Thursday, July 23, 2026
25.7 C
Dhaka
No menu items!

এআই নির্ভরতায় কমছে প্রযুক্তি প্রতিষ্ঠানের জনবল

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে নতুন বছরের শুরুতেই বড় ধরনের চাপ দেখা দিয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে বিভিন্ন শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে ২২ হাজারের বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে। গত অক্টোবরের পর এক মাসে এত বেশি কর্মী ছাঁটাইয়ের নজির দেখা যায়নি। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ব্যয় সংকোচন নীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভরতার প্রবণতা এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে।

লে-অফস ডট এফওয়াইআইয়ের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই করেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। প্রতিষ্ঠানটি ২৮ জানুয়ারি একদিনেই ১৬ হাজার কর্মীকে বিদায় জানায়। অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুচরা ব্যবসা, ডিভাইস ও ক্লাউড ইউনিটে অভ্যন্তরীণ কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবেই এই ছাঁটাই করা হয়েছে। দক্ষতা বাড়ানো এবং প্রশাসনিক জটিলতা কমানোই ছিল এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা তাদের ‘রিয়ালিটি ল্যাবস’ বিভাগ থেকে দেড় হাজার কর্মী ছাঁটাই করেছে। এ বিভাগটি মূলত মেটাভার্স নিয়ে কাজ করছিল। প্রতিষ্ঠানটির বাজেট পুনর্বিন্যাসের অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়। এর ফলে মেটাভার্স সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে কর্মী সংকোচন করা হয়েছে।

এ ছাড়া সুইডেনভিত্তিক টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা এরিকসন স্থানীয় বাজার থেকে ১ হাজার ৬০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি গত তিন বছর ধরে মুনাফা ধরে রাখতে ধাপে ধাপে জনবল কমিয়ে আসছে। একই সময়ে অটোডেস্ক এক হাজার এবং পিন্টারেস্ট ৭০০ কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, বছরের শুরুতে নতুন বাজেট ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণের সময় অনেক প্রতিষ্ঠান এখন মানবসম্পদের বদলে এআই নির্ভর সমাধানের দিকে ঝুঁকছে। এর প্রভাব শুধু বড় প্রযুক্তি কোম্পানিতেই নয়, এআই ও ক্রিপ্টো খাতের ছোট স্টার্টআপগুলোকেও ছাঁটাইয়ের মুখে ফেলছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img