Saturday, June 6, 2026
29.3 C
Dhaka

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ময়মনসিংহ সফর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘সরকার কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। তারেক রহমানের সরকার গণমাধ্যমবান্ধব সরকার। সাংবাদিকেরা যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গেছেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে তা অব্যাহত রাখবেন। সরকার যদি ভুল করে, আপনারা ভুল ধরিয়ে দেবেন। তবে কেউ যেন মিথ্যা অপপ্রচার না করে। সত্যকে সত্য বলবেন, সাদাকে সাদা, কালোকে কালো। আমরা সেটাই দেখতে চাই, জনগণ সেটা দেখতে চায়।’

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর, ঈদ উপহার বিতরণ ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমরা আজকে সরকারে আছি, ভবিষ্যতে যদি সরকারে না–ও থাকি, তবু সাদাকে সাদা, কালোকে কালো—এই ধারাকে অব্যাহত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা হলো গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে ও স্বাধীনভাবে কাজ করতে পারে। আপনারা যদি স্বাধীনভাবে কাজ করতে পারেন, শুধু গণমাধ্যম নয়, বাংলাদেশের জন্য তা সুফল বয়ে আনবে। আমরা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি। এখানে গণমাধ্যম যেভাবে সহযোগিতা করেছে, তা অবিস্মরণীয়। আপনারা পরিশ্রম করে সঠিক তথ্য ও খবর জনগণের কাছে তুলে ধরেন, তবেই এই গণতন্ত্র ফিরে এসেছে।’

এর আগে প্রতিমন্ত্রী বেলা সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ‘ময়মনসিংহকে মাদক ও চাঁদাবাজমুক্ত করে গড়ে তুলতে চাই। মাদক ও চাঁদাবাজির বিষয়ে সরকারের জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। আমার বা দলের নাম ভাঙিয়ে অনৈতিক কিছু করতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা রাজনীতি করি, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন পক্ষ আমাদের কাছে আসবে। অপরপক্ষের অসাধুরা নিজেদের কাছে ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে অন্যায় তদবির করতে চাইবে। কে আলেম, কে জালেম, তা সব সময় সনাক্ত করা সম্ভব নয়। তাই কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যারা প্রাপ্য, তারা যেন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পায়।’ পাশাপাশি নগরীর যানজট নিরসনে রাস্তাঘাটের অবৈধ স্থাপনা অপসারণসহ কার্যকর পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণের কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img