Wednesday, July 22, 2026
27 C
Dhaka
No menu items!

স্বস্তিতে বই কিনছেন পাঠক

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার চতুর্থ দিনেও দর্শনার্থীর ভিড় কম ছিল। এবার মেলার চিত্র আগের বছরের থেকে আলাদা। প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা প্যাভিলিয়ন নেই; মূলত মাঠের উত্তর-দক্ষিণে স্টলের সারি লম্বা করে সাজানো হয়েছে। শিশুচত্বরও আলাদা করা হয়নি। রমজান মাসের কারণে পরিবেশ কিছুটা নিরিবিলি, ফলে পাঠকরা স্বস্তিতে বই যাচাই-বাছাই করতে পারছেন।

বইমেলায় এসেছে দর্শনার্থীরা নানা বয়সী। ঢাকার নবাবগঞ্জ থেকে আসা চন্দন মণ্ডল মাওলা ব্রাদার্সের স্টল থেকে সরদার ফজলুল করিমের অনুবাদ করা প্লেটোর রিপাবলিক বইটি কিনেছেন। তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর পরীক্ষা দিয়ে বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন। চন্দন বলেন, “না পড়া থাকলে পাঠকের কাছে সব বই নতুন। দর্শন আমার পছন্দের বিষয়। নিরিবিলি পরিবেশ থাকায় স্টলগুলোতে সময় নিয়ে বই দেখা যায়।”

স্বপ্ন-’৭১ প্রকাশনের স্টলে মোড়ক উন্মোচন হলো ভ্রমণলেখক এলিজা বিনতে এলাহীর দেশে দেশে ঐতিহ্য ভ্রমণ বইটির। এতে এশিয়া ও ইউরোপের ১৯টি ঐতিহ্যবাহী স্থানের ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। লেখক–গবেষক সারওয়ার মোর্শেদ ও ভ্রমণ সংগঠক আবু জাফর মোড়ক উন্মোচন করেন। এলিজা বলেন, “রোজার মধ্যে মেলা হওয়ায় লোকসমাগম কম মনে হলেও গ্রন্থানুরাগীদের জন্য এটি বিশেষ সুযোগ।”

প্রথমা প্রকাশনের স্টলে শিক্ষক সৈয়দ শাহিনূর রহমান স্ত্রী ও সন্তানদের সঙ্গে বই কিনতে এসেছেন। শিশুতোষ বইসহ পরিবারের জন্য বই সংগ্রহ করেছেন। স্টলের ব্যবস্থাপক সনাতন বড়াল জানান, বিক্রি মন্দ নয়; বিশেষ করে আলী রীয়াজের বাংলাদেশের সংবিধান: ইতিহাস, বৈশিষ্ট্য ও ভবিষ্যৎ, মাসউদ আহমাদের উপন্যাস লাবণ্য এবং শাহাদুজ্জামানের একজন কমলালেবু ভালো বিক্রি হয়েছে।

এছাড়া এল মাহমুদের ভ্রমণবিষয়ক তিন শহর তিন আকাশ: প্যারিস, ম্যানচেস্টার, ভোপাল এবং মহিউদ্দিন আহমদের আমার কথা কইবে পাখি বইও মেলায় এসেছে। শেষের বইটি প্রসিদ্ধ লেখক–চিন্তক আহমদ ছফার জীবন ও সাহিত্যকর্মের স্মৃতিকথা তুলে ধরেছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img