Wednesday, June 17, 2026
32 C
Dhaka

অবৈধ বিজ্ঞাপন সরিয়ে পরিচ্ছন্ন নগরী গড়ার উদ্যোগ

রংপুর নগরীতে শহরের সৌন্দর্য বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রংপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও মহানগর পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

পুলিশের সহযোগিতায় কাছারি বাজার থেকে চেকপোস্ট পর্যন্ত সড়কের উভয় পাশে এবং সড়ক বিভাজকে ঝুলে থাকা বহু অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়। অভিযান চলাকালে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজেরাই তাদের প্রচারণা সামগ্রী সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে প্রতিশ্রুতি অনুযায়ী অনেকে স্বেচ্ছায় ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলেন।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরজুড়ে মাইকিং-এর মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের জানানো হচ্ছে, নগরের সৌন্দর্য রক্ষায় তাদের নিজ নিজ দায়িত্বে অবৈধ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, নগরের প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এখনও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড ঝুলে রয়েছে। পাশাপাশি বিভিন্ন কোচিং সেন্টার, বহুজাতিক কোম্পানি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সামগ্রী নগরের সৌন্দর্য নষ্ট করছে। এগুলো বাতাসে দুলে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের জন্য দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে বলে স্থানীয়রা মনে করছেন।

অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযান শুরু হওয়ায় নগরবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পোস্ট করেছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত নজরদারি না থাকলে আবারও নগরী ব্যানার ও ফেস্টুনে ভরে যাবে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, মহানগর পুলিশ ও সিটি করপোরেশনের সমন্বয়ে নগরীকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে এই কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা রংপুর নগরীকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে দেখতে চাই। অযথা ব্যানার ও ফেস্টুন নগরের সৌন্দর্য একেবারে নষ্ট করেছে। নগরের সৌন্দর্য ফিরিয়ে আনতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।’

মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ‘আইন মেনে ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হচ্ছে। যারা আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিটি করপোরেশন থেকে অনুমতি নিয়ে ব্যানার বা ফেস্টুন লাগালেও তা অবশ্যই মার্জিত হতে হবে এবং নগরের সৌন্দর্য যেন ক্ষুণ্ণ না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আমরা সবাই মিলে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন রংপুর নগরী গড়ে তুলতে চাই।’

অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম চলাকালে রংপুর সিটি করপোরেশনের সচিব রাকিব হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...
spot_img

আরও পড়ুন

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক ডিজাইন) সহযোগী অধ্যাপক আল মঞ্জুর এলাহী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশে বদলে যাচ্ছে সৃজনশীল...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মাধ্যমে বাজারে আসা নতুন মডেলটি হলো ইয়োগা স্লিম ৭আই আলট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬ এডিশন। ফিফা...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন,...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের পূর্ণাঙ্গ গ্রন্থ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এটি রাসুল (সা.)-এর অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। কোরআনের শব্দ ও অর্থ...
spot_img