Wednesday, July 22, 2026
28 C
Dhaka
No menu items!

পুকুর খননের আড়ালে মাটি বিক্রির অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলায় সড়কের পাশ থেকে এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে জহুরুল ইসলাম নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। এ কারণে ভাণ্ডারবাড়ি-গোসাইবাড়ি পাকা সড়কটি ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে দাবি স্থানীয়দের। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

অভিযুক্ত জহুরুল ইসলাম উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সড়কের পাশের জমি থেকে ভেকু ও ট্রলি ব্যবহার করে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে অন্যত্র পাঠানো হচ্ছে। গভীর করে মাটি কাটায় সড়কের কিনারা দুর্বল হয়ে পড়ছে।

সরকারি বিধিমালা অনুযায়ী আঞ্চলিক বা গ্রামীণ সড়কের উভয় পাশের ১০ ফুটের মধ্যে কোনো পুকুরের পাড় রাখা যাবে না। নির্ধারিত দূরত্ব ফাঁকা রেখে পাড় বাঁধতে হয়। তবে অভিযোগ রয়েছে, এসব নিয়ম না মেনেই পুকুর খননের নামে মাটি উত্তোলন ও বিক্রি করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, নিজের জমিতে পুকুর খনন ও পাড় বাঁধার কথা বলা হলেও বাস্তবে মাটি বিভিন্ন ইটভাটা ও ব্যক্তির কাছে বিক্রি করা হচ্ছে। অতিরিক্ত মাটিবোঝাই ট্রাক চলাচলের কারণে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কম ওজন ধারণক্ষম সড়কগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, সারাদিন মাটিবোঝাই ট্রলি চলাচল করছে। অবৈধভাবে মাটি কেটে সড়ক নষ্ট করা হচ্ছে। বৃষ্টি হলে কাদা জমে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। পরিবেশ দূষণের পাশাপাশি শিশু ও বৃদ্ধসহ বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

অভিযোগের বিষয়ে জহুরুল ইসলাম বলেন, আমার নিজের জায়গায় পুকুর খনন করে পাড় বাঁধাই করা হচ্ছে। তবে সামান্য কয়েক গাড়ি মাটি গ্রামের মসজিদ-মাদরাসার উন্নয়ন কাজের জন্য বিক্রি করা হচ্ছে। এতে রাস্তাঘাটের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতিলতা বর্মন বলেন, মাটি কেটে বিক্রি করার জন্য সংশ্লিষ্ট এলাকার কাউকে অনুমতি দেওয়া হয়নি। বিষয়টির খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img