Saturday, February 28, 2026
21.4 C
Dhaka

নতুনহাটে ইজারা মূল্য বাড়ায় পৌরসভার রাজস্বে নতুন সম্ভাবনা

জয়পুরহাট পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নতুনহাট এ বছর ১২ কোটি ১২ লাখ ১১২ টাকায় ইজারা দিয়ে নতুন রেকর্ড গড়েছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) পৌরসভা সূত্রে জানা যায়, এটি পৌরসভার ইতিহাসে অন্যতম সর্বোচ্চ দর। ফলে নতুনহাট এখন শুধু বৃহৎ গবাদিপশুর বাজার নয়, পৌরসভার রাজস্ব আয়ের বড় উৎস হিসেবেও গুরুত্ব পাচ্ছে।

নতুনহাটে সপ্তাহে দুই দিন হাট বসে—শনিবার গরুর এবং বুধবার ছাগলের। ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, প্রতি শনিবারে ছয় থেকে সাত হাজার গরু কেনাবেচা হয়। দূরদূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতারা আসায় হাট এলাকা দিনভর সরগরম থাকে।

পৌরসভা ও স্থানীয় সূত্র জানায়, অতীতে হাটের ইজারা কার্যক্রম একটি প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণে ছিল। জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের বিধান থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। বরং কম প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি সীমিত পরিসরে রাখা হতো, ফলে বাইরের দরদাতারা অংশ নিতে পারতেন না।

২০২৪ সালে আওয়ামী লীগের দলীয় মেয়র মোস্তাফিজুর রহমানের সময়ে হাটটি ২ কোটি ৩৫ লাখ ২০ হাজার ১১১ টাকায় ইজারা দেওয়া হয় জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালীচরণ আগরওয়ালার নামে। পরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ইজারা মূল্য বেড়ে দাঁড়ায় ৮ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৮৮৮ টাকা, যা পান জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামস-মতিন। সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি একই ঠিকাদার ১২ কোটি ১২ লাখ ১১২ টাকায় ইজারা পান।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, হাটটির ক্রমবর্ধমান বাণিজ্যিক গুরুত্ব, ব্যাপক ক্রেতা-বিক্রেতার সমাগম এবং লেনদেনের পরিমাণ বৃদ্ধিই উচ্চ দর পাওয়ার প্রধান কারণ। নতুনহাটকে ঘিরে পরিবহন, খাদ্য, খামার সরঞ্জাম ও ক্ষুদ্র ব্যবসার একটি বড় নেটওয়ার্ক গড়ে উঠেছে। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারেরা এখানে আসেন। দেশি-বিদেশি জাতের গরু, খাসি ও ছাগলের সমাবেশ হাটটিকে বিশেষ অবস্থানে নিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, আশির দশকে নতুনহাটের যাত্রা শুরু হয়। সময়ের সঙ্গে এটি দেশের অন্যতম বড় পশুর হাটে পরিণত হয়েছে। প্রতি শনিবারে ৩০ থেকে ৩৫ হাজার পর্যন্ত গরু ও বাছুর হাটে ওঠে বলে স্থানীয়রা জানান। কোরবানির ঈদের সময় এ সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। ভোর থেকে কেনাবেচা শুরু হয় এবং অনেক পাইকার আগের দিনই এসে অবস্থান নেন। প্রতি হাটে কোটি কোটি টাকার লেনদেন হয়। বুধবারের ছাগলের হাটেও ব্যাপক বেচাকেনা হয়ে থাকে।

নতুনহাট এলাকার বাসিন্দা নুর আলম আনছারী বলেন, শনিবার হাটবারের দিন পা রাখার জায়গা পাওয়া যায় না। অনেক গরুর আমদানি হয়। সড়কেও ভিড় থাকে। নামকরণের কারণে নতুনহাট নতুনই থাকবে কখনো পুরোনো হবে না।

ফেনী থেকে আসা পাইকারি ব্যবসায়ী রোস্তম আলী বলেন, ‘আমরা ১০ থেকে ১২ জন ব্যবসায়ী ১৫ বছর ধরে জয়পুরহাটের নতুনহাট থেকে গরু ক্রয় করছি। একাই ২৭ লাখ টাকার গরু কিনেছি।’

জয়পুরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রেজা বলেন, নতুনহাট শুধু একটি বাজার নয়, এটি জয়পুরহাটের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। গত দুই বছরে এই হাট থেকে পৌরসভার রাজস্ব উল্লেখযোগ্য হারে বেড়েছে। তিনি আরও জানান, সিন্ডিকেটের কারণে অতীতে ন্যায্য দরে ইজারা হয়নি।

জয়পুরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক উত্তম কুমার রায় বলেন, পৌরসভার নতুনহাট ইজারায় এবার সর্বোচ্চ রেকর্ড গড়েছে। হাটটি ১২ কোটি ১২ লাখ ১২২ টাকায় ইজারা হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

স্পেসএক্স ও এক্সএআই একীভূত হয়ে প্রযুক্তি বিশ্বে নতুন অধ্যায়

ইলোন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

রাতে শিশুর ক্ষুধা কেন বাড়ে

দিনভর ব্যস্ততার পর রাতে শিশুকে ঘুম পাড়াতে গিয়ে অনেক...

ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি ও কুরআন শিক্ষা প্রসারে উদ্যোগ

বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার...

নিউজিল্যান্ডের ১৬০ রানের লক্ষ্য ইংল্যান্ডের সামনে

জিতলেই সেমিফাইনালের টিকেট, আর হারলেই অপেক্ষা করতে হবে পাকিস্তান-শ্রীলংকা...

প্রশাসন ও জনপ্রতিনিধি সক্রিয় হলে জনগণ সহজে সেবা পাবে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

সিলেটে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামের...

এআই কি বদলে দিচ্ছে ছবির বাস্তবতা

একসময় স্মার্টফোনে ছবি সম্পাদনা বলতে বোঝাত আলো বা রঙে...

লাকসাম থানা পুলিশের অভিযানে আটক ট্রাকচালক

কুমিল্লার লাকসাম থানা পুলিশ ঢাকা থেকে লুট হওয়া একটি...

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ...

ফিলিস্তিনি ভূমি দখলের ইসরায়েলি আইনের নিন্দা জানালো বাংলাদেশ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখল করতে ইসরায়েল সরকারের ভূমি...

দুই দিনে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৩৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন...

কার্যক্রম নিষিদ্ধ থাকলেও টঙ্গীতে আ.লীগের ব্যানার

দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের কার্যক্রম...

গাজীপুরে নারী শ্রমিক হত্যাকাণ্ডে সাবেক স্বামী আটক

গাজীপুরে পোশাক শ্রমিক রিশমা খাতুন হত্যার ঘটনায় তার সাবেক...

আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে জোর

দেশের চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে কর আদায় বৃদ্ধি ও...
spot_img

আরও পড়ুন

স্পেসএক্স ও এক্সএআই একীভূত হয়ে প্রযুক্তি বিশ্বে নতুন অধ্যায়

ইলোন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ এক্সএআই অধিগ্রহণ করেছে। সাম্প্রতিক এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সম্মিলিত বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১...

রাতে শিশুর ক্ষুধা কেন বাড়ে

দিনভর ব্যস্ততার পর রাতে শিশুকে ঘুম পাড়াতে গিয়ে অনেক অভিভাবকই একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন। ঠিক ঘুমানোর আগমুহূর্তে শিশু জানায়, তার ক্ষুধা লেগেছে। চিকিৎসকদের...

ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি ও কুরআন শিক্ষা প্রসারে উদ্যোগ

বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার পর দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার ৬৩ নিউস্কাটনস্থ বিয়াম অডিটরিয়ামে বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও অ্যাওয়ার্ড...

নিউজিল্যান্ডের ১৬০ রানের লক্ষ্য ইংল্যান্ডের সামনে

জিতলেই সেমিফাইনালের টিকেট, আর হারলেই অপেক্ষা করতে হবে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের ফলাফলের দিকে—এমন অবস্থায় ইংল্যান্ডকে ১৬০ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন...
spot_img