Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

সরকারি আবাসন ছাড়তে সময় চাইছেন অনেকে

সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের কারণ হয়ে ওঠে। ওই সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টারা দলমত নির্বিশেষে নাগরিকের অধিকার সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও ১৮ মাসের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন থেকেই গেছে।

মানবাধিকার সহায়তা সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) ৪ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে জানায়, গত ১৭ মাসে রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্স, সাংবাদিক নির্যাতন, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সীমান্ত হত্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। একই ধরনের উদ্বেগ উঠে এসেছে নিউইয়র্কভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বার্ষিক প্রতিবেদনে। সেখানে মব সহিংসতা, সন্ত্রাসবিরোধী আইনের ব্যবহার, রাজনৈতিক বিবেচনায় গ্রেপ্তার ও বিচারহীন আটকের বিষয়গুলো তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুযায়ী, ওই সময় ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের ঘটনায় মৃত্যু কিছুটা কমলেও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, হেফাজতে নির্যাতন ও অন্যান্য ঘটনায় ১৭ মাসে ৬০ জন নিহত হন। একই সময়ে কারাগারে মৃত্যু হয়েছে ১২৭ জনের, যাদের মধ্যে রাজনৈতিক বন্দিও রয়েছেন।

অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতা ও গণপিটুনির ঘটনা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এইচআরএসএস ও এইচআরডব্লিউর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৭ মাসে মব সহিংসতা ও গণপিটুনির ৪১৩টি ঘটনায় ২৫৯ জন নিহত এবং ৩১৩ জন আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, এসব তথ্য আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দেয়।

বর্তমানে সেই মব সহিংসতার আশঙ্কাকেই সামনে এনে সাবেক কয়েকজন উপদেষ্টা সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যদিও বর্তমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলা হচ্ছে, তবু জনরোষের মুখে পড়ার শঙ্কায় তারা আপাতত সরকারি বাসভবনেই অবস্থান করতে চান। সরকারি বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলক বেশি থাকায় সেটিই তাদের প্রধান বিবেচনা।

তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সাবেক উপদেষ্টাদের দীর্ঘদিন সরকারি বাসভবনে রাখতে আগ্রহী নয়। চলতি মাসের মধ্যেই বাসা ছাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ ক্ষেত্রে এক থেকে দুই মাস সময় দেওয়া হতে পারে, তবে মার্চ বা এপ্রিল মাসে অবস্থান করলে নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক সাবেক উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ভবন ভাঙচুর, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা, তাদের বিরুদ্ধে গণহারে হয়রানিমূলক মামলা দায়ের ও গ্রেপ্তার অভিযান, সারা দেশে সুফি মাজার ভাঙচুর, চব্বিশের আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজি, সাবেক অনেক উপদেষ্টার দুর্নীতি ইত্যাদি কারণে জনগণের ক্ষোভ আছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। এসব ব্যর্থতার জন্য সব উপদেষ্টা সমানভাবে দায়ী না হলেও এখন বিষয়গুলো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।’

আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান গণমাধ্যমে বলেন, সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য নির্দিষ্ট নীতিমালা থাকলেও সাবেক উপদেষ্টাদের ক্ষেত্রে তেমন বিধান নেই। তারা পেনশন সুবিধাও পান না। এ কারণে তাদের অবহিত করা হয়েছে এবং আশা করা হচ্ছে চলতি মাসেই তারা বাসা ছেড়ে দেবেন। প্রয়োজনে এক মাস সময় দেওয়া হতে পারে, সে ক্ষেত্রে ভাড়া আদায় করা হবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ায় এ মাসের ভাড়া নেওয়া হবে না বলেও তিনি জানান।

তথ্যমতে, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়বেন। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি সেখানে অবস্থান করছিলেন। যমুনা ছেড়ে তিনি গুলশানের নিজ বাসভবনে উঠবেন বলে জানা গেছে।

অন্যদিকে বর্তমান সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের আবাসনের জন্য মিন্টো রোড ও হেয়ার রোডে ২৪টি বাংলো ও ১২টি অ্যাপার্টমেন্ট প্রস্তুত রাখা হয়েছে। বিরোধীদলীয় নেতার জন্য রয়েছে আলাদা বাসভবন। আবাসন পরিদপ্তর এসব স্থাপনা দ্রুত মেরামত করে এক মাসের মধ্যে বরাদ্দ দিতে চায়।

বর্তমানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী রয়েছেন ৪৯ জন। এছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা ও বিশেষ সহকারী আছেন আরও ১০ জন। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের জন্য মোট বাড়ি-অ্যাপার্টমেন্ট রয়েছে ৩৭টি। প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ব্যবহৃত হবে।

আবাসন পরিদপ্তরের দাবি, সবাই সরকারি বাসা চাইবেন না, ফলে বরাদ্দ নিয়ে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা কম। তবে সীমিত আবাসন ও বাড়তি চাহিদার প্রেক্ষাপটে বিষয়টি প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...
spot_img

আরও পড়ুন

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা এসেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা মরুভূমি ও অ্যামাজন রেইনফরেস্ট। মাঝখানে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর, হাজার হাজার মাইল দূরত্ব। তবু প্রকৃতির এক...
spot_img