Friday, February 27, 2026
22.6 C
Dhaka

নারায়ণগঞ্জে সেমাই কারখানায় অভিযান

নারায়ণগঞ্জে খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে একটি অবৈধ কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরেকটি সেমাই কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শহীদনগর এলাকায় গ্রামীন ও আনন্দ সেমাই কারখানায় নিরাপদ খাদ্য অধিদপ্তর, র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব অনিয়মের তথ্য উঠে আসে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, গ্রামীন সেমাই কারখানায় বিএসটিআইয়ের সিল ব্যবহার করা হলেও বৈধ অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেনি মালিকপক্ষ। পাশাপাশি খোলা টয়লেটের পাশে নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করে বিভিন্ন নামে প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছিল। এসব অভিযোগে কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে আনন্দ সেমাই কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন থাকলেও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তারা জানান, ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রি রোধে জেলার বিভিন্ন কারখানায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা

পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের...

মশক নিধনে কার্যকর উদ্যোগ চান নগরবাসী

বসন্তের ফাগুন হাওয়ায় স্বস্তির বদলে মশার উপদ্রবে চরম ভোগান্তিতে...

খ্রিস্টানপ্রধান দেশে মুসলিমদের রমজানের চিত্র

খ্রিস্টানপ্রধান দেশ কলম্বিয়ায় মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার শূন্য দশমিক...

আলু ও ডালের নতুন পেঁয়াজু রেসিপি

ইফতারের পরিচিত খাবার পেঁয়াজুকে এবার একটু ভিন্নভাবে তৈরি করা...

মহাকাশচারীদের চোখে ধরা পড়ে পৃথিবীর বিশাল স্থাপনাগুলো

মহাকাশ থেকে তাকালে পৃথিবীর পৃষ্ঠের কিছু স্থান এতটাই স্পষ্টভাবে...

যাকাত ও ফিতরা এক নয় কেন

ইসলামের গুরুত্বপূর্ণ দুই আর্থিক ইবাদত হলো যাকাত ও সদকাতুল...

ঘরেই বানান মজাদার কিমা বেগুনি

ইফতারিতে বেগুনি খেতে ভালোবাসেন অনেকেই। প্রতিদিনের পরিচিত বেগুনির স্বাদে...

ইফতারের সময় যশোরে অগ্নিকাণ্ড

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন আফিল...

১০ বছরের মধ্যেই চাঁদে শহরের স্বপ্ন

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার...

অস্থায়ী কমিশনার হিসেবে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ...

ডায়াবেটিক রোগীর রোজা, কী করবেন কী নয়

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের জন্য বাড়তি সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ...

শরণখোলায় বিরল ঈগল উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে একটি বসতবাড়ির সীমানা...

ডি-রেজিস্ট্রেশন না করলে যে ঝুঁকি

নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন, অন্য কাউকে...

গর্ভাবস্থায় রোজার বিধান

ইসলামে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ সবার জন্য রোজা রাখা...
spot_img

আরও পড়ুন

পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা

পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা সম্ভাব্যভাবে বসবাসযোগ্য হতে পারে। গবেষকদের মতে, গ্রহটির পরিবেশ মঙ্গল গ্রহের সঙ্গে...

মশক নিধনে কার্যকর উদ্যোগ চান নগরবাসী

বসন্তের ফাগুন হাওয়ায় স্বস্তির বদলে মশার উপদ্রবে চরম ভোগান্তিতে পড়েছেন রংপুর নগরীর বাসিন্দারা। দিন ও রাতের সব সময়েই মশার কামড়ে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে...

খ্রিস্টানপ্রধান দেশে মুসলিমদের রমজানের চিত্র

খ্রিস্টানপ্রধান দেশ কলম্বিয়ায় মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার শূন্য দশমিক দুই শতাংশেরও কম। জনসংখ্যার বড় অংশ খ্রিস্টান হলেও দেশটির সমাজে ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে...

আলু ও ডালের নতুন পেঁয়াজু রেসিপি

ইফতারের পরিচিত খাবার পেঁয়াজুকে এবার একটু ভিন্নভাবে তৈরি করা যায় ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু হিসেবে। আলু ও ডালের সমন্বয়ে তৈরি এই পেঁয়াজু স্বাদে যেমন আলাদা,...
spot_img