Monday, March 2, 2026
22.7 C
Dhaka

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় নতুন গ্রেপ্তার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার ( ১ মার্চ) রাতে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলায় এ পর্যন্ত মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হলো।

র‍্যাব–১১–এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তার আসামির নাম ইছাহাক ওরফে ইছা (৪০) এবং তাঁর বাড়ি নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকায়।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে মাধবদী এলাকার একটি শর্ষেখেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ওই রাতেই ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২–৩ জনকে আসামি করে মাধবদী থানায় মামলা দায়ের করা হয়।

র‍্যাব কর্মকর্তা দীপক চন্দ্র মজুমদার জানিয়েছেন, ইছাহাককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ পর্যন্ত গ্রেপ্তার ৮ আসামি হলেন নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), এবাদুল্লাহ (৪০), হযরত আলী (৪০), মো. গাফফার (৩৭), আহাম্মদ আলী দেওয়ান (৬৫), ইমরান দেওয়ান (৩২), মো. আইয়ুব (৩০) এবং ইছাহাক ওরফে ইছা (৪০)। এজাহারভুক্ত আসামিদের মধ্যে বর্তমানে আবু তাহের (৫০) পলাতক আছেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব...

বারহাট্টায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল...

নারীর প্রতি সহিংসতা নির্মূলে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে টাস্কফোর্স ঘোষণার দাবি

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেছেন, নতুন সরকার...

মেনন ও কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স...

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তি বাতিল

সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত...

যাত্রাবাড়ীতে মাদক অভিযানকালে কর্মকর্তা গুলিবিদ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সায়েদাবাদ রেললাইন সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

৬০০ কর্মী বেতন বকেয়া, কার্যালয়ে কর্মবিরতি

যশোরের চালডাল ডটকম কার্যালয়ে ৬০০ কর্মীর বেতন তিন থেকে...

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইন–এ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।...

তালায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে...

কূটনৈতিক এলাকায় বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা...

মার্চে কালবৈশাখী ও তাপপ্রবাহের আভাস

মার্চ মাসে দেশে একাধিক তাপপ্রবাহ ও প্রচণ্ড কালবৈশাখী ঝড়...
spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি। আজ...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র হত্যাকাণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব নেওয়ার চার দিনের মধ্যেই নগরজুড়ে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছেন। আজ শনিবার বিকেলে নগরের নয়া...
spot_img