Saturday, May 2, 2026
25 C
Dhaka

রাজধানীতে থানা ঘেরাও, বিক্ষোভ

রাজধানীর হাতিরঝিলের পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানি থেকে তাহেদী আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনার বিচার দাবিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হাতিরঝিল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে তারা থানা ঘেরাও ও সড়ক অবরোধ করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাহেদী কুমিল্লার তিতাস উপজেলার আলীরগাঁও গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে। পরিবারটি পশ্চিম উলন ১২/১/এ নম্বর বাসায় ভাড়া থাকত।

শিশুটির চাচা মো. স্বপন মিয়া জানান, মঙ্গলবার রাতে তাহেদীর মা তারাবির নামাজ আদায় করছিলেন। এ সময় তাহেদী বাসা থেকে বাইরে খেলতে বের হয়। রাত সাড়ে ১১টার দিকে শিশুটির বাবা বাইরে থেকে ফিরে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় জমে থাকা পানির মধ্যে শিশুটিকে দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাসায় নেওয়া হয় এবং খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে মর্গে পাঠায়।

স্বপন মিয়া বলেন, আমার ভাতিজি যদি পানিতে পড়ে মারা গিয়ে থাকে, তাহলে তার পেট ভর্তি পানি থাকবে। অথচ তার পেটে কোনো পানি নেই। মুখের মধ্যে অনেকটা বিস্কুটের গুঁড়া ছিল। পানি খেলেতো সেগুলো মুখে থাকার কথা না। এ মৃত্যু নিয়ে আমাদের সন্দেহ আছে। সিসিটিভি ফুটেজ দেখা গেলেই বোঝা যাবে, সে একা বাসা থেকে বের হয়েছে, নাকি কেউ নিয়ে গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা শিশুটিকে হত্যা করা হয়েছে দাবি করে থানার সামনে জড়ো হন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, শিশুটিকে হত্যা করা হয়েছে এমন দাবি তুলে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন থানার সামনে অবস্থান নেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আইন অনুযায়ী মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং তা সম্পন্ন হয়েছে।

তিনি জানান, অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ না করা হলেও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধারের সময় শিশুটির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মরদেহ ময়নাতদন্তে, তদন্তে পুলিশ

নাটোরের লালপুরে সৎ মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস...

তালাবদ্ধ বাসায় অভিযান, ৩০ কেজি গাঁজা জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ বাসা থেকে প্রায়...

আইনি জটিলতা কাটিয়ে শেষ হলো নাবিকদের দীর্ঘ অপেক্ষা

কনটেইনারবাহী জাহাজ ডুবির ঘটনায় থাইল্যান্ড থেকে ৮২ দিন পর...

মির্জাপুরে খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষিজমি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খাল খননের নামে আবাদি জমি থেকে...

ভ্যান চুরির সন্দেহে আটক, মারধরে মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় চুরির সন্দেহে গণপিটুনির শিকার এক অজ্ঞাতপরিচয়...

কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজারের রামু উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আর্মড...

এমপির হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

কুমিল্লার লাকসাম উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন...

ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান বক্তাদের

আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত এক...

চট্টগ্রামে পানিতে ডুবে তায়েফের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে মোহাম্মদ তায়েফ...

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, মিলল মরদেহ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আড়িয়াল...

কুমিল্লায় গার্মেন্টসে শর্ট সার্কিটে দুই শ্রমিকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় গুরুতর...

বদলি ব্যবস্থায় নতুন উদ্যোগ সরকারের

বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের বদলি প্রক্রিয়া...

একজন আদর্শ পিতার পাঁচ গুণ

কোরআনে পিতৃত্বের ধারণা নানা দৃষ্টান্তের মাধ্যমে তুলে ধরা হয়েছে,...

পায়ের ব্যথা কমাতে করণীয়

অনেকেই অল্প হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথা অনুভব করেন, যা...
spot_img

আরও পড়ুন

মরদেহ ময়নাতদন্তে, তদন্তে পুলিশ

নাটোরের লালপুরে সৎ মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নুপুর খাতুন (১৩) নামে এক কিশোরী। শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকালে উপজেলার...

তালাবদ্ধ বাসায় অভিযান, ৩০ কেজি গাঁজা জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ বাসা থেকে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের...

আইনি জটিলতা কাটিয়ে শেষ হলো নাবিকদের দীর্ঘ অপেক্ষা

কনটেইনারবাহী জাহাজ ডুবির ঘটনায় থাইল্যান্ড থেকে ৮২ দিন পর দেশে ফেরা ১৫ বাংলাদেশি নাবিক। ছবি : সংগৃহীত নীল সমুদ্রের শান্ত দৃশ্য এক মুহূর্তেই রূপ নেয়...

মির্জাপুরে খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষিজমি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খাল খননের নামে আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এতে কয়েক একর জমির কাঁচা ধান, পাট ও তিলখেত...
spot_img