Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

প্রশাসন ও জনপ্রতিনিধি সক্রিয় হলে জনগণ সহজে সেবা পাবে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘নির্বাচনের আগে আমি যে ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি সেটি পূরণে ইনশাআল্লাহ কাজ করব। কোনো মানুষ যেন রাজনৈতিকভাবে হয়রানির শিকার না হয় সেই পরিবেশ আমরা নিশ্চিত করব। কোনো ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা, অনৈতিক সুবিধা না নিতে পারে, সে বিষয়ে আমরা উপজেলা প্রশাসনকে, থানা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন মাঠে অনুষ্ঠিত মতবিনিময়সভা ও গণইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘আপনাদের ভোটের কারণেই এমপি হয়ে তারেক রহমানের মন্ত্রিসভায় দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। আমি নেতা হতে আসিনি, এ পিছিয়ে পড়া অনুন্নত গলাচিপা-দশমিনার মানুষের ভাগ্যোন্নয়নে কিছু করতে চাই। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে এই জনপদের মানুষের অবকাঠামোগত উন্নয়ন।’

তিনি আরও বলেন, ‘অনেকে এলাকায় থাকতে পারত না, অনেকের বাড়িঘর জ্বলত, অনেকের দোকানপাট ভাঙচুর হতো, অনেকের হাসপাতালে থাকা লাগত। আমরা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে পরিবেশ আগে যা ছিল তার চেয়ে ভালো হতে শুরু করেছে। আগামীতে আরো ভালো হবে।’

প্রতিমন্ত্রী নুর বলেন, ‘দিনের শুরুটা দেখলেই বোঝা যায় দিনটি কেমন যাবে। তেমনি সরকারের শুরুটা দেখেই বোঝা যায় সরকারের কর্মকাণ্ড কেমন হবে। দীর্ঘদিন ধরে যেসব ট্র্যাডিশন দেখেছেন, সচিবরা এবং সিনিয়র কর্মকর্তা, এমপি, মন্ত্রীরা অফিসে যান ১০-১১টায়, প্রধানমন্ত্রী সেই রেওয়াজ ভেঙে বাংলাদেশে একটা নতুন ইতিহাস গড়েছেন। সকাল ৯টার আগেই তিনি তার অফিসে চলে গেছেন। এটি একদিনের লোক-দেখানোর জন্য কিংবা মিডিয়ায় নিউজ হওয়ার জন্য নয়। প্রত্যেক দিন তিনি সকাল ৯টার পূর্বে সচিবালয় বা তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে যাচ্ছেন।’

প্রতিমন্ত্রী নুর আরও বলেন, ‘সরকারি কর্মকর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা যদি সকাল সকাল অফিসিয়াল কার্যক্রম শুরু করে, তাহলে মানুষ সহজেই তার সমস্যার সমাধান পাবে এবং জনপ্রশাসন কিংবা অফিস-আদালতে মানুষ হয়রানিমুক্ত সেবা পাবে।’

গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি আবু নাঈম এনিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার নুর, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ শিপলু খান, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্যসচিব মো. জাকির মুন্সী প্রমুখ।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img