Monday, June 8, 2026
36.3 C
Dhaka

রাকসু নির্বাচনে শিবির বিরোধী ভিপি প্রার্থী মেহেদী সজীব

চব্বিশের গণ–অভ্যুত্থানের দেড় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও রাকসু নির্বাচনের আলোচিত ভিপি প্রার্থী মেহেদী সজীব তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করেছেন। সোমবার বিকেলে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্যাডে প্রচার ও মিডিয়া সম্পাদক পদে তার স্বাক্ষরযুক্ত একটি বিজ্ঞপ্তি পোস্ট করেন। এই ঘোষণার পর ক্যাম্পাসে তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

গত বছরের ১০ সেপ্টেম্বর রাকসু নির্বাচনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ১৮টিতে প্রার্থী দেয় প্যানেলটি। প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী সজীব, জিএস পদে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাহউদ্দিন আম্মার এবং এজিএস পদে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিল বিন তালেবের নাম ঘোষণা করা হয়।

তবে প্যানেলে ঘোষিত কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ক্যাম্পাসে গুঞ্জন ওঠে, প্যানেলটি ছাত্রশিবিরের ‘বি টিম’ বা ‘ডামি প্যানেল’ হিসেবে গঠন করা হয়েছে। যদিও ভিপি ও জিএস প্রার্থীরা এসব অভিযোগ অস্বীকার করেন।

পরবর্তীতে এজিএস প্রার্থী আকিল বিন তালেব, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ফাহির আমিন এবং সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক প্রার্থী এম শামিম প্যানেল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। কিন্তু ভোটে জিএস পদে নির্বাচিত হন সালাহউদ্দিন আম্মার। ভিপি প্রার্থী মেহেদী সজীব নির্বাচনী প্রচারে নীরব থাকলেও ভোটে তিনি ৩২৩ ভোট পান। অভিযোগ উঠেছিল, শিবির-সমর্থিত ভিপি প্রার্থীকে সুবিধা দিতে তিনি সক্রিয় হননি। তবে এসব অভিযোগ সজীব বরাবরই অস্বীকার করেন এবং শারীরিক অসুস্থতার কারণে প্রচারে অংশ নিতে না পারার ব্যাখ্যা দিয়েছেন।

মেহেদী সজীবের রাজনৈতিক পরিচয় প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নোমান ইমতিয়াজ লিখেছেন, ‘নতুন পদের জন্য শুভকামনা। পাশাপাশি সকলের ধারণাকে সত্য প্রমাণিত করার জন্য ধন্যবাদ।’ অন্য এক সাবেক শিক্ষার্থী সাইফুর রহমান লিখেছেন, ‘হাজার শিক্ষার্থীর সঙ্গে বেঈমানী করে আত্মপ্রকাশ করেছে ছোট ভাই মেহেদী সজীব। আরও কিছু ছোট ভাই আছে। একে একে সবাই সামনে আসবে।’

প্রথম আলোর সঙ্গে কথা বলে মেহেদী সজীব জানান, জুলাই আন্দোলনের সময় থেকে তিনি ছাত্রশিবিরের সঙ্গে জড়িত ছিলেন। জুলাই গণ–অভ্যুত্থানে ছাত্রশিবিরের পক্ষ থেকে তিনি আন্দোলন সমন্বয় করেন। শিক্ষার্থীদের আন্দোলন যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, এজন্য তখন তার পরিচয় প্রকাশ করেননি। পরে অনুকূল পরিবেশ না থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠানে এ–সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেছেন। পটপরিবর্তনের পর নতুন রাজনৈতিক ব্যবস্থায় তাই প্রকাশ্যে এলেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

এআইয়ের নকশায় তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন, মানবদেহে পরীক্ষায় আশাব্যঞ্জক ফল

প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের সমন্বয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন...

মৃত ব্যক্তির উপকারে আসে যে আমল, কোরআন-হাদিসে যা বলা হয়েছে

ইসলামে জীবিত ব্যক্তির দোয়া মৃতদের উপকারে আসে বলে কোরআন...

ভালো ঘুমের খোঁজে ক্যাম্পিং, গবেষণায় মিলছে ইতিবাচক ইঙ্গিত

অনিদ্রা ও ঘুমের সমস্যায় ভোগা মানুষের সংখ্যা বিশ্বজুড়ে বাড়ছে।...

বাংলাদেশের ক্ষেত্রফল বর্গকিলোমিটারে বলা হয় কেন, ঘন কিলোমিটারে নয়

বাংলাদেশের আয়তন বা ক্ষেত্রফল সম্পর্কে জানতে চাইলে সাধারণত বলা...

প্রিয় নবীর রওজায় কেন নেই দরজা-জানালা, ইতিহাসে মিলল তার ব্যাখ্যা

মদিনায় অবস্থিত মসজিদে নববির অন্যতম পবিত্র স্থান হলো রওজা...

সবুজ প্রকৃতিতে মাত্র ২০ মিনিট, শরীর ও মনে মিলতে পারে ইতিবাচক পরিবর্তন

ব্যস্ত নগরজীবনে মানসিক চাপ, উদ্বেগ ও ক্লান্তি এখন অনেকেরই...

চার দিন পর সীমান্তের শূন্যরেখা থেকে ১০ জনকে ফেরত নিল বিএসএফ

পঞ্চগড় সীমান্তে কয়েকদিন ধরে শূন্যরেখায় অবস্থান করা শিশুসহ ১০...

চ্যাটবটের গণ্ডি পেরিয়ে এজেন্টিক এআইয়ের উত্থান, প্রযুক্তি বিশ্বে নতুন যুগের সূচনা

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে চ্যাটবটনির্ভর ব্যবহারের...

১১ জুনের বাজেট ঘিরে সরকারের প্রস্তুতি জোরদার

আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে মন্ত্রিপরিষদ বিভাগে একটি গুরুত্বপূর্ণ...

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

দেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে রাতের দিকে ভূমিকম্প অনুভূত...

‘আল্লাহ হাফেজ’ বলে বিদায় নেওয়া কি সুন্নতের অন্তর্ভুক্ত?

ইসলাম মানুষের ব্যক্তিগত, সামাজিক ও পারস্পরিক আচরণের জন্য সুস্পষ্ট...

খিলগাঁওয়ের ডাবের আইসক্রিমে মুগ্ধ ভোজনরসিকেরা

একটি বিশেষ ডেজার্ট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘দিলওয়ালে’...

এআই ঝুঁকি মোকাবিলায় দ্রুত নীতিমালা বাস্তবায়নের দাবি

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুদমুক্ত ঋণের গুরুত্ব ও কল্যাণকর দিক তুলে ধরেছে ইসলাম

বর্তমান সময়ে সুদমুক্ত ঋণ পাওয়া অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে...
spot_img

আরও পড়ুন

এআইয়ের নকশায় তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন, মানবদেহে পরীক্ষায় আশাব্যঞ্জক ফল

প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের সমন্বয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন গবেষকেরা। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় সম্পূর্ণ নতুন নকশায় তৈরি একটি ভ্যাকসিন প্রথমবারের মতো মানবদেহে পরীক্ষামূলক...

মৃত ব্যক্তির উপকারে আসে যে আমল, কোরআন-হাদিসে যা বলা হয়েছে

ইসলামে জীবিত ব্যক্তির দোয়া মৃতদের উপকারে আসে বলে কোরআন ও হাদিসে উল্লেখ রয়েছে। ইসলামি চিন্তাবিদদের মতে, মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা, দোয়া এবং কল্যাণ...

ভালো ঘুমের খোঁজে ক্যাম্পিং, গবেষণায় মিলছে ইতিবাচক ইঙ্গিত

অনিদ্রা ও ঘুমের সমস্যায় ভোগা মানুষের সংখ্যা বিশ্বজুড়ে বাড়ছে। ব্যস্ত জীবনযাপন, মানসিক চাপ, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার এবং কৃত্রিম আলোর প্রভাবে অনেকের রাতের ঘুম ব্যাহত...

বাংলাদেশের ক্ষেত্রফল বর্গকিলোমিটারে বলা হয় কেন, ঘন কিলোমিটারে নয়

বাংলাদেশের আয়তন বা ক্ষেত্রফল সম্পর্কে জানতে চাইলে সাধারণত বলা হয় ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কোনো দেশের...
spot_img