Monday, June 15, 2026
33.9 C
Dhaka

হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলো মেসেজ হিস্টোরি

সহজে বার্তা ও ছবি আদান-প্রদানের কারণে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক যোগাযোগে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে গ্রুপে নতুন সদস্য যুক্ত হলে আগের গুরুত্বপূর্ণ আলোচনা জানতে না পারার একটি সীমাবদ্ধতা ছিল। এই সমস্যা সমাধানে গ্রুপ চ্যাটে নতুন সুবিধা যুক্ত করছে হোয়াটসঅ্যাপ।

এক ব্লগ বার্তায় হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গ্রুপ চ্যাটে ‘গ্রুপ মেসেজ হিস্টোরি’ নামে নতুন একটি অপশন চালু করা হচ্ছে। এই সুবিধা ব্যবহার করে নতুন সদস্যরা গ্রুপে যুক্ত হওয়ার আগের গুরুত্বপূর্ণ বার্তাগুলো দেখতে পারবেন। এতে করে গ্রুপে চলমান আলোচনার প্রেক্ষাপট সহজে বুঝতে পারবেন তারা।

হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, গ্রুপে পোস্ট করা সর্বশেষ ২৫ থেকে ১০০টি বার্তা গ্রুপ মেসেজ হিস্টোরিতে দেখা যাবে। ফলে নতুন সদস্যরা সাম্প্রতিক আলোচিত বিষয়গুলো জানতে পারবেন এবং আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন। তবে এই সুবিধার মাধ্যমে গ্রুপের সব পুরোনো বার্তা দেখার সুযোগ থাকবে না।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গ্রুপ মেসেজ হিস্টোরি সুবিধাটিও এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তির আওতায় থাকবে। অর্থাৎ গ্রুপের সদস্য ছাড়া অন্য কেউ এসব বার্তা দেখতে পারবে না। ধাপে ধাপে সবার জন্য এই ফিচার চালু করা হচ্ছে।

প্রসঙ্গত, বর্তমানে হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ বার্তা ২৪ ঘণ্টা, ৭ দিন ও ৩০ দিন পর্যন্ত পিন করে রাখার সুবিধা রয়েছে। তবে গ্রুপ চ্যাটে প্রশাসকের অনুমতি ছাড়া সাধারণ সদস্যরা নিজেরা বার্তা পিন করতে পারেন না। নতুন এই ফিচার গ্রুপ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে বলে মনে করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে বড় আপডেট আনছে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে থাকার সমালোচনার...

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন...

নির্যাতিত মানুষের জন্য দোয়ার গুরুত্ব কী বলছে ইসলাম

ইসলামে পারস্পরিক সহমর্মিতা, দয়া এবং ভ্রাতৃত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব...

বিশ্বকাপের আমেজে নাস্তায় রাখতে পারেন মরক্কোর ঐতিহ্যবাহী মাকুদা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রিয়...

এআই নিরাপত্তা বিতর্কে নতুন চাপে ইলন মাস্কের প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চাকরিচ্যুত...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ...

আসহাবে কাহাফের ঘটনা ও আধুনিক বিজ্ঞানের আলোচনায় কিছু পর্যবেক্ষণ

পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণিত গুহাবাসীদের ঘটনা ইসলামের ইতিহাসে...

ভালো ঘুমের জন্য পা ধোয়ার অভ্যাস কতটা উপকারী

দিনভর কাজের ব্যস্ততা, মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির পর...

সংসদে নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য ঘিরে উত্তেজনা

জাতীয় সংসদে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে সরকারি...

এআইনির্ভর সাইবার প্রতারণা নিয়ে গুগলের মামলা, ক্ষতির পরিমাণ শত কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত একটি বৃহৎ সাইবার...

রাশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর, মরদেহ ফেরত চায় পরিবার

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু...

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকার একটি বস্তিতে সাত বছর...
spot_img

আরও পড়ুন

ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে বড় আপডেট আনছে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে থাকার সমালোচনার মধ্যে সফটওয়্যার উন্নয়ন এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর দিকে নতুন করে গুরুত্ব দিচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটির বার্ষিক...

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় মুসলমানদের আহ্বান জানাতে যে ধ্বনি উচ্চারিত হয়, তা আজান নামে পরিচিত। ইসলামী ঐতিহ্যে আজান...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে সেই ভাত পরে ফেলে দেওয়া হয়। তবে সামান্য কিছু উপকরণ ব্যবহার করে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন প্যাকেজের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে গুগল। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য তথ্য সংরক্ষণের সুবিধাও বাড়িয়েছে প্রযুক্তি...
spot_img