যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ইসরায়েলের বিমানবাহিনী শনিবার (২৮ ফেব্রুয়ারি) একদিনে ইরানে ১ হাজার ২০০টির বেশি বোমা ফেলেছে। দখলদার ইসরায়েলের পক্ষ থেকে আল-জাজিরার মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
হামলার মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে অন্তত ১৪৮ শিক্ষার্থী নিহত হয়েছেন। পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে ইসরায়েলের বিমান হামলায় ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এছাড়া একই ঘটনায় আরও কয়েকজন শীর্ষ নেতার প্রাণ গেছে।
সিএ/এএ


