Tuesday, February 24, 2026
30.5 C
Dhaka

পরিবেশ সংরক্ষণ আইনে অর্থদণ্ড, বন্ধের নির্দেশ

চট্টগ্রাম নগরের জয় পাহাড় আবাসিক এলাকায় পাহাড় কাটার অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম নগর কার্যালয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে সরেজমিন পরিদর্শন ও শুনানি শেষে এ অর্থদণ্ড আরোপ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের নগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা বলেন, জয় পাহাড় আবাসিক এলাকায় নিয়মবহির্ভূতভাবে পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শনের পর আনুষ্ঠানিক শুনানি নিয়ে ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

অধিদপ্তরের শুনানিতে বিপিসির উপমহাব্যবস্থাপক এস এম জুবায়ের হাসান ও নিম্নমান সহকারী মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন। শুনানিতে জুবায়ের হাসান দাবি করেন, সুরক্ষা দেয়াল (রিটেইনিং ওয়াল) নির্মাণের জন্য কিছু মাটি কাটা হয়েছিল, পাহাড় কাটা হয়নি। তিনি জানান, জরিমানার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোতোয়ালি থানার জয়পাহাড় মৌজায় বিএস খতিয়ান নম্বর ৯৭ এবং দাগ নম্বর ৩৮৪-এর ‘খিলা’ শ্রেণিভুক্ত জমিতে কাটাকাটি হয়েছে। তদন্তে দেখা যায়, প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও ৮ ফুট উচ্চতার অংশ থেকে মাটি অপসারণ করা হয়েছে। এতে মোট ৯ হাজার ৬০০ ঘনফুট মাটি সরানোর হিসাব পাওয়া যায়।

পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত ২০১০) অনুযায়ী প্রতি ঘনফুট মাটির জন্য ১০০ টাকা হারে ক্ষতিপূরণ নির্ধারণ করে মোট ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোক্তাদির হাসান বলেন, খতিয়ানে জমির শ্রেণি ‘খিলা’ হিসেবে উল্লেখ থাকলেও বাস্তবে এটি পাহাড়। সরেজমিন পরিদর্শনে এর সত্যতা মিলেছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মার্চের শুরুতে বড় চমক আনতে পারে অ্যাপল

মার্চের শুরুতেই একাধিক নতুন পণ্য উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি...

তাবলিগের মুরুব্বিদের ইবাদতের জীবন

রমজান মাস এলেই তাবলিগ জামাতের প্রাচীন বুজুর্গদের জীবনে দেখা...

ইফতারে চিয়া সিড খাওয়ার উপকারিতা

রমজান মাসে চিয়া সিড খাওয়ার সঠিক সময় নিয়ে অনেকের...

সবার মন জয় করে নেয়া ৭ মাস বয়সি নিঃসঙ্গ বানর ‘পাঞ্চ’

টোকিওর কাছাকাছি অবস্থিত ইচিকাওয়া সিটি চিড়িয়াখানায় ‘পাঞ্চ’ নামে সাত...

ভিডিও এআই প্রযুক্তি নিয়ে উদ্বিগ্ন হলিউড

চীনা একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে...

অটোরিকশা থেকে ছিটকে সড়কে, ট্রাকের নিচে পিষ্ট হয়ে মৃত্যু শিক্ষার্থীর

কক্সবাজারের চকরিয়ায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) থেকে ছিটকে পড়ে...

ঢাকাসহ ৫ বিভাগে দু–এক স্থানে সামান্য বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি লঘুচাপ দুর্বল...

চট্টগ্রামের হালিশহরে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে তিন, তদন্ত কমিটি গঠন

নগরের হালিশহরের হালিমা মঞ্জিল নামের ছয়তলা ভবনে ঘটে যাওয়া...

রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী...

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

দাউদকান্দি, কুমিল্লা: জীবিকার তাগিদে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা মেহেদী...

রমজানের প্রথম দশকের তাৎপর্য

রমজান মাস মুসলমানদের জন্য ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য...

দুর্নীতি তদন্তে র‍্যাবের সাবেক ডিজির ব্যাংক হিসাব অবরুদ্ধ

র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ ও...

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের পাল্টাপাল্টি সংঘর্ষ

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।...

উপদেষ্টাদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা...
spot_img

আরও পড়ুন

মার্চের শুরুতে বড় চমক আনতে পারে অ্যাপল

মার্চের শুরুতেই একাধিক নতুন পণ্য উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আগামী ৪ মার্চ আয়োজিত হতে যাওয়া ‘অ্যাপল এক্সপেরিয়েন্স’ অনুষ্ঠানকে...

তাবলিগের মুরুব্বিদের ইবাদতের জীবন

রমজান মাস এলেই তাবলিগ জামাতের প্রাচীন বুজুর্গদের জীবনে দেখা দিত এক ভিন্ন রূপ। দুনিয়াবি ব্যস্ততা কমে গিয়ে ইবাদত, কোরআন তিলাওয়াত ও মানুষের হেদায়েতের কাজে...

ইফতারে চিয়া সিড খাওয়ার উপকারিতা

রমজান মাসে চিয়া সিড খাওয়ার সঠিক সময় নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা থাকে। সাহ্‌রি ও ইফতারে চিয়া সিড গ্রহণের উপকারিতা আলাদা হলেও অধিকাংশ মানুষের জন্য...

সবার মন জয় করে নেয়া ৭ মাস বয়সি নিঃসঙ্গ বানর ‘পাঞ্চ’

টোকিওর কাছাকাছি অবস্থিত ইচিকাওয়া সিটি চিড়িয়াখানায় ‘পাঞ্চ’ নামে সাত মাস বয়সি একটি জাপানি ম্যাকাক শাবক বেশিদিন কোনো সঙ্গী পায়নি। জন্মের পরপরই তার মা তাকে...
spot_img