Thursday, February 26, 2026
22.6 C
Dhaka

প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির দেশব্যাপী কর্মসূচি

জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, গণভোট বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে অন্য কোনো পথ নেই। তিনি বলেন, বিএনপি যদি আবার ফ্যাসিবাদের পথে ফেরার চেষ্টা করে, তাহলে দেশের জনগণ তাদের প্রতিহত করবে।

একই অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিসংশনের প্রস্তাব উত্থাপনের বিষয়ে ১১ দলীয় জোট ইতিবাচক অবস্থানে রয়েছে। তাঁর মতে, জোটের সব দল এ বিষয়ে সমর্থন দেবে।

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ইফতার মাহফিল আয়োজন করা হবে। এতে জুলাই শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সারাদেশের জেলা কমিটির নেতারা অংশ নেবেন।

কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন বিভাগে ইফতার মাহফিল, ডকুমেন্টারি প্রদর্শনী ও চিত্রপ্রদর্শনী। ঘোষিত সূচি অনুযায়ী ২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৬ মার্চ ঢাকা, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী এবং ১১ মার্চ রংপুরে কর্মসূচি পালিত হবে। পরবর্তী দিনগুলোতে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আরিফুল ইসলাম আদীব আরও জানান, ২৮ ফেব্রুয়ারি ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল সমাবেশ ও ইফতার আয়োজন করা হবে। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

যাকাত ও ফিতরা এক নয় কেন

ইসলামের গুরুত্বপূর্ণ দুই আর্থিক ইবাদত হলো যাকাত ও সদকাতুল...

ঘরেই বানান মজাদার কিমা বেগুনি

ইফতারিতে বেগুনি খেতে ভালোবাসেন অনেকেই। প্রতিদিনের পরিচিত বেগুনির স্বাদে...

নারায়ণগঞ্জে সেমাই কারখানায় অভিযান

নারায়ণগঞ্জে খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে...

ইফতারের সময় যশোরে অগ্নিকাণ্ড

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন আফিল...

১০ বছরের মধ্যেই চাঁদে শহরের স্বপ্ন

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার...

অস্থায়ী কমিশনার হিসেবে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ...

ডায়াবেটিক রোগীর রোজা, কী করবেন কী নয়

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের জন্য বাড়তি সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ...

শরণখোলায় বিরল ঈগল উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে একটি বসতবাড়ির সীমানা...

ডি-রেজিস্ট্রেশন না করলে যে ঝুঁকি

নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন, অন্য কাউকে...

গর্ভাবস্থায় রোজার বিধান

ইসলামে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ সবার জন্য রোজা রাখা...

সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক...

দাম অপরিবর্তিত রাখার ইঙ্গিত নতুন আইফোনে

অ্যাপল নতুন স্মার্টফোন আইফোন ১৭ই বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।...

রমজানে ওমরাহ পালনে নতুন রেকর্ড

পবিত্র রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।...

হৃদ্‌রোগীদের রোজা রাখার আগে যেসব সতর্কতা জরুরি

হৃদ্‌রোগ বা রক্তসঞ্চালন–সংক্রান্ত সমস্যায় ভোগা অনেক মানুষের মনে রোজা...
spot_img

আরও পড়ুন

যাকাত ও ফিতরা এক নয় কেন

ইসলামের গুরুত্বপূর্ণ দুই আর্থিক ইবাদত হলো যাকাত ও সদকাতুল ফিতর। অনেকের মাঝেই প্রশ্ন থাকে—এই দুই ইবাদত কি এক নাকি আলাদা। ফিকাহবিদদের মতে, যাকাত ও...

ঘরেই বানান মজাদার কিমা বেগুনি

ইফতারিতে বেগুনি খেতে ভালোবাসেন অনেকেই। প্রতিদিনের পরিচিত বেগুনির স্বাদে ভিন্নতা আনতে চাইলে বানাতে পারেন কিমা বেগুনি। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় এই ভিন্নধর্মী...

নারায়ণগঞ্জে সেমাই কারখানায় অভিযান

নারায়ণগঞ্জে খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে একটি অবৈধ কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরেকটি সেমাই কারখানাকে...

ইফতারের সময় যশোরে অগ্নিকাণ্ড

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন আফিল ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায়...
spot_img