Wednesday, February 25, 2026
23.2 C
Dhaka

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির সূত্র ও মহাকর্ষ তত্ত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে তাঁর জীবনের একটি বড় অংশ কেটেছে ধর্মতত্ত্ব, বাইবেল ও ইতিহাসভিত্তিক গবেষণায়—যা অনেকের কাছেই অজানা। ১৭০৪ সালে লেখা তাঁর একটি ব্যক্তিগত নথি সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে। ওই লেখায় তিনি ২০৬০ সালকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যায়ের সমাপ্তিকাল হিসেবে উল্লেখ করেছিলেন।

নিউটনের ওই লেখাকে ঘিরে অনেকেই ২০৬০ সালকে পৃথিবী ধ্বংসের সময় হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তবে ঐতিহাসিক ও বিজ্ঞানীদের মতে, এটি কোনো প্রলয় বা মহাপ্রলয়ের ভবিষ্যদ্বাণী নয়। নিউটন মূলত বাইবেলের বুক অব ড্যানিয়েল ও বুক অব রেভেলেশন থেকে নেওয়া সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে একটি সময়রেখা নির্ধারণ করেছিলেন। তিনি বাইবেলের একটি বাক্যাংশে উল্লেখিত এক সময়, দুই সময় ও অর্ধেক সময়কে সাড়ে তিন বছর হিসেবে ধরেন। এরপর তৎকালীন পদ্ধতিতে প্রতিটি দিনকে এক বছর ধরে মোট ১২৬০ বছরের একটি হিসাব দাঁড় করান।

এই সময় গণনার সূচনাবিন্দু হিসেবে নিউটন ধরেছিলেন ৮০০ খ্রিষ্টাব্দ, যখন রোমান সাম্রাজ্যের ক্ষমতা সুসংহত হয়। ৮০০ সালের সঙ্গে ১২৬০ বছর যোগ করে তিনি ২০৬০ সালে পৌঁছান। নিজের লেখায় নিউটন উল্লেখ করেন, ১২৬০ দিনের এই পর্যায় যদি ৮০০ খ্রিষ্টাব্দ থেকে গণনা করা হয়, তবে তা ২০৬০ খ্রিষ্টাব্দে শেষ হবে। এটি এরপরেও শেষ হতে পারে, তবে এর আগে শেষ হওয়ার কোনো কারণ তিনি দেখেননি।

নিউটনের ব্যাখ্যায় ২০৬০ সাল মানব ইতিহাসের একটি অস্থিতিশীল বা দুর্নীতিগ্রস্ত সময়ের অবসান নির্দেশ করে, পৃথিবী ধ্বংসের কোনো ইঙ্গিত নয়। বরং যারা ঘন ঘন পৃথিবী ধ্বংসের তারিখ ঘোষণা করে মানুষের মধ্যে ভয় ছড়ান, নিউটন তাঁদের সমালোচনা করেছিলেন। তাঁর এই কাজ ছিল ঐতিহাসিক ও ধর্মীয় ব্যাখ্যার আলোকে সময় নির্ধারণের একটি প্রচেষ্টা, আধুনিক অর্থে কোনো অলৌকিক ভবিষ্যদ্বাণী নয়।

নিউটনের ১৭০৪ সালের হাতে লেখা এই পাণ্ডুলিপি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত। এটি ইসরায়েলের ন্যাশনাল লাইব্রেরির ইয়াহুদা পাণ্ডুলিপি সংগ্রহের অংশ এবং দ্য নিউটন প্রজেক্টের আওতায় ডিজিটালভাবে সংরক্ষণ করা হয়েছে। গবেষকদের মতে, নিউটনের এই হিসাবকে ভুলভাবে শেষ দিনের ভবিষ্যদ্বাণী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা তাঁর মূল বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়।...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা...

জয়পুরহাটে ৬০ বিঘার জলমহাল ইজারা নিয়ে অমৎস্যজীবীদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি...

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যা: প্রধান আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলম ওরফে খাইরুলকে হত্যা করার...

উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ জবি থেকে দিতে হবে: শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো...

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী নেতার জামিন

কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দি থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা...

নিউমুরিং কনটেইনার টার্মিনাল: চূড়ান্ত সিদ্ধান্তে অপেক্ষা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের...

শ্রীপুরে পরিত্যক্ত কার্যালয়ে আগুন, কারণ অজানা

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ...

বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে বইমেলা শুরু

অমর একুশে বইমেলা ২০২৬ আগামী বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর)...

প্রধানমন্ত্রীর নির্দেশে তৎপর হয় পুলিশ

রাজধানীর খিলগাঁও এলাকায় অপহরণের সোয়া এক ঘণ্টার মধ্যে এক...

অধিকৃত পশ্চিম তীর ইস্যুতে মুসলিম বিশ্বের বৈঠক

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত এক জরুরি বৈঠকে অংশ...

৬৪ লাখ টাকার সড়ক প্রকল্পে মান নিয়ে প্রশ্ন

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি নির্মাণাধীন সড়কের গাইডওয়াল নির্মাণে অনিয়মের...

শহীদ সেনা দিবসে প্রধানমন্ত্রীর শপথের আহ্বান

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক...

বরিশালে এজলাসে ঢুকে প্রতিবাদ, ধাক্কাধাক্কির ভিডিও ভাইরাল

বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে হট্টগোল ও...
spot_img

আরও পড়ুন

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়। আদম আ.-কে শব্দ ও ভাষার জ্ঞান দান করার মধ্য দিয়ে মানবজাতির শ্রেষ্ঠত্বের ঘোষণা আসে। ভাষার...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে এই সময়ে...

জয়পুরহাটে ৬০ বিঘার জলমহাল ইজারা নিয়ে অমৎস্যজীবীদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি জলমহাল অমৎস্যজীবীদের সমন্বয়ে গঠিত একটি সমিতির নামে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার...

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যা: প্রধান আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলম ওরফে খাইরুলকে হত্যা করার ঘটনায় মামলার প্রধান আসামি মো. হৃদয় হোসেন (২৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামি মো....
spot_img