Monday, June 8, 2026
27.2 C
Dhaka

চিকিৎসকের মতে, নিয়মিত ওষুধে কিশোর সেরে উঠতে পারবে

মৌলভীবাজারের কুলাউড়ার নতুনপাড়া এলাকায় কিশোর জিহাদ আহমদ (১৬) মানসিক রোগে আক্রান্ত। লেখাপড়া, খেলাধুলা ও সমবয়সীদের সঙ্গে সময় কাটানোর পরিবর্তে তাকে দিন-রাত শিকলবন্দী অবস্থায় থাকতে হয়। তার মা নাজু বেগম বলেন, ‘কেউর যদি ক্ষতি করে এই ডরে ছেলেরে শিকল পরাই রাখি।’

নাজু বেগম স্বামী জামাল মিয়ার নির্যাতন থেকে সন্তানদের বাঁচাতে সাত-আট বছর আগে ঘর ছাড়েন। পরে গৃহকর্মীর কাজ করে সংসার চালান। উপার্জিত অর্থ দিয়ে দুই মেয়ের লেখাপড়ার খরচ চালাতেও হিমশিম, তাই জিহাদের চিকিৎসার ব্যয় বহন করতে পারেন না। বর্তমানে ছেলেকে শিকলবন্দী করে রাখা ছাড়া আর কোনো উপায় নেই।

গত বুধবার দুপুরে দেখা যায়, ঘরের বারান্দার মেঝেতে জিহাদ কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। লোহার শিকলের এক প্রান্ত দিয়ে তার দুই পা বেঁধে রাখা, অপর প্রান্ত বারান্দার গ্রিলের সঙ্গে বাঁধা। পাশে পানির জগ ও গ্লাস রাখা। নাজু ছেলেকে ঘুম থেকে ডেকে জিজ্ঞেস করেন, খেতে চায় কি না, জিহাদ মাথা নেড়ে ‘না’ বলে।

নাজু বেগম জানান, জিহাদের সমস্যা ছয়-সাত বছর বয়স থেকে শুরু। মাদ্রাসায় ভর্তি করলেও লেখাপড়ায় মন টেকেনি। ঘরের জিনিস ভাঙচুর, রেগে ওঠা, মেজাজ হারানো—সবই ছিল নিয়মিত। পরে মানসিক রোগের চিকিৎসক নিশ্চিত করেছেন, এটি মানসিক সমস্যা। মাসে তিন-চার হাজার টাকার ওষুধ লাগলেও অর্থসংকটের কারণে নিয়মিত দেওয়া সম্ভব হয়নি। চিকিৎসা বন্ধের পর রোগ বেড়ে গেছে।

নাজু বেগম বলেন, ‘দিনে বারান্দায় রাখি। কাজ শেষ করি, গোসল করাই, খাওয়াদাওয়া করাই। রাইতে ঘরে থাকে। মানুষের বাসায় কাজ করি, কোনোমতে সংসার চালাই। ডাক্তার প্রতিদিন ইনজেকশন দিতে বলছেন, সিটিস্ক্যান করাতে বলছেন। সাত-আট হাজার টাকা কই পাইমু। কিছু মানুষের সাহায্যে ইনজেকশন টাকার ব্যবস্থা করছি। ইনজেকশন দিলে খালি ঘুমায়।’

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ এনাম জানান, জিহাদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় ‘নিউরো-সাইকিয়াট্রিক’ সমস্যা ধরা পড়েছে। প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে এবং নিয়মিত চিকিৎসায় সে সেরে উঠবে। চিকিৎসকের মতে, এখন শিকলবন্দী করে রাখার প্রয়োজন নেই।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

পুলিশের দ্রুত অভিযানে ধরা পড়ল হামলাকারী যুবক

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর...

তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশু উদ্ধার, চক্র শনাক্তে অভিযান

কক্সবাজার শহর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু আবির হোসেনকে...

বিদ্যুৎ বিভ্রাটে নাকাল নগরবাসী, দ্রুত সমাধানের দাবি

হাসনাবাদ গ্রিডে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর...

পাঁচ বছর পর বাড়ি ফেরা হলো না, প্রবাসীর মৃত্যুতে শোক

চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী শহীদ উল্ল্যাহর (৪৮) দেশে ফেরার...

আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি খ্যাতি নয়, তাকওয়া

মানুষের সামাজিক অবস্থান, সম্পদ কিংবা খ্যাতি নয়; বরং ঈমান,...

মিছিলের রেশ ধরে সংঘর্ষ, আহত অন্তত ৬

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায়...

গাইবান্ধায় প্রতিবেশী দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধা সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র...

সাতমেরায় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোক

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই মাদরাসাছাত্রের...

ইয়াবা ও গাঁজাসহ আটক মা-ছেলে আদালতে প্রেরণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মা...

অপহরণ ও ধর্ষণ মামলায় তদন্ত জোরদার, গ্রেপ্তার ১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে...

বৃষ্টিপাত কমে বরেন্দ্র অঞ্চলে বাড়ছে পানিসংকটের ঝুঁকি

গত পাঁচ দশকে রাজশাহী অঞ্চলে বর্ষা মৌসুমে বৃষ্টিপাত উল্লেখযোগ্য...

হবিগঞ্জে বজ্রপাতের তাণ্ডব, নারীসহ তিনজনের মৃত্যু

হবিগঞ্জের তিনটি উপজেলায় পৃথক ঘটনায় বজ্রাঘাতে নারীসহ তিনজনের মৃত্যু...

জোবায়েরের মৃত্যুর পর উত্তাল বন্দর, থানার সামনে বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হওয়ার কয়েক দিন পর...

টহল পুলিশের তথ্যেই মিলল লুকিয়ে রাখা শটগানের সন্ধান

পিরোজপুরে সদর ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে একটি...
spot_img

আরও পড়ুন

পুলিশের দ্রুত অভিযানে ধরা পড়ল হামলাকারী যুবক

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় সামিউল সিরাজ (সিজান) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর মাত্র...

তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশু উদ্ধার, চক্র শনাক্তে অভিযান

কক্সবাজার শহর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু আবির হোসেনকে মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে এক...

বিদ্যুৎ বিভ্রাটে নাকাল নগরবাসী, দ্রুত সমাধানের দাবি

হাসনাবাদ গ্রিডে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই জোনে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দিনভর ভোগান্তিতে পড়েন...

পাঁচ বছর পর বাড়ি ফেরা হলো না, প্রবাসীর মৃত্যুতে শোক

চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী শহীদ উল্ল্যাহর (৪৮) দেশে ফেরার বহু প্রতীক্ষিত স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তব হয়নি। পাঁচ বছর পর পরিবারের কাছে ফেরার প্রস্তুতি সম্পন্ন...
spot_img