Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। উভয় পক্ষের চার–পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সোমবার সকাল থেকে সদর উপজেলা পরিষদে উপজেলার ছয়টি বাজারের ইজারার দরপত্র জমা নেওয়ার কার্যক্রম চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিনের পক্ষের লোকজন ধলাগাঁও বাজারের দরপত্র জমা দিতে যান। সেই সময় মুন্সিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শিপলু সিকদার ও রামপাল ইউনিয়নের রোমান দেওয়ানের পক্ষের একজন ‘বাবু’ নামের ব্যক্তি দরপত্র জমা দিতে বাধা দেন। এতে সালাউদ্দিনের পক্ষের লোকজন ক্ষুব্ধ হন।

উভয় পক্ষের নেতা–কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি দ্রুত হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা হিসেবে গড়ে ওঠে। সালাউদ্দিনের অনুসারী তুষার আহমেদ বলেন, ‘দরপত্র জমা দেওয়ার অধিকার সবার রয়েছে। আমরা দরপত্র জমা দেওয়ার সময় শিপলু ও রোমানের পক্ষের কয়েকজন বাধা দেন। আমরা প্রতিবাদ করলে তাঁরা আমাদের ওপর হামলা চালান।’

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে রোমান দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘দরপত্র জমা দেওয়ার সময় আমি উপস্থিত ছিলাম না। উপজেলা পরিষদে কে বা কারা সংঘর্ষে জড়িয়েছে, আমি জানি না। তবে আমরা চেয়েছিলাম, বিএনপির পক্ষের সবাই দরপত্র জমা দিক।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, কিছুটা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পরে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণভাবে সবার দরপত্র জমা সম্পন্ন হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাওয়ার আগে হাতাহাতি থেমে যায়। আমাদের উপস্থিতিতে সব পক্ষ দরপত্র জমা দিয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img