কোটি...

কেউ যেন বাবা হারাতে না হয়, এ যুদ্ধ বন্ধ হোক

পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের সঙ্গে ঈদ উদযাপন করতে...

নিরাপত্তা উদ্বেগে ছয় রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে ছয়টি রুটে সব...

জ্বালানি তেলের দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা, বাংলাদেশও উদ্বিগ্ন

ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে...

প্রতিদিন হাজারো মানুষকে ইফতার করান এ কে এম হারুন অর রশিদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে...

মাকরুহ কাজ এড়িয়ে পূর্ণ সওয়াবের চেষ্টা

রোজা আত্মসংযম ও ত্যাগের অনুশীলন। কিছু কাজ রয়েছে, যা...
spot_img

আরও পড়ুন

তাকওয়া অর্জনে রোজার গুরুত্ব

রোজা এমন এক ইবাদত, যা দুনিয়ায় আত্মসংযমের শিক্ষা দেয় এবং আখেরাতে বিশেষ মর্যাদা এনে দেয়। কোরআন ও হাদিসে রোজার গুরুত্ব ও ফজিলত বারবার উল্লেখ...

ডিনারে কী রাখবেন ওজন কমাতে

আধুনিক জীবনযাপনে ওজন নিয়ন্ত্রণ অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। দ্রুত মেদ জমলেও তা কমানো সহজ নয়। ডায়েট ও নিয়মিত শরীরচর্চা ওজন কমানোর মূল উপায় হলেও...

অতিরিক্ত খরচ ছাড়াই গুগল স্টোরেজ ম্যানেজের উপায়

হঠাৎ একদিন গুগল অ্যাকাউন্টে নোটিফিকেশন এলো—স্টোরেজ প্রায় শেষ। নতুন ইমেইল আসতে সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে অনেক ব্যবহারকারীই দুশ্চিন্তায় পড়েন। কারণ একটি গুগল অ্যাকাউন্ট...

ঈদের আগে ফিতরা কেন জরুরি

ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আর্থিক ইবাদত হলো জাকাত ও সদকাতুল ফিতর। অনেকের মনেই প্রশ্ন থাকে—এই দুই ইবাদত কি একই, নাকি আলাদা? ইসলামি গবেষকদের মতে, জাকাত...
spot_img