Sunday, September 20, 2026
28 C
Dhaka

তিতলু, পর্ব – ০৬


জুবায়ের খান

গত কয়েকরাত তিতলুর ঘুম হয়নি । চোখের সামনে ডায়েরির সেই দিনলিপিগুলো ভাসছে । তিতলুর কাছে সবকিছু অলটপালট লাগতে থাকে । তার মনে অনেক প্রশ্ন এসে উঁকি দেয় ।
তিথি কি তাহলে আমার বোন ?
সে কোথায় এখন ?
তাহলে আমার বাবা মা কি আমার বাবা মা না ?

তিতলু এই রুম থেকে ঐ রুম পায়চারি করতে থাকে । রেজাউল ইসলাম বিছানায় শুয়ে শুয়ে পত্রিকার পৃষ্ঠা উল্টাতে থাকে। তিতলুর পাইচারি পত্রিকাতে তার মনযোগ ভেঙেছে ।
কিরে ? কি হলো তোর ?
তিতলু বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললো, কিছুনা ।

আগামীকাল তিতলুর স্কুল খোলা । পরীক্ষার ছুটি আজ শেষ হয়েছে । রাকিবের সাথে তিতলুর বহুদিন কথা হয়না । অনেক কথা তার জমা পড়ে আছে যা তিতলু রাকিব কে বলতে চায় ।
তিতলু পরদিন যথাসময়ে ক্লাসে উপস্থিত হলো । কিন্তু সে রাকিবের দেখা পেলো না । রাকিব স্কুলের নিয়মিত ছাত্র । মাসে একদিন বন্ধ দিলেই রাকিব উন্মাদের মত আচরণ করতে থাকে । আজ সে আসেনি । তিতলু রাকিবের জন্য ক্লাসে বসে অপেক্ষা করতে লাগলো কিন্তু রাকিবের দেখা পেলো না । এভাবে টানা তিন দিন স্কুলে রাকিবের অনুপস্থিতি তিতলুকে ভাবিয়ে তুলেছে । ক্লাস টিচারও সেদিন তিতলুকে জিজ্ঞাস করেছে রাকিবের কথা । তিতলু কোনো উত্তর দিতে পারে নি । তিতলু সিদ্ধান্ত নিল স্কুল ছুটির পর রাকিবের বাসায় যাবে ।
তিতলু রাকিবের বাসার পথে হাঁটতে থাকে । দেয়ালের সেদিন তিততি লেখাগুলো হালকা হয়ে গেছে । কয়েকদিন পর হয়তো মুছে যাবে । তিতলুর ইচ্ছে হচ্ছে ইট দিয়ে তাতে ওভাররাইটিং করে দিতে কিন্তু ব্যাপারটা অনেক বাচ্চামো বলে তার মনে হলো । তিতলু রাকিবের বাসার দরজার সামনে এসে কলিংবেলের সুইচে চাপ দিল ।
টিং টিং
তিতলু তুই ?
রাকিব দরজার ঐ পাশ থেকে জিজ্ঞাস করলো, চোখেমুখে তার অবিশ্বাসের ছাপ । রাকিবের চাহুনি দেখে মনে হবে যেন তিতলু তার বাসায় আসতে পারে তা সে কল্পনাও করতে পারেনা । তিতলু অপ্রস্তুতভাবে উত্তর দিল, হ্যা আমি । ভিতরে আসি ?
সরি রে । খেয়াল ছিল না । হ্যা ভিতরে আয় ।
তিতলু রাকিবের রুমে গিয়ে বসলো । তিতলু রাকিবের বাসায় শেষবার এসেছে রাকিবের জন্মদিনের দিন । কিন্তু এখন তার কাছে বাসাটি অপরিচিত বলে মনে হচ্ছে । রুমগুলোতে কেমন যেন শূন্যতা বিরাজ করে আছে । আসবাবপত্রের সল্পতা পরিষ্কারভাবে তিতলুর চোখে ধরা দিয়েছে ।
খাবি কিছু ?
তিতলু রাকিবের এরকম প্রশ্ন শুনে ভীষণ অবাক হলো । রুমগুলোর সাথে সাথে রাকিবের ব্যবহারেও পরিবর্তন ঘটেছে । আগে রাকিব কেউ খাবে কিনা জিজ্ঞাস করতো না । অনেকগুলো খাবার ও তার রম্য দিনলিপি এনে সে আড্ডার আসর জমাতো । তিতলু তার অবস্থান থেকে একটু সরে বসে বললো, বস এখানে । কি হয়েছে বল তো ?
রাকিব তিতলুর প্রশ্ন শুনে অবাক হলো না কিন্তু তার চোখে অশ্রু জমেছে তা পরিষ্কারভাবে লক্ষ্য করলো তিতলু । তিতলু অবাক হয়ে জিজ্ঞাস করলো, কিরে কাঁদিস কেন ? বল কি হয়েছে ?
রাকিব হাত দিয়ে চোখের অশ্রু মুছে নিল । কোনো কথা না বলে সে রুম থেকে চলে গেল । তিতলুর কাছে সবকিছু অস্বাভাবিক লাগছে । সে কি চুপচাপ বসে থাকবে না উঠে দেখবে রাকিব কোথায় গেল ভাবতে ভাবতে রাকিব রুমে এসে হাজির হলো । রোমাল দিয়ে মুখ মুছতে মুছতে বিছানায় বসলো । রাকিব বড় একটা নি:শ্বাস নিয়ে বললো, আম্মা !
আম্মা ? আন্টির কি হয়েছে ?
আম্মার ব্রেইন ক্যান্সার হয়েছে ।
বলিস কি ? কোথায় আন্টি এখন ?
আম্মা এলাকার পাশে ছোট্ট একটা হাসপাতালে ভর্তি আছেন ।
আপুরা কই ?
রিয়া আপু মায়ের সাথে হাসপাতালে আছেন । রিতুটা স্কুলে গেছে ।
তিতলু কিছু বলার প্রসঙ্গ খুজে পেলনা । রাকিব কিছুক্ষন থেমে বললো, আম্মার জরুরি অপারেশন প্রয়োজন । কিন্তু তার জন্য অনেক টাকা দরকার । মামাদের কাছে সাহায্য চাওয়া হয়েছে তারা বলেছেন সাহায্য করবেন । কিন্তু তাঁদের কাছে গেলে বলেন পাগল হয়ে গেছি আমরা টাকার জন্য । অপারেশন হয়ে নিক, টাকা দিবে তারা ।
তো আন্টির অপারেশন করতে বল ?
আম্মা এখন যেখানে ভর্তি আছেন সেটাতে এই ধরণের অপারেশন করানো হয়না । আম্মাকে বড় হাসপাতালে ভর্তি করাতে হবে । তবে অপারেশনের জন্য এডভান্সড কিছু টাকা হাসপাতালে দিতে হবে । সেই টাকা জোগাড় করতে গিয়েই…
রাকিব মাথা তুলে রুমের দিকে চেয়ে রইলো ।

চলবে…

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img