নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়তলী থানার বিটাক স্টেডিয়ামের কাছে ছুরিকাঘাতের ঘটনা ঘটে এক ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আকাশ দাশ (৩০)। ঘটনা ঘটে বৃহস্পতিবার রাত ১০টার দিকে।
নিহতের বড় ভাই সাগর দাশ জানান, আকাশ আগে একটি মৎস্য খামারে কাজ করতেন। সেখানে কিছু কর্মচারীর সঙ্গে পূর্ব বিরোধের জেরে তাঁকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি; পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
পাহাড়তলী থানার ওসি নুরুল আবসার জানিয়েছেন, পূর্ব বিরোধের জেরে খুনের ঘটনা ঘটেছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান।
সিএ/এমই


