Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

দেশীয় মাছের পুনরাবৃত্তি, জেলেদের মুখে হাসি

এক সময় দেশের গ্রাম-গঞ্জের নদী-নালা, খাল-বিলে দেশীয় প্রজাতির মাছের প্রাচুর্য ছিল। তবে পরিবেশ দূষণ, অপরিকল্পিত চাষাবাদ ও জলাশয় ভরাটের কারণে এসব মাছ ক্রমেই হারিয়ে যেতে বসেছিল। সম্প্রতি সরকারি ও বেসরকারি উদ্যোগ এবং সচেতনতার ফলে দেশীয় মাছ আবারও মানুষের পাতে ফিরতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরে এসেছে ভোক্তা এবং জেলেদের মধ্যে।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে বিভিন্ন নদী ও জলাশয়ে রুই, কাতলা, মৃগেল, শিং, মাগুর, টেংরা, কৈসহ নানা দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বিশেষ করে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী অভয়াশ্রম গড়ে তোলা এবং মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম জোরদার হওয়ায় প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বেড়েছে। বেতাগী উপজেলার ঝোপখালী বেড়েরধন নদীতে দেশীয় মাছ সংরক্ষণে অভয়াশ্রম স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটও দেশীয় বিলুপ্তপ্রায় মাছের প্রজনন ও চাষ প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের গবেষণার ফলে পাবদা, গুলশা, টাকি ও চিতল মাছের কৃত্রিম প্রজনন সহজ হয়েছে। এতে খামার পর্যায়েও দেশীয় প্রজাতির মাছ চাষে আগ্রহ বাড়ছে।

মৎস্য বিশেষজ্ঞরা জানান, দেশীয় মাছ পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদে অতুলনীয়। গ্রামীণ এলাকায় ছোট মাছ যেমন পুঁটি, মলা ও ঢেলা মাছ মানুষের ক্যালসিয়াম ও ভিটামিনের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগে বাজারে এসব মাছের সরবরাহ কম থাকলেও এখন অনেক হাট-বাজারে দেশীয় মাছের উপস্থিতি চোখে পড়ছে।

ঝোঁপখালী গ্রামের জেলে জলিল মৃধা বলেন, সরকারিভাবে মাছ ধরায় নিষেধাজ্ঞা ও প্রণোদনা কার্যক্রম তাদের জন্য সুফল বয়ে এনেছে। নিষিদ্ধ সময়ে বিকল্প আয়ের ব্যবস্থা থাকায় তারা নিয়ম মেনে মাছ ধরছেন। ফলে নদীতে মাছের প্রজনন বেড়েছে এবং ধরা পড়ছে বড় আকারের মাছ।

বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তুরান জানান, দেশীয় মাছের প্রজাতি বৃদ্ধি পেয়েছে। তবে এই ধারা ধরে রাখতে হলে নদীদখল ও দূষণ বন্ধ, অবৈধ জাল ব্যবহার রোধ এবং জলাশয় সংরক্ষণের জন্য স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে, যাতে ছোট মাছ ও ডিমওয়ালা মাছ নিধন না হয়। মৎস্য কর্মকর্তা আরও বলেন, সমন্বিত উদ্যোগ ও সচেতনতার ফলে হারিয়ে যেতে বসা দেশীয় প্রজাতির মাছ আবারও মানুষের পাতে ফিরছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img