Monday, September 21, 2026
26 C
Dhaka

সরকারি মূল্যে সার বিতরণ ও তদন্ত কমিটি গঠন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সার সরবরাহে অনিয়মের অভিযোগে স্থানীয় কৃষকেরা সারভ্যান আটকে মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় আমতলী বাজার এলাকায় ৭টি ভ্যানে থাকা ৮৩ বস্তা রাসায়নিক সার আটক করে কৃষকরা। পরে তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন, যা যাত্রীদের ভোগান্তির কারণ হয়।

সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা এবং ওসি কর্মকর্তা মাহমুদুন নবী ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সঙ্গে আলোচনা করেন। পরে প্রশাসন সারগুলো জব্দ করে এবং দুইজন অবৈধ সার ব্যবসায়ীকে জরিমানা করলে রাত ১২টায় কৃষকেরা অবরোধ তুলে নেন।

স্থানীয় কৃষকেরা অভিযোগ করেন, ১০ নং পুনট্রি ইউনিয়নের একটি সার ডিলারের কাছে ধর্ণা দিলেও সার পাচ্ছিলেন না। তারা জানান, ডিলার গোপনে সারগুলো বেশি দামে বিক্রি করছিলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলার আব্দুর রহিমের ম্যানেজার ও অবৈধ সার ব্যবসায়ী মাহামুদুলকে ৫০ হাজার টাকা এবং আরেকজন সার বিক্রেতা জাহাঙ্গীরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত সারের মধ্যে রয়েছে: ডিএপি ২১ বস্তা, ইউরিয়া ১৯ বস্তা, টিএসপি ৬ বস্তা, পটাশ ২৯ বস্তা এবং জিপ ৮ বস্তা। মোট ৮৩ বস্তা সার স্থানীয় ইউপি সদস্য মো. শাহিন আলমের হেফাজতে ইউনিয়ন পরিষদের কাছে রাখা হয়।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) জব্দকৃত সারের বস্তাগুলো স্থানীয় কৃষকদের মধ্যে সরকারি মূল্যে বিতরণ করা হয় এবং সেই টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা জানান, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ডিলারসহ জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img