Thursday, February 26, 2026
29.3 C
Dhaka

মোহাম্মদপুর-আদাবরে মধ্যরাতের বিশেষ অভিযান

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত টানা চার ঘণ্টা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র রমজান মাসে জনসাধারণের নিরাপদে রোজা পালন এবং শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদ্‌যাপন নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ করে চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাং তৎপরতা ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা জানান।

অভিযানে নেতৃত্ব দেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। এ সময় মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এবং সংশ্লিষ্ট থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ডিসি মো. ইবনে মিজান বলেন, ‘চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে মোহাম্মদপুর ও আদাবর থানার যৌথ অভিযানে বিভিন্ন পর্যায়ের শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে, যাতে এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা পুনরায় সক্রিয় হতে না পারে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমান হেঁটে সচিবালয়–ওসমানী মিলনায়তন যাত্রা সম্পন্ন

ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী...

পটুয়াখালীর দুমকীতে রাস্তা নিয়ে বিবাদে হামলা, নারীসহ আহত ৫

পটুয়াখালীর দুমকীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে এক পরিবারের...

প্রধানমন্ত্রীর নতুন সরকারি বাসভবন যমুনা, মন্ত্রীদের বাসা বরাদ্দ সম্পন্ন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে একুশে পদক প্রাপ্তদের সংবর্ধনা

প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস...

নাঈম উদ্দীনের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতা নাঈম উদ্দীনের...

মিয়ানমার উৎসভূমি, ৫.১ মাত্রার ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার রাতের দিকে ভূকম্পন অনুভূত...

রাজনগরে ক্রিকেটের বিরোধে তরুণ ছুরিকাঘাতে নিহত

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তারেক...

নবনির্মিত এলপিজি পাম্পে আগুন, দগ্ধ ১০-১২ জন

কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রামে বুধবার রাতে একটি এলপিজি (তরলীকৃত...

টিএসসিতে নারীর দিকে লাঠি তেড়ে আসার ভিডিও ভাইরাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বুধবার ভোররাতে এক তরুণ লাঠি...

হাজারীবাগে কিশোরী ছুরিকাঘাতে নিহত, পরিবারে শোক

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা...

কলাতলীর গ্যাসপাম্প বিস্ফোরণে ১০ জন দগ্ধ, বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় বুধবার রাতে একটি গ্যাসপাম্পে বিস্ফোরণের...

নগরের পথে পলাশের সাজে মুগ্ধ পথিকরা

রাজশাহীর মধ্যবুধপাড়া এলাকায় সড়কের দুই ধারে টুকটুকে লাল পলাশ...

মশার কারণে গাজীপুরে জীবন দুর্বিষহ, বাসিন্দাদের চরম ভোগান্তি

দিনভর কর্মচাঞ্চল্যে মুখর থাকা গাজীপুর নগরীতে সন্ধ্যা নামলেই নেমে...

আ.লীগ কর্মীদের বিষয়ে পুলিশের নতুন নির্দেশনা

ঢাকা ও রাজশাহী: পুলিশ সদর দপ্তর মাঠপর্যায়কে নির্দেশ দিয়েছে,...
spot_img

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমান হেঁটে সচিবালয়–ওসমানী মিলনায়তন যাত্রা সম্পন্ন

ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে হেঁটে ফেরেন। আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদক বিজয়ীদের হাতে...

পটুয়াখালীর দুমকীতে রাস্তা নিয়ে বিবাদে হামলা, নারীসহ আহত ৫

পটুয়াখালীর দুমকীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে এক পরিবারের নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনা ঘটেছে গতকাল বুধবার বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে।...

প্রধানমন্ত্রীর নতুন সরকারি বাসভবন যমুনা, মন্ত্রীদের বাসা বরাদ্দ সম্পন্ন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারি বাসভবন হিসেবে নির্বাচিত হয়েছে। সরকারের নিরাপত্তা এবং সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে হেয়ার রোডে অবস্থিত এই ভবন...

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে একুশে পদক প্রাপ্তদের সংবর্ধনা

প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯...
spot_img