Wednesday, July 22, 2026
26.9 C
Dhaka
No menu items!

বাংলা একাডেমি পুরস্কার নিয়ে বিতর্ক: মোহন রায়হানকে শেষ পর্যন্ত পুরস্কার দেওয়া হয়নি

কবি মোহন রায়হানকে ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (কবিতা) দেওয়ার জন্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত তাঁকে পুরস্কার দেওয়া হয়নি। এ ঘটনায় দেশের সাহিত্য ও শিল্প অঙ্গনসহ বিদগ্ধ মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে বাংলা একাডেমির স্বায়ত্তশাসনের ভূমিকাকেও প্রশ্ন করছেন।

গত বছরও ২০২৪ সালের পুরস্কার ঘোষণাকে ঘিরে একই ধরনের বিতর্ক হয়েছিল। মুক্তিযুদ্ধ বিভাগে মোহাম্মদ হাননান এবং শিশুসাহিত্যে ফারুক নওয়াজের নাম ঘোষণা করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। কথাসাহিত্য বিভাগে পুরস্কারপ্রাপ্ত সেলিম মোরশেদ তখন নিজের পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মোহন রায়হানের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। বিষয়গুলো খতিয়ে দেখার পর পুরস্কার পুনরায় ঘোষণা করা হবে। আগের সরকারের সময়ে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছিল, এখন বিষয়টি আমাদের খতিয়ে দেখা হচ্ছে।’ তবে তিনি অভিযোগের ধরণ প্রকাশ করেননি।

মোহন রায়হান বলেন, ‘এই পুরস্কার নেওয়ার আর প্রশ্ন নেই। আমার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অমানবিক। আমি পুরস্কার চাইনি। অনুষ্ঠানে আমন্ত্রণ থাকলেও আমাকে শেষ মুহূর্তে জানানো হলো, বিশেষ কারণে পুরস্কার দেওয়া যাচ্ছে না। তবে আমি জীবন সদস্য হিসেবে উপস্থিত থাকতে পারি।’ তিনি আরও জানান, অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন, কিন্তু পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রথমে তাঁর নাম বাদ দেওয়া হয়।

বাংলা একাডেমির পুরস্কারপ্রক্রিয়া অনুসারে, নির্বাহী পরিষদ ৩০ জন ফেলোকে নিয়ে একটি প্রস্তাবক কমিটি গঠন করে। মহাপরিচালক সাত সদস্যের পুরস্কার কমিটি গঠন করেন এবং চূড়ান্ত নাম নির্বাহী কমিটির কাছে পাঠানো হয়। নির্বাহী কমিটি কোনো নতুন নাম যুক্ত করতে পারে না, কিন্তু যৌক্তিক কারণে কোনো নাম বিবেচনা না করার ক্ষমতা রাখে। সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, ‘গত বছর এবং এ বছর দেখা গেছে চূড়ান্ত মনোনয়নের পরও কোনো কোনো পুরস্কারপ্রাপ্তের নাম পরিবর্তন বা স্থগিত করা হয়েছে, যা নীতিমালার পরিপন্থী।’

বাংলা একাডেমির স্বশাসনের অভাবও আলোচনায় এসেছে। এক কর্মকর্তা জানান, গত দুই দশকে মন্ত্রণালয় একাডেমির ওপর চাপ প্রয়োগ করেছে, ফলে প্রতিষ্ঠানটি জনসাধারণের কাছে সমালোচিত ও নিন্দিত হয়েছে।

পুরস্কার বিতর্ক নতুন নয়। ১৯৭২ সালে বদরুদ্দীন উমর এবং ১৯৮২ সালে নাট্যকার মামুনুর রশীদ পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। ২০১৭ সালে অনুবাদ সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত নিয়াজ জামান অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে পরবর্তীতে বাসভবনে পুরস্কার গ্রহণ করেন। ২০২৪ সালে জাকির তালুকদারও পুরস্কার ফেরত দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নাট্য সংগঠক সামিনা লুৎফা বলেন, ‘বাংলা একাডেমির স্বশাসন থাকা উচিত এবং সরকারের উচিত এটি সম্মান করা। একজন কবি কী লিখবেন তা তাঁর বিষয়, সরকারের নয়। শিল্পী-সাহিত্যিকদের স্বাধীনতা থাকা দরকার।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img