Monday, September 7, 2026
27 C
Dhaka

গোসাইরহাটে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা

শরীয়তপুরের গোসাইরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন অনলাইন নিউজপোর্টাল ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নয়ন দাস (২৯)। গুরুতর আহত অবস্থায় তাকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিকেলে নয়ন দাস থানায় চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সম্প্রতি নাগেরপাড়া এলাকায় এক মাদক ব্যবসায়ীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। বিষয়টি যাচাই করতে গত বুধবার ঘটনাস্থলে যান নয়ন দাস, যুগান্তরের গোসাইরহাট প্রতিনিধি শাহেদ আহম্মেদ বাবু, দেশ প্রতিদিন-এর আলম সরদার ও স্থানীয় সাংবাদিক হাসান শিকদার।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তারা দূর থেকে একটি মাদক ও জুয়ার আস্তানার ছবি ও ভিডিও ধারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সংশ্লিষ্টরা। সাংবাদিকদের চিনে রেখে পরবর্তীতে হামলার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর দাবি, বৃহস্পতিবার বিকেলে শহরের দিকে ফেরার সময় নাগেরপাড়া বাজারে তার মোটরসাইকেল গতিরোধ করা হয়। এ সময় মনির জমাদ্দার, সাইদুল আকন, নজরুল কাজী ও লিখন কাজীসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে, ক্যামেরা ভাঙচুর করে এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। অবস্থা খারাপ হলে শুক্রবার সকালে হাসপাতলে ভর্তি করা হয়।

নয়ন দাস বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মাদক ও জুয়ার আসরের ছবি ও ভিডিও সংগ্রহ করছিলাম। এ কারণে আমাকে পথরোধ করে মারধর করা হয়েছে। ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে, টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এটি শুধু আমার ওপর হামলা নয়, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা। আমি দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান মিঞা জানান, নয়ন দাসের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি; তারা পলাতক রয়েছেন।

শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যসচিব নুরুল আমীন রবীন বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এটি সত্য ও ন্যায়ের কণ্ঠরোধের অপচেষ্টা। দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। শুক্রবার বিকেলে লিখিত অভিযোগ পাওয়া গেছে, যেখানে চারজনের নাম উল্লেখ এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনি বলেন, ‘অভিযুক্তরা বর্তমানে পলাতক। শিগগিরই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img