Wednesday, May 6, 2026
31 C
Dhaka

আবারো রাজনীতিতে ফিরছেন অমিতাভ!

ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ১৯৮৪ সালে উত্তরপ্রদেশের এলাহাবাদ আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হন অমিতাভ। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এইচ এন বহুগুণাকে হারিয়ে সাংসদও হন। কিন্তু সেই রাজনৈতিক জীবন দীর্ঘস্থায়ী হয়নি। বছর তিনেকের মধ্যেই কুখ্যাত বোফর্স কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে যায় বিগ বচ্চনের নাম। সেই অভিযোগ থেকে আদালত তাকে মুক্তিও দেয়। কিন্তু তার অনেক আগেই রাজনীতিকে ‘নোংরা জায়গা’ আখ্যা দিয়ে কংগ্রেস ছাড়েন।

এরপর আরেক পারিবারিক বন্ধু অমর সিংহ-র সঙ্গে ঘনিষ্ঠতা সূত্রে সমাজবাদী পার্টিকে কিছুদিন সমর্থন করেন। তবে প্রত্যক্ষ রাজনীতিতে আর দেখা যায়নি তাকে। নরেন্দ্র মোদীর গুজরাট সরকারের বিজ্ঞাপনে কাজ করলেও বিজেপির সঙ্গে কখনোই ঘনিষ্ঠতার গুজব ওঠেনি।

কিন্তু এবার জল্পনা তৈরি হলো। আর সেটা ছেড়ে আসা দল কংগ্রেসকে নিয়েই। এর পেছনে কারণ আর কিছুই নয়, বিগ-বির টুইট অ্যাকাউন্ট। বাবা রাজীবের বন্ধু ছিলেন অমিতাভ। আর ছেলে রাহুলের টুইটার বন্ধু অমিতাভ। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর টুইটার তিনি অনেক আগে থেকেই ফলো করেন। কিন্তু এখন আর সব কংগ্রেস নেতাদের ফলো করতে শুরু করেছেন বিগ-বি। একই সঙ্গে কংগ্রেস দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টও ফলো করছেন তিনি।

সম্প্রতি পি চিদাম্বরম, কবিল সিব্বল, আহমেদ পটেল, অশোক গেহলট, অজয় মেকেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শচিন পাইলট, সিপি জোশির মতো কংগ্রেস নেতাদেরও টুইটারে ফলো করছেন। বেশি দিন নয়, জানুয়ারি থেকেই এটা শুরু করেছেন তিনি।

টুইটারে অমিতাভ বচ্চনের মতো সুপারস্টারের ফলোয়ার সংখ্যা স্বাভাবিকভাবেই বিপুল। তিন কোটি ৩০ লাখের বেশি ফলোয়ার তার। তবে তিনি নিজে ফলো করেন মাত্র ১ হাজার ৬৮৯ জনকে। আর তার মধ্যেই কংগ্রেস নেতাদের সংখ্যা আচমকা বেড়ে গিয়েছে। আর তাতেই এখন নতুন জল্পনা অমিতাভ বচ্চনকে ঘিরে।

spot_img

আরও পড়ুন

হজে গিয়ে ১০ জনের মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৪৭ হাজার যাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি...

অতিরিক্ত ঘাম কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণ করবেন

গরমের সময় ঘাম হওয়া স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। তবে অনেকের...

কোয়ান্টাম মেকানিকস কি সত্যিই অজানা রহস্য

কোয়ান্টাম মেকানিকস নিয়ে দীর্ঘদিন ধরে একটি জনপ্রিয় ধারণা প্রচলিত...

রাজশাহীতে দরপত্র বাক্স ছিনতাইয়ের ঘটনায় উত্তেজনা

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনে দরপত্র জমা দেওয়ার বাক্স...

নারায়ণগঞ্জে র‍্যাব-পুলিশের অভিযানে আটক ১০

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ...

ফতেপুর ইউনিয়নে আগুনে ৫০ লাখ টাকার ক্ষতি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবার নিঃস্ব হয়ে...

পূর্ব নেতা আকরামিয়া মাদরাসায় ঘটনায় চাঞ্চল্য

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে...

সিংগাইরে ৫ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ, সৎ বাবা গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইরে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের...

সৌদি আরব থেকে দেশে আসছে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে সৌদি আরব থেকে বিপুল পরিমাণ...

২২ মামলার আসামি চাপাতিসহ পুলিশের জালে

চট্টগ্রামে ২২টি মামলার আসামি সাত্তার শাহ ওরফে ডিপজলকে গ্রেপ্তার...

শাহজালাল (রহ.) মাজারের ওরস ঘিরে প্রস্তুতি সম্পন্ন

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস আগামীকাল বৃহস্পতিবার শুরু...

পরীক্ষা না দিয়ে প্রেমিকের সঙ্গে পালাল দাখিল পরীক্ষার্থী

ফেনীর ফুলগাজীতে দাখিল পরীক্ষার দিন পরীক্ষা না দিয়ে এক...

সুনামগঞ্জে রক্ষণাবেক্ষণ কাজ, ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নতুন পোল স্থাপন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সুনামগঞ্জে...

ঘুমন্ত অবস্থায় নারী হত্যার অভিযোগে তদন্ত শুরু

নড়াইলে ঘুমন্ত অবস্থায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে...
spot_img

আরও পড়ুন

হজে গিয়ে ১০ জনের মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৪৭ হাজার যাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি ফ্লাইটে ৪৭ হাজার ৪০ জন হাজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪...

অতিরিক্ত ঘাম কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণ করবেন

গরমের সময় ঘাম হওয়া স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। তবে অনেকের ক্ষেত্রে আবহাওয়া ঠান্ডা থাকলেও অতিরিক্ত ঘাম হতে দেখা যায়, যা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। বিশেষজ্ঞদের...

কোয়ান্টাম মেকানিকস কি সত্যিই অজানা রহস্য

কোয়ান্টাম মেকানিকস নিয়ে দীর্ঘদিন ধরে একটি জনপ্রিয় ধারণা প্রচলিত রয়েছে—এই তত্ত্ব কেউই পুরোপুরি বোঝে না, এমনকি বিজ্ঞানীরাও নয়। এই ধারণার পেছনে অন্যতম কারণ পদার্থবিদ...

রাজশাহীতে দরপত্র বাক্স ছিনতাইয়ের ঘটনায় উত্তেজনা

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনে দরপত্র জমা দেওয়ার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটি। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে...
spot_img