Sunday, September 6, 2026
26 C
Dhaka

শ্রীপুরে তরুণের অজ্ঞাত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার বৃন্দাবন এলাকায় বনের ভেতর সড়কের পাশে এক তরুণের পোড়া মরদেহ পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পান এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

মো. শরীফ মিয়া, তেলিহাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গ্রাম পুলিশ জানান, স্থানীয় একজন তাঁকে ফোন করে লাশ পড়ার খবর দেন। ঘটনাস্থলে গিয়ে তিনি ২৫ থেকে ৩০ বছর বয়সী এক তরুণের পোড়া মরদেহ পান। পরে খবর জানানো হয় শ্রীপুর থানায়।

সকালে সরেজমিনে দেখা যায়, এমসি বাজার-বরমী সড়কের বৃন্দাবন চৌরাস্তার পূর্ব দিকে সড়কের পাশে যুবকের পোড়া মরদেহ পড়ে আছে। গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় মরদেহটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে। মুখাবয়ব কিছুটা অক্ষত রয়েছে। সেখানে উৎসুক জনতা ভিড় করেছেন, কিন্তু কেউ তরুণের পরিচয় বলতে পারেনি।

স্থানীয় বাসিন্দা মো. জহিরুল ইসলাম শাহজাহান জানান, একজন ব্যক্তি জমিতে সেচ দেওয়ার জন্য এসে প্রথমে লাশটি দেখতে পান। আরেক বাসিন্দা মো. ইসমাইল হোসেন বলেন, লাশ দেখে মনে হচ্ছে দুর্বৃত্তরা গলায় রশি বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। পরিচয় গোপন করতে হয়তো আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত শ্রীপুর থানার উপরিদর্শক (এসআই) এ বি এম রুহুল কাইয়ুম বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ২০ থেকে ২৫ বছর বয়সী অজ্ঞাত তরুণের মরদেহ দেখতে পাই। তার গলায় দড়ি বাঁধা। কেউ তাঁকে চিনতে পারছে না।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img