Sunday, March 1, 2026
25.6 C
Dhaka

চাঁদাবাজির তথ্য জানাতে নতুন নাগরিক প্ল্যাটফর্ম

বাংলাদেশে চাঁদাবাজির ঘটনাগুলো স্বচ্ছভাবে নথিভুক্ত করে জনসম্মুখে তুলে ধরার উদ্দেশ্যে চালু হয়েছে একটি উন্মুক্ত নাগরিক তথ্যমঞ্চ। ডিজিটাল এই প্ল্যাটফর্মটির নাম ‘চান্দাওয়াচ’। কমিউনিটি-ভিত্তিক এই ভার্চুয়াল ওপেন রিপোর্টিং মঞ্চে যে কেউ নিজের এলাকার চাঁদাবাজি সংক্রান্ত তথ্য যুক্ত করতে পারবেন।

স্মার্টফোন কিংবা কম্পিউটার ব্যবহার করে এই ওয়েবঅ্যাপের মাধ্যমে জানা যাবে দেশের কোন এলাকায়, কে বা কারা চাঁদা আদায় করছে। এতে রয়েছে লোকেশনভিত্তিক ম্যাপ সিস্টেম, চাঁদার পরিমাণ উল্লেখের অপশন, তথ্য ‘সঠিক’ নাকি ‘ভুয়া’ তা যাচাইয়ের সুযোগ এবং নতুন তথ্য যুক্ত করার সুবিধা।

এই প্ল্যাটফর্মটি কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নয়। এটি সম্পূর্ণ স্বাধীন একটি নাগরিক উদ্যোগ। এখানে দেশের বিভিন্ন স্থানে কোথায় চাঁদা তোলা হচ্ছে, কত টাকা দাবি করা হচ্ছে এবং তা বৈধ না অবৈধ—এসব তথ্য তুলে ধরা হচ্ছে।

চাঁদাবাজির ওপর নজরদারি জোরদার করতেই এই ওয়েবসাইটটি তৈরি করেন তরুণ সফটওয়্যার ডেভেলপার রেহানুজ জামান। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে তিনি প্রযুক্তির মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধে ‘মাইন্ডি বাংলাদেশ’ নামের একটি উদ্যোগও নিয়েছেন।

এই নতুন মঞ্চে যে কেউ মানচিত্রে পিন বসিয়ে ঘটনার তারিখ, সময়, চাঁদার পরিমাণ ও বিস্তারিত বিবরণ দিয়ে বেনামে রিপোর্ট জমা দিতে পারেন। রিপোর্ট প্রথমে পর্যালোচনাধীন থাকে। অ্যাডমিন মডারেশনের পর সেটি পাবলিক ম্যাপে প্রকাশ করা হয়।

প্রকাশিত রিপোর্টে অন্য ব্যবহারকারীরা নিশ্চিত অথবা বিতর্কিত ভোট দিতে পারেন। পর্যাপ্ত নিশ্চিতকরণ পেলে রিপোর্টটি যাচাইকৃত হিসেবে চিহ্নিত হয়। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিভিন্ন এলাকায় চাঁদা আদায়ের অভিযোগ করলেও তথ্য ও প্রমাণের অভাবে অনেক ঘটনা সামনে আসে না। ‘চান্দাওয়াচ’ সেই অদৃশ্য জায়গাতেই স্বচ্ছতার আলো ফেলতে চায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অভিভাবকদের সতর্ক করতে প্রযুক্তির সহায়তা

কিশোর-কিশোরীদের মানসিক নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ইনস্টাগ্রাম।...

রমজানের বরকত পেতে যে আমলগুলো জরুরি

রমজান মাস ইবাদত ও নেক আমলের বিশেষ সময়। বছরের...

রমজানে সাহরির ভুল খাবার অভ্যাসে বিপদ

পবিত্র রমজান মাস আত্মসংযম, ইবাদত ও আত্মশুদ্ধির সময়। ভোর...

ইরানের মানুষ কখনোই স্বকীয়তা বিসর্জন দেয়নি

বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ইরান সম্পর্কে প্রচলিত ধারণার সঙ্গে...

রমজানের শেষ দশকে ইতিকাফের সুযোগ

রমজানের শেষ দশকে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে...

নরসুন্দা নদী দখল নিয়ে প্রশাসনের কড়া অবস্থান

দখল ও দূষণে বিপন্ন হয়ে পড়েছে কিশোরগঞ্জ শহরের মধ্য...

গেমার ও প্রফেশনালদের জন্য শক্তিশালী মনিটর আনল আসুস

বাংলাদেশের প্রিমিয়াম গেমিং ও প্রফেশনাল মনিটর বাজারে নতুন সংযোজন...

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

ইতিহাস ও স্থাপত্যের মিলনস্থল কেন্দ্রীয় কোর্ট মসজিদ

গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র কোর্ট পাড়ায় অবস্থিত কেন্দ্রীয় কোর্ট মসজিদটি...

নারীদের খাদ্যতালিকায় কেন লালশাক রাখা জরুরি

নারীদের মধ্যে আয়রনের ঘাটতি একটি সাধারণ পুষ্টিগত সমস্যা হিসেবে...

কম দামে শক্তপোক্ত স্মার্টফোনে নজর কেড়েছে স্মার্ট ২০

দেশের স্মার্টফোন বাজারে স্বল্পমূল্যে টেকসই ডিভাইসের চাহিদা বিবেচনায় নতুন...

শিশুর পুষ্টিতে ঘরোয়া খাবারের গুরুত্ব

সন্তানের জন্মের ছয় মাস পেরোতেই বাবা-মায়ের মনে নানা প্রশ্ন...

ডিজিটাল গাইডে সহজ হচ্ছে ওমরাহ যাত্রা

ওমরাহ পালনকারীদের যাত্রা ও ইবাদতকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়...

শিশুকে সুস্থ রাখতে অভিভাবকদের করণীয়

শীত বিদায়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। দিনে...
spot_img

আরও পড়ুন

অভিভাবকদের সতর্ক করতে প্রযুক্তির সহায়তা

কিশোর-কিশোরীদের মানসিক নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ইনস্টাগ্রাম। আত্মহত্যা বা সেলফ হার্ম সংক্রান্ত বিষয় বারবার সার্চ করা হলে এবার সরাসরি অভিভাবকদের কাছে সতর্কবার্তা...

রমজানের বরকত পেতে যে আমলগুলো জরুরি

রমজান মাস ইবাদত ও নেক আমলের বিশেষ সময়। বছরের অন্য সময়ের তুলনায় এই মাসে মুসলমানরা বেশি মনোযোগের সঙ্গে আল্লাহর ইবাদতে নিজেদের নিয়োজিত করেন। রমজানের...

রমজানে সাহরির ভুল খাবার অভ্যাসে বিপদ

পবিত্র রমজান মাস আত্মসংযম, ইবাদত ও আত্মশুদ্ধির সময়। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালনের জন্য সাহরি একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সুস্থ থাকতে এবং সারাদিন...

ইরানের মানুষ কখনোই স্বকীয়তা বিসর্জন দেয়নি

বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ইরান সম্পর্কে প্রচলিত ধারণার সঙ্গে বাস্তবতার বড় পার্থক্য রয়েছে। ইরানে বসবাস ও পড়াশোনার অভিজ্ঞতায় দেখা যায়, সমাজের প্রায় সব ক্ষেত্রেই...
spot_img