Tuesday, September 29, 2026
34.2 C
Dhaka

বাংলাদেশের প্রকৃতিকে ধারণ করা স্মার্টফোন আনছে অপো

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের স্মার্টফোন বাজারে নতুন এক নান্দনিক ডিজাইন নিয়ে আসছে অপো। সাজেক ভ্যালির অপার্থিব সৌন্দর্যকে ধারণ করে প্রথমবারের মতো ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ সংযোজন করা হয়েছে অপো এ৬এস প্রো স্মার্টফোনে। দেশের স্মার্টফোন খাতে এটিই প্রথম কোনো ডিভাইস, যার নকশায় সরাসরি বাংলাদেশের প্রাকৃতিক বিস্ময়কে সম্মান জানানো হয়েছে।

পাহাড়, সবুজ অরণ্য ও মেঘে ঢাকা সাজেক ভ্যালির শান্ত ও দৃঢ় সৌন্দর্য এই ডিজাইনের মূল অনুপ্রেরণা। পাহাড়ের অবিচলতা ও স্থায়িত্বকে প্রতীক হিসেবে তুলে ধরে অপো এ৬এস প্রোর নকশায় যুক্ত করা হয়েছে দৃঢ়তা, উচ্চাশা ও টেকসই নির্মাণের ধারণা। সময়ের প্রবাহে পাহাড় যেমন অটল থাকে, তেমনি এই ডিভাইসও দীর্ঘস্থায়ী ব্যবহার ও চিরায়ত সৌন্দর্যের প্রতিফলন ঘটায়।

এই ডিজাইনের দর্শনের কেন্দ্রে রয়েছে ‘স্টে রুটেড অ্যান্ড গো বিয়ন্ড’ ধারণা। এর মাধ্যমে নিজের শিকড়, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সংযুক্ত থাকার পাশাপাশি সামনে এগিয়ে যাওয়ার সাহস ও সম্ভাবনার নতুন দিগন্ত ছোঁয়ার বার্তা দেওয়া হয়েছে।

ডিভাইসটির ব্যাক প্যানেলে ব্যবহৃত হয়েছে প্রিমিয়াম কারুশিল্প, যেখানে ফরেস্ট-ইন্সপায়ার্ড টেক্সচার ও স্বচ্ছ গ্রেডিয়েন্ট রঙের সমন্বয়ে তৈরি হয়েছে বহুমাত্রিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা। আলো ও ছায়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর রূপও বদলে যায়, যা সাজেকের প্রকৃতির ভোর, দুপুর ও সন্ধ্যার বৈচিত্র্যকে মনে করিয়ে দেয়।

নন-স্লিপ ও গ্রিপ-ফ্রেন্ডলি ফ্রস্টেড ফিনিশের কারণে ফোনটি হাতে ধরলে আরামদায়ক অনুভূতি দেয়। একই সঙ্গে অ্যান্টি-স্লিপ ও ঘাম-প্রতিরোধী বৈশিষ্ট্য আউটডোর ভ্রমণ কিংবা দৈনন্দিন ব্যবহারে বাড়তি স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে।

এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ‘অপো এ৬এস প্রোর মাধ্যমে আমরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের দৃঢ়তার প্রতীক তুলে ধরতে চেয়েছি। সাজেক থেকে অনুপ্রাণিত এই ডিজাইন শক্তি, স্থায়িত্ব ও উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img