Wednesday, June 17, 2026
32 C
Dhaka

দুই দিনে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৩৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ৫ ডিসেম্বর) পুলিশ জানায়, এর আগে বুধবার মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পৃথক অভিযানে আরও ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়। দুই দিনে মোট ১৩৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে মোহাম্মদপুর অঞ্চলের থানা পুলিশ এবং ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডগ স্কোয়াড বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে যৌথ অভিযান শুরু করে। মাদক-সংশ্লিষ্টসহ বিভিন্ন অপরাধে জড়িতদের ধরতে এ অভিযান রাত ১১টা পর্যন্ত চলে।

চার ঘণ্টার অভিযানে মোট ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি সামুরাই ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনির (৩০), আরিফ (২৫), সোহান (২০), হৃদয় (২৪), সোহেল (২৮), মাহিম ওরফে সায়েম (২২), রমজান (২৩), সাব্যস্ত (২৩), জুবায়ের (২০), রুবেল ওরফে বাদশা (২৫), রিয়াজ (৩০), গোলাপ মোস্তফা (২৯), সানি (২৭), হানিফ (২৮), ফয়সাল (২৯), রহমতুল্লাহ (২৮), জাকির (২৮), আবদুল সালাম (৪৫), রুমন (৩০), হাসান (২৪), রফিক (৩৯), রাব্বি (১৯), রায়হান (৩৯), সোনা ওরফে রানা (২০), আবু আয়ান (২২), নাদিম (৪৩), সামির (২১), শোভা (১৯), জয়নাল আবেদীন (৪০), আকাশ (১৯), আরিফ (২৪), আরিফ (১৮), আবদুর রহমান (১৮), জিহাদ (১৮), রাজু হাওলাদার (২৮), লিটন (২১), সাব্বির (২০) ও রবিউল (১৯)।

প্রায় প্রতিদিনই মোহাম্মদপুর এলাকায় অভিযান চলছে—এর পরও অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসার বিষয়ে জানতে চাইলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান বলেন, মোহাম্মদপুর এলাকায় অন্তত ১৫ লাখ মানুষ বাস করেন। এর মধ্যে তিন থেকে চার লাখ মানুষ ভাসমান। এ ছাড়া বিভিন্ন এলাকায় অপরাধ ঘটিয়ে অনেকেই নিরাপদ আশ্রয় ভেবে মোহাম্মদপুরে এসে গা ঢাকা দেন। তবে ধারাবাহিক অভিযানের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী, কিশোর গ্যাংয়ের সদস্য, চোর, ছিনতাইকারী ও চাঁদাবাজ রয়েছেন।

ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, গত রাতের অভিযানে গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, দস্যুতা ও চুরির অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। তিনজনকে আগের গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ২৮ জনের বিরুদ্ধে বিভিন্ন আইনে মামলা দিয়ে তাঁদের ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...
spot_img

আরও পড়ুন

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মাধ্যমে বাজারে আসা নতুন মডেলটি হলো ইয়োগা স্লিম ৭আই আলট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬ এডিশন। ফিফা...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন,...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের পূর্ণাঙ্গ গ্রন্থ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এটি রাসুল (সা.)-এর অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। কোরআনের শব্দ ও অর্থ...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে অনেকেরই অভিযোগ, ঘরের গাছ অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। অথচ সঠিক...
spot_img