Thursday, June 18, 2026
31.4 C
Dhaka

খাল খনন ও কৃষি কার্ডে গুরুত্ব দিচ্ছে সরকার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় দেশের মানুষ পরিবর্তন প্রত্যাশা করে। মানুষ আর খবরদারির রাজনীতি চায় না। গণপ্রতিরোধের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। তাই নেতাকর্মীদের স্বভাব-চরিত্রে পরিবর্তন না এলে স্থানীয় নির্বাচনেও জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের মস্তফাপুর এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিক মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে—এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। আইনের শাসন নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি জানান, সরকারের সামাজিক সুরক্ষামূলক কর্মসূচিগুলো বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সরকারের চলমান উদ্যোগের প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, প্রতিটি উপজেলায় খাল খননের জন্য তালিকা চাওয়া হয়েছে। খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।

পথসভা শুরুর আগে স্থানীয় দলীয় নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

তামাকজনিত মৃত্যুতে উদ্বেগ, প্রতি ঘণ্টায় ১৮ জনের প্রাণহানি

দেশে তামাকজাত দ্রব্য সেবনের কারণে বছরে এক লাখ ৬১...

লাকসামে ঐতিহ্যবাহী স্থাপনায় অবৈধ দেয়াল ভাঙা নিয়ে উত্তেজনা

কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ে অবস্থিত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ঐতিহাসিক...

বিয়ের প্রতিশ্রুতি নিয়ে দ্বন্দ্ব, থানায় তরুণীর অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি ঘিরে এক...

আশুরার তাৎপর্য ও ইসলামের নির্দেশিত আমল

হিজরি নববর্ষের সূচনার সঙ্গে মুসলিম বিশ্বে শুরু হয়েছে পবিত্র...

মেঘনা নদীতে রিফাতের লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সশস্ত্র গোলাগুলির ঘটনার পর নিখোঁজ থাকা রিফাত...

খামার মোড়ে নৃশংস ঘটনা, কর্মচারী নিহত

রংপুর নগরীর খামার মোড় এলাকায় হোটেল মালিকের হাতুড়ির আঘাতে...

গাইবান্ধায় পুকুরে কিশোরের মৃত্যু, দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ

গাইবান্ধা সদর উপজেলায় এক কিশোরকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে...

কেন্দুয়ায় মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে শিশুকে নির্যাতনের মামলা

নেত্রকোনার কেন্দুয়ায় ১২ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের...

ঢাকায় শিশু শিক্ষার্থীদের সঙ্গে জাইমা রহমানের তিন ঘণ্টার আড্ডা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার কৃতি শিশু শিক্ষার্থীদের সঙ্গে...

মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে কালো পলিথিনে মোড়ানো অবস্থায়...

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, মহাসড়কে তিন লাখ টাকা লুট

ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক

ঢাকার সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন পেশাদার...

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে।...
spot_img

আরও পড়ুন

তামাকজনিত মৃত্যুতে উদ্বেগ, প্রতি ঘণ্টায় ১৮ জনের প্রাণহানি

দেশে তামাকজাত দ্রব্য সেবনের কারণে বছরে এক লাখ ৬১ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে বলে জানানো হয়েছে। সে হিসেবে প্রতি ঘণ্টায় গড়ে ১৮ জন...

লাকসামে ঐতিহ্যবাহী স্থাপনায় অবৈধ দেয়াল ভাঙা নিয়ে উত্তেজনা

কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ে অবস্থিত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ঐতিহাসিক জমিদার বাড়ি জাদুঘরের প্রবেশপথে নির্মিত একটি ‘অবৈধ ইটের দেয়াল’ ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয় জনতা। এতে...

বিয়ের প্রতিশ্রুতি নিয়ে দ্বন্দ্ব, থানায় তরুণীর অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি ঘিরে এক তরুণীকে মারধর, আটকে রাখা এবং স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায়...

আশুরার তাৎপর্য ও ইসলামের নির্দেশিত আমল

হিজরি নববর্ষের সূচনার সঙ্গে মুসলিম বিশ্বে শুরু হয়েছে পবিত্র মহররম মাস। ইসলামে বিশেষ মর্যাদাপূর্ণ এই মাসকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ‘আল্লাহর মাস’ বলে অভিহিত...
spot_img