Friday, July 24, 2026
25.6 C
Dhaka
No menu items!

ধানমন্ডিতে মুখর হাল ফ্যাশন ঈদ ফিয়েস্তা ২০২৬

রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে চলছে হাল ফ্যাশন ঈদ ফিয়েস্তা ২০২৬। মেলায় দেশের বিভিন্ন উদ্যোক্তা অংশ নিয়েছেন, মোট ৫৮ জন। তিন দিনব্যাপী এ মেলার সোমবার ছিল দ্বিতীয় দিন। এদিন দুপুর থেকে দর্শনার্থী ও ক্রেতাদের সমাগমে মেলা মুখরিত হয়ে ওঠে।

গতকাল রোববার বিকেলে মেলার উদ্বোধন করা হয়। বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল ওয়েব পোর্টাল ‘হাল ফ্যাশন’ দ্বিতীয়বারের মতো আয়োজন করছে ঈদ ফিয়েস্তা। মেলা আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় প্রবেশ করা যাবে।

মেলায় মোট ১২টি প্যাভিলিয়নে ৫৫টি স্টল সাজানো হয়েছে। সোমবার ডিজাইনারস ডে নামে বিশেষ আয়োজন রাখা হয়, যেখানে ১০ জন ডিজাইনার মেলার স্টলগুলো ঘুরে দেখেন। পোশাক, গয়না, উপহারসামগ্রী, ঘর সাজানোর উপকরণ, খাবারসহ বিভিন্ন পণ্য নিয়ে অংশ নিয়েছে দেশীয় ব্র্যান্ডগুলো।

পোশাকে সৃজনশীল কাজের মধ্য দিয়ে উদ্যোক্তারা নতুনত্ব দেখিয়েছেন। শার্ট ও প্যান্টের মতো প্রচলিত পোশাকে নকশিকাঁথার ফিউশনধর্মী কাজ করেছে ‘নকশা মিস্ত্রী’। বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্রের মোটিফ কাপড়ে ফুটিয়ে তুলেছে ‘দিশাজ রোড ব্লক’। শাড়ির পাড়ে পাটের বুননের কাজ উপস্থাপন করেছে ‘শাড়ি কথন’ নামের দেশীয় ব্র্যান্ড।

মেলায় ঘুরতে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান ও বন্ধু জাহিদুল ইসলাম। মেহেদী প্রথম আলোকে বলেন, ‘বন্ধুকে নিয়ে এলাম। আসতে চায়নি। এসেছি দুটি কারণে, একটি মেলা দেখা, আরেকটি আমার নিজস্ব উদ্যোগ শুরুর জন্য ধারণা নেওয়া।’

ঈদ উপলক্ষে খাদির ওপর এমব্রয়ডারি করা শাড়ি ও পাঞ্জাবি এনেছে ‘মিতার গল্প’। এর উদ্যোক্তা মাসুমা আক্তার পেশায় আইনজীবী। তিনি বলেন, ‘এই মেলার মাধ্যমে ছোট উদ্যোক্তারাও প্রচার পাচ্ছেন। আয়োজনটা সুন্দর হয়েছে। আমরা কৃতজ্ঞ।’

মেলায় গয়নার স্টলগুলোতে জামদানি, নকশিকাঁথা, মাটি, গামছা, কাঠ ও পিতলের তৈরি বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে। দেশীয় ব্র্যান্ড দয়ীতা, মল্লিকা, পসরা, বিমূর্ত, কাদম্বরী ও কারু নগরী অংশ নিয়েছে। তিন মেয়েকে নিয়ে প্রভা ধর মেলায় ঘুরে শাড়ি ও মাটির তৈরি গয়না সংগ্রহ করেছেন।

খাদ্যসামগ্রীর স্টল দিয়েছে ‘আঁচারি’, ‘নবাবী’ প্যাকেটজাত খাবার নিয়ে এসেছে। মেলায় বিরিয়ানি, তেহারি, খিচুড়ি ও শর্ষে ইলিশসহ ১০টি রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে, যা কেবল গরম করে নেওয়া যাবে।

মেলায় আসা দর্শনার্থীদের জন্য রয়েছে র‍্যাফল ড্র। পাঁচজন বিজয়ী পাঁচ তারকা হোটেলের ‘কাপল কুপন’ পাবেন। অংশগ্রহণের জন্য মেলার ফটোবুথে ছবি তুলে #haalfashioneidfiesta2026 ও #haalfashionista হ্যাশট্যাগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে হবে।

হাল ফ্যাশনের পরামর্শক শেখ সাইফুর রহমান জানিয়েছেন, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে দর্শনার্থীর উপস্থিতি বেড়েছে এবং কেনাকাটাও হয়েছে। তিনি বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তারা ফ্যাশন ইন্ডাস্ট্রির অংশ। তারা জিডিপিতে অবদান রাখছেন। এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের স্বীকৃতি দিতে চেষ্টা করেছি। উদ্যোক্তারা খুশি।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img