Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

ভালুকায় সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে রডভর্তি ট্রাক উধাও

ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে প্রায় ১৪ টন রডভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের আখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (৬ ডিসেম্বর) ভালুকা মডেল থানায় এ ঘটনায় ডাকাতির মামলা করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ১৪ টন রড নিয়ে শুক্রবার ( ৫ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ শহরের আবুল খায়ের ডিপোর উদ্দেশ্যে রওনা দেন ট্রাকমালিক মো. আসাদুজ্জামান (তরুন)। তিনি নগরের গোহাইলকান্দি এলাকার বাসিন্দা। ট্রাকটি চালাচ্ছিলেন চালক মো. এরশাদুল। দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি আখালিয়া জিনজির শাহ মাজারের বিপরীত পাশে পৌঁছালে পেছন থেকে আসা সাদা রঙের একটি মাইক্রোবাস সিগন্যাল লাইট দিয়ে ট্রাকটির গতি রোধ করে।

অভিযোগ অনুযায়ী, সাত সদস্যের একটি দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। তাঁদের একজনের পোশাকে ডিবি লেখা ছিল। দলটির সদস্যরা ট্রাক থামিয়ে ট্রাকের মালিক ও চালককে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। পরে ট্রাক ও ট্রাকে থাকা রড অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময় ট্রাকমালিকের কাছে থাকা ২৫ হাজার ৩০০ টাকাও ছিনিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগীদের দাবি, তাঁদের চোখ ও হাত-পা বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ভোরের দিকে ঢাকার পূর্বাচলের ১৫ নম্বর সেক্টর এলাকায় তাঁদের রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাঁরা সেখান থেকে বের হয়ে যোগাযোগের মাধ্যমে বাড়ি ফেরেন এবং দুপুরে ভালুকা থানায় গিয়ে অভিযোগ করেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে।

ট্রাকের মালিক মো. আসাদুজ্জামান বলেন, ‘পেছন থেকে আসা সাদা রঙের মাইক্রোবাসটি ট্রাক থামিকে ডিবি পুলিশ পরিচয় দিতে থাকেন কয়েকজন। এ সময় তাঁদের হাতে হ্যান্ডকাফ, ওয়্যারলেস সেট দেখিয়ে ট্রাকে অবৈধ মাল আছে বলে ট্রাক থেকে আমাদের নামিয়ে তাঁদের মাইক্রোতে তুলে নেন। এরপর চোখ ও হাত-পা বেঁধে মারধর শুরু করেন। পরে ভোরে রাস্তার পাশে ফেলে যান।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, প্রায় ১৪ টন রডসহ ট্রাক নিয়ে গেছে ডিবি পরিচয়ধারী দুর্বৃত্তরা। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সিএ/এমইময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে প্রায় ১৪ টন রডভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের আখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (৬ ডিসেম্বর) ভালুকা মডেল থানায় এ ঘটনায় ডাকাতির মামলা করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ১৪ টন রড নিয়ে শুক্রবার ( ৫ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ শহরের আবুল খায়ের ডিপোর উদ্দেশ্যে রওনা দেন ট্রাকমালিক মো. আসাদুজ্জামান (তরুন)। তিনি নগরের গোহাইলকান্দি এলাকার বাসিন্দা। ট্রাকটি চালাচ্ছিলেন চালক মো. এরশাদুল। দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি আখালিয়া জিনজির শাহ মাজারের বিপরীত পাশে পৌঁছালে পেছন থেকে আসা সাদা রঙের একটি মাইক্রোবাস সিগন্যাল লাইট দিয়ে ট্রাকটির গতি রোধ করে।

অভিযোগ অনুযায়ী, সাত সদস্যের একটি দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। তাঁদের একজনের পোশাকে ডিবি লেখা ছিল। দলটির সদস্যরা ট্রাক থামিয়ে ট্রাকের মালিক ও চালককে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। পরে ট্রাক ও ট্রাকে থাকা রড অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময় ট্রাকমালিকের কাছে থাকা ২৫ হাজার ৩০০ টাকাও ছিনিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগীদের দাবি, তাঁদের চোখ ও হাত-পা বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ভোরের দিকে ঢাকার পূর্বাচলের ১৫ নম্বর সেক্টর এলাকায় তাঁদের রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাঁরা সেখান থেকে বের হয়ে যোগাযোগের মাধ্যমে বাড়ি ফেরেন এবং দুপুরে ভালুকা থানায় গিয়ে অভিযোগ করেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে।

ট্রাকের মালিক মো. আসাদুজ্জামান বলেন, ‘পেছন থেকে আসা সাদা রঙের মাইক্রোবাসটি ট্রাক থামিকে ডিবি পুলিশ পরিচয় দিতে থাকেন কয়েকজন। এ সময় তাঁদের হাতে হ্যান্ডকাফ, ওয়্যারলেস সেট দেখিয়ে ট্রাকে অবৈধ মাল আছে বলে ট্রাক থেকে আমাদের নামিয়ে তাঁদের মাইক্রোতে তুলে নেন। এরপর চোখ ও হাত-পা বেঁধে মারধর শুরু করেন। পরে ভোরে রাস্তার পাশে ফেলে যান।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, প্রায় ১৪ টন রডসহ ট্রাক নিয়ে গেছে ডিবি পরিচয়ধারী দুর্বৃত্তরা। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...
spot_img

আরও পড়ুন

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা এসেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা মরুভূমি ও অ্যামাজন রেইনফরেস্ট। মাঝখানে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর, হাজার হাজার মাইল দূরত্ব। তবু প্রকৃতির এক...
spot_img