Monday, April 20, 2026
32 C
Dhaka

ব্যবসায়ীর কাছে বিক্রির পথে ১২ বস্তা পণ্য আটক

জয়পুরহাটের কালাই উপজেলায় টিসিবির স্বল্পমূল্যের পণ্য ব্যবসায়ীর কাছে বেশি দামে বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আসামি করে শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকালে কালাই থানায় মামলা করা হয়েছে।

মামলার বাদী উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম বুলবুল। গ্রেপ্তার হওয়া দুজন হলেন বেলাল হোসেন ও রতন মিয়া। মামলার অপর আসামি টিসিবির ডিলার আবদুল মতিন, যিনি বর্তমানে পলাতক বলে জানিয়েছে পুলিশ।

থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজার এলাকায় ভ্যানে করে টিসিবির ১২ বস্তা পণ্য নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বেলাল ও রতনকে আটক করেন। বেলাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারের একজন ব্যবসায়ী এবং রতন ভ্যানচালক।

আটকের পর বস্তা খুলে চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন তেলসহ টিসিবির পণ্য দেখতে পান স্থানীয়রা। তাঁদের সন্দেহ হলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায় এবং পণ্যগুলো জব্দ করে।

মামলার বাদী গোলাম বুলবুল জানান, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১০০ কেজি চিনি, ১০০ কেজি মসুর ডাল, ১০০ কেজি ছোলা, ৫৩ কেজি চাল এবং ৯৭ বোতল সয়াবিন তেল। তাঁর অভিযোগ, টিসিবির নির্ধারিত বিতরণ শেষে ডিলার আবদুল মতিন এসব পণ্য বাইরে বেশি দামে বিক্রি করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, টিসিবির পণ্যগুলো গোবিন্দগঞ্জের কামদিয়া বাজারের ব্যবসায়ী বেলালের কাছে বিক্রি করা হয়েছিল। সেগুলো নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটকে দেন। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পলাতক ডিলারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনার পর থেকে ডিলার আবদুল মতিনের অবস্থান জানা যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img