Saturday, February 28, 2026
21.4 C
Dhaka

ফিলিস্তিনি ভূমি দখলের ইসরায়েলি আইনের নিন্দা জানালো বাংলাদেশ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখল করতে ইসরায়েল সরকারের ভূমি ক্রয় সংক্রান্ত নতুন আইনের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ওআইসি নির্বাহী কমিটির সভায় তিনি বলেন, আল কুদস আল শরিফসহ ফিলিস্তিনি ভূমির আইনি ও জনতাত্ত্বিক বৈশিষ্ট্যকে পরিবর্তন করতে ইসরায়েল এই পদক্ষেপ গ্রহণ করেছে। তাই ফিলিস্তিনিদের ভূমির অধিকার যথাযথভাবে নিশ্চিত করতে হবে।

ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ ধরনের পদক্ষেপ সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এটি ন্যায্য ও টেকসই সামাজিক শৃঙ্খলার ভিত্তিমূলকেও ক্ষুণ্ন করে।

তিনি ১৯৬৭ সালের আগের সীমানার আলোকে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দুই রাষ্ট্র সমাধানের কথা পুনরায় তুলে ধরেন, যেখানে পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হবে। কেবলমাত্র এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলমান সমস্যাটির টেকসই সমাধান সম্ভব হতে পারে বলে মন্তব্য করেন খলিলুর রহমান।

এছাড়া তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং সেখানে আন্তর্জাতিক মানবিক সহায়তাকারীদের নিঃশর্ত ও বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানান।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদুল ইসলাম এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ ওই সভায় উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

স্পেসএক্স ও এক্সএআই একীভূত হয়ে প্রযুক্তি বিশ্বে নতুন অধ্যায়

ইলোন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

রাতে শিশুর ক্ষুধা কেন বাড়ে

দিনভর ব্যস্ততার পর রাতে শিশুকে ঘুম পাড়াতে গিয়ে অনেক...

ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি ও কুরআন শিক্ষা প্রসারে উদ্যোগ

বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার...

নিউজিল্যান্ডের ১৬০ রানের লক্ষ্য ইংল্যান্ডের সামনে

জিতলেই সেমিফাইনালের টিকেট, আর হারলেই অপেক্ষা করতে হবে পাকিস্তান-শ্রীলংকা...

প্রশাসন ও জনপ্রতিনিধি সক্রিয় হলে জনগণ সহজে সেবা পাবে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

সিলেটে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামের...

এআই কি বদলে দিচ্ছে ছবির বাস্তবতা

একসময় স্মার্টফোনে ছবি সম্পাদনা বলতে বোঝাত আলো বা রঙে...

লাকসাম থানা পুলিশের অভিযানে আটক ট্রাকচালক

কুমিল্লার লাকসাম থানা পুলিশ ঢাকা থেকে লুট হওয়া একটি...

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ...

দুই দিনে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৩৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন...

কার্যক্রম নিষিদ্ধ থাকলেও টঙ্গীতে আ.লীগের ব্যানার

দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের কার্যক্রম...

গাজীপুরে নারী শ্রমিক হত্যাকাণ্ডে সাবেক স্বামী আটক

গাজীপুরে পোশাক শ্রমিক রিশমা খাতুন হত্যার ঘটনায় তার সাবেক...

আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে জোর

দেশের চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে কর আদায় বৃদ্ধি ও...

ওমানে রমজান ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা

পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ...
spot_img

আরও পড়ুন

স্পেসএক্স ও এক্সএআই একীভূত হয়ে প্রযুক্তি বিশ্বে নতুন অধ্যায়

ইলোন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ এক্সএআই অধিগ্রহণ করেছে। সাম্প্রতিক এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সম্মিলিত বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১...

রাতে শিশুর ক্ষুধা কেন বাড়ে

দিনভর ব্যস্ততার পর রাতে শিশুকে ঘুম পাড়াতে গিয়ে অনেক অভিভাবকই একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন। ঠিক ঘুমানোর আগমুহূর্তে শিশু জানায়, তার ক্ষুধা লেগেছে। চিকিৎসকদের...

ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি ও কুরআন শিক্ষা প্রসারে উদ্যোগ

বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার পর দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার ৬৩ নিউস্কাটনস্থ বিয়াম অডিটরিয়ামে বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও অ্যাওয়ার্ড...

নিউজিল্যান্ডের ১৬০ রানের লক্ষ্য ইংল্যান্ডের সামনে

জিতলেই সেমিফাইনালের টিকেট, আর হারলেই অপেক্ষা করতে হবে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের ফলাফলের দিকে—এমন অবস্থায় ইংল্যান্ডকে ১৬০ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন...
spot_img