Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের মসজিদকুঁড় গ্রামে কপোতাক্ষ নদের তীরে দাঁড়িয়ে আছে শতাব্দীর সাক্ষী মসজিদকুঁড় মসজিদ। খুলনা জেলা শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে সুন্দরবনসংলগ্ন এই গ্রামে অবস্থিত মসজিদটি এলাকার মুসলমানদের জন্য আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেও পরিচিত।

রমজান মাসে জুমার আজানের আগেই মসজিদ চত্বর মুসল্লিতে ভরে ওঠে। কোয়রার বিভিন্ন এলাকা ছাড়াও পাশের আশাশুনি উপজেলা থেকে নামাজ পড়তে মানুষ আসে। খতিব মাওলানা মো. আমিরুল ইসলাম জুমার নামাজে ইমামতি করেন এবং নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয়রা মসজিদে নামাজ পড়ার অনুভূতিকে আধ্যাত্মিক প্রশান্তির সঙ্গে তুলনা করেন। আশাশুনি থেকে আসা ইদ্রিস আলী বলেন, “প্রতিবছর অন্তত একবার এখানে আসার চেষ্টা করি। এটি পীরের মসজিদ হিসেবে পরিচিত। এখানে নামাজ পড়লে একধরনের মানসিক প্রশান্তি পাই।”

মসজিদটি নয় গম্বুজবিশিষ্ট এবং চুন-সুরকি ও পাতলা বর্গাকার ইট দিয়ে নির্মিত। প্রায় ৪৫ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত মসজিদের প্রতিটি পাশের দৈর্ঘ্য ১৬.৭৬ মিটার, ভেতরের অংশের দৈর্ঘ্য ১২.১৯ মিটার। ভেতরের চারটি ইটের স্তম্ভ মসজিদের ভেতরকে নয়টি সমবর্গক্ষেত্রে ভাগ করেছে, প্রতিটি সমবর্গক্ষেত্রকে একটি করে গম্বুজ আচ্ছাদিত করেছে। কিবলামুখী দেয়ালে রয়েছে অর্ধবৃত্তাকার মিহরাব।

মসজিদের প্রাঙ্গণে থাকা একটি পাথরের স্তম্ভে খোদাই করা লেখা থেকে নির্মাণকাল নির্ধারণ করা যায়নি। তবে স্থাপত্যশৈলীর সাদৃশ্যের ভিত্তিতে ধারণা করা হয়, এটি হজরত খানজাহান আলী (রহ.)–এর সময় নির্মিত হয়েছে। মসজিদটি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে আছে।

ইতিহাস থেকে জানা যায়, ১৪১৮ থেকে ১৪৩৩ সাল পর্যন্ত বাংলার সুলতান ছিলেন জালাল উদ্দীন মুহাম্মদ শাহ। সে সময় খানজাহান আলী যশোরের মুড়লী পর্যন্ত এসে কাফেলাকে দুই ভাগে বিভক্ত করেন। তাঁর সহচর বোরহান খাঁ ও তাঁর ছেলে ফতে খাঁ দক্ষিণের সুন্দরবনসংলগ্ন আমাদী এলাকায় যান। ধারণা করা হয়, তাঁদের উদ্যোগেই ১৪৪৫ সালের দিকে মসজিদকুঁড় মসজিদ নির্মিত হয়।

স্থানীয়রা মসজিদটি শুধু ইবাদতের স্থান হিসেবে নয়, দক্ষিণাঞ্চলের মুসলিম স্থাপত্য–ঐতিহ্যের মূল্যবান নিদর্শন হিসেবেও বিবেচনা করেন। নিয়মিত নামাজ আদায় করেন স্থানীয় বাসিন্দা জুলফিকার আলী। মসজিদে রমজানে জুমা, ইফতার ও তারাবিহের নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

মসজিদটির দক্ষিণ-পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। পাশেই বেড়িবাঁধ এবং সিঁড়ি বেয়ে মসজিদে উঠতে হয়। ইমাম মো. আমিরুল ইসলাম জানান, আগে কেউ কেউ মনোবাসনা পূরণের উদ্দেশ্যে মসজিদে আসতেন, তবে কুসংস্কারের কারণে তা বন্ধ করা হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...
spot_img

আরও পড়ুন

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা এসেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা মরুভূমি ও অ্যামাজন রেইনফরেস্ট। মাঝখানে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর, হাজার হাজার মাইল দূরত্ব। তবু প্রকৃতির এক...
spot_img