Sunday, March 1, 2026
33 C
Dhaka

চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলেন এমপিপুত্র

সিএনজি অটোরিকশা থেকে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব শিমরাইল। তিনি জানান, ইতিমধ্যেই যে চাঁদা আদায় করা হয়েছে, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে চালকদের নিকট ফেরত দেওয়া হবে।

রবিবার (১ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেন সজিব। তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন, শিমরাইল সিএনজি স্ট্যান্ডে এ রহমান সুপার মার্কেটের সামনে থেকে স্টিকারের মাধ্যমে প্রতিটি সিএনজি চালকের কাছ থেকে চাঁদা আদায়ের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

সজিব জানান, যে সকল সিএনজিচালকের কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বচ্ছভাবে ফেরত দেওয়া হবে। অন্যথায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি এবং দুর্বল ও পরিশ্রমী মানুষের পাশে তারা সব সময় থাকবেন। তিনি আরও সতর্ক করে বলেন, কারো কষ্টার্জিত অর্থ জোরপূর্বক নেওয়ার সুযোগ এই এলাকায় নেই এবং সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

প্রতিবেদনে জানা যায়, মা বাবার দোয়া যাত্রী সেবা পরিবহন নামে স্টিকার ব্যবহার করে শিমরাইল এলাকার বাসিন্দা আলমাছ মুন্সি, পুলিশের সোর্স জসিম উদ্দিন, হারুন মিয়া ও সোহেল মিয়া প্রতি সিএনজি থেকে এ্যাডভান্স হিসেবে দুই হাজার টাকা এবং প্রতি সিএনজি থেকে প্রতিদিন ৪০ টাকা করে চাঁদা আদায় করছিলেন।

সরেজমিনে শিমরাইল এলাকায় সিএনজিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন যাবৎ মা বাবার দোয়া যাত্রী সেবা পরিবহন নামে সিএনজির সামনে স্টিকার বাবদ শতাধিক পরিবহন থেকে দুই হাজার টাকা করে অগ্রিম এবং ৪০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছিল। চালকরা জানান, গাড়িতে স্টিকার না থাকলে তাদের মারধর করে স্ট্যান্ডে গাড়ি রাখতে দেওয়া হতো না। তারা উল্লেখ করেছেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে কোনো চাঁদা দিতে হয়নি। সম্প্রতি চাঁদার নামে তাদের জিম্মি করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

অধিকন্তু আলমাছ মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না এবং সবকে আইনের আওতায় আনা হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

আধুনিক শিক্ষাব্যবস্থায় জোর সরকারের

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট...

নতুন শাখার উদ্বোধনে ৬৫% পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা

ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন...

০ শতাংশ অগ্রিমে ফোন কেনার সুযোগ আনছে ইনফিনিক্স

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তি ব্র্যান্ড...

বাউফলে শতবর্ষী মন্দিরে কালী প্রতিমা ভাঙচুর, থানায় মামলা দায়ের

পটুয়াখালীর বাউফলে শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।...

মশার কয়েল থেকে আগুনে নিঃস্ব পরিবার

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি ছাগল ও দুটি...

সুনামগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ, ভিডিও প্রকাশের ঘটনায় যুবককে যাবজ্জীবন

সুনামগঞ্জে প্রবাসী সেজে কলেজছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ এবং...

মজার ইশকুলে ইফতার, শিশুদের সঙ্গে সময় কাটালেন শিক্ষা প্রতিমন্ত্রী

তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পৃষ্ঠপোষকদের উপস্থিতিতে গতকাল...

র্যাব ও ফায়ার সার্ভিস নিয়ে সরকারি পদক্ষেপের বিষয়েও স্পষ্টতা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় পুলিশ...

ব্রুনেই-বাংলাদেশ সম্পর্ক জোরদারে মতবিনিময়

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নেতৃত্বে একটি...

এসিআই স্মার্ট টুলস–পিকাবুর নতুন অংশীদারিত্ব দেশে পণ্য প্রাপ্যতা বাড়াবে

দেশব্যাপী গ্রাহকদের মানসম্মত টুলস পণ্য সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্য...

খামেনিকে হত্যার জন্য শনিবার সকালকেই কেন বেছে নিলো যুক্তরাষ্ট্র-ইসরাইল?

ইসরায়েল-মার্কিন সমন্বিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি...

দগ্ধ তিন শিশু জানে না পরিবারের আর কেউ বেঁচে নেই

চট্টগ্রামের হালিশহরের হালিমা মঞ্জিল নামের একটি ছয়তলা ভবনের তৃতীয়...

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, কয়েকটি বিকেলে ছাড়বে

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট গত শনিবার থেকে আজ...

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ফলাফল: ১৭ পদের সাতটিতে আওয়ামীপন্থী জয়

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৭টি পদের মধ্যে...
spot_img

আরও পড়ুন

আধুনিক শিক্ষাব্যবস্থায় জোর সরকারের

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সবাইকে সৃজনশীল প্রস্তাব ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী...

নতুন শাখার উদ্বোধনে ৬৫% পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা

ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখা। নতুন শাখায় আধুনিক স্কিনকেয়ার ট্রিটমেন্ট, শতভাগ অথেনটিক ডার্মো-কসমেটিকস এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ—all-in-one...

০ শতাংশ অগ্রিমে ফোন কেনার সুযোগ আনছে ইনফিনিক্স

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। নোট ৬০ সিরিজ নামে আসতে থাকা এই ফোনগুলোতে গ্রাহকদের জন্য থাকছে ০ শতাংশ অগ্রিম...

বাউফলে শতবর্ষী মন্দিরে কালী প্রতিমা ভাঙচুর, থানায় মামলা দায়ের

পটুয়াখালীর বাউফলে শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভুবন সাহার...
spot_img