Monday, February 23, 2026
31.6 C
Dhaka

চিকিৎসায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি

দিন দিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর মানুষের নির্ভরতা বাড়ছে। রান্নার রেসিপি থেকে শুরু করে সাধারণ অসুস্থতা কিংবা গলা ব্যথার মতো সমস্যার সমাধান খুঁজতেও এখন অনেকেই এআইয়ের সহায়তা নিচ্ছেন। বিশেষ করে সার্চ ইঞ্জিনে এআইভিত্তিক সংক্ষিপ্ত সারাংশ ব্যবহারকারীদের কাছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মাধ্যম হয়ে উঠেছে। আলাদা করে বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে দেখার বদলে অনেকেই সরাসরি এআইয়ের দেওয়া উত্তরের ওপর ভরসা করছেন। তবে এই প্রবণতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে এআই ভুল বা বিভ্রান্তিকর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য দিচ্ছে। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে, লিভার ফাংশন টেস্টের একটি অনুসন্ধানে গুরুতর সংক্রমণের ইঙ্গিত থাকা সত্ত্বেও ফলাফলকে ‘স্বাভাবিক সীমার মধ্যে’ দেখানো হয়েছিল। এতে রোগী নিজেকে সুস্থ মনে করে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। পরে ওই সারাংশ থেকে ‘স্বাভাবিক পরিসর’ সম্পর্কিত অংশ নীরবে সরিয়ে ফেলা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

আরেক ঘটনায় দেখা গেছে, স্বাস্থ্যবিষয়ক প্রশ্নের উত্তরে নির্ভরযোগ্য চিকিৎসা ওয়েবসাইটের বদলে ভিডিও প্ল্যাটফর্মের কনটেন্ট থেকে তথ্য নিয়ে সারাংশ তৈরি করা হয়েছে। প্রতি মাসে বিপুলসংখ্যক মানুষ সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। ফলে এমন ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকেরা বরাবরই সতর্ক করে আসছেন যে, অসুস্থতার ক্ষেত্রে শুধুমাত্র অনলাইন সার্চের ওপর নির্ভর করা উচিত নয়। উপসর্গ লিখে সম্ভাব্য রোগ সম্পর্কে ধারণা নেওয়া অনেক সময় বিভ্রান্তিকর হতে পারে। এআই সারাংশের ওপর অতিরিক্ত নির্ভরতা সেই ঝুঁকি আরও বাড়াচ্ছে, কারণ অনেক ব্যবহারকারী বিস্তারিত তথ্য না পড়ে সরাসরি সারাংশ দেখেই সিদ্ধান্ত নিচ্ছেন।

এক গবেষণায় জার্মানিতে প্রায় ৫০ হাজার সার্চ বিশ্লেষণ করে দেখা গেছে, ৪ দশমিক ৪৩ শতাংশ ক্ষেত্রে ভিডিও প্ল্যাটফর্মের তথ্য থেকে এআই সারাংশ তৈরি হয়েছে। অথচ দেশটির বড় স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট নেটডক্টর.ডি-এর তথ্য ব্যবহৃত হয়েছে মাত্র ৩ দশমিক ৫ শতাংশ ক্ষেত্রে। সব মিলিয়ে মাত্র ৩৪ দশমিক ৪৫ শতাংশ এআই ওভারভিউ নির্ভরযোগ্য স্বাস্থ্যসূত্রের সঙ্গে মিলেছে। এই পরিসংখ্যান থেকেই বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

তাঁদের মতে, স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রযুক্তি সহায়ক হতে পারে, তবে কখনোই চিকিৎসার বিকল্প নয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সালসা সংগীতের পথিকৃৎ উইলি কোলন মারা গেছেন

গ্র্যামি মনোনীত ল্যাটিন সংগীতশিল্পী উইলি কোলন আর নেই। নিউইয়র্কের...

ভুলে খাওয়ার পর রোজার বিধান

রমজানের শুরুতেই অনেকের ক্ষেত্রে ঘটে এমন ঘটনা, যেখানে অভ্যস্ততার...

রোজার পর ধূমপানে বাড়ে হৃদ্‌ঝুঁকি

ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা সবারই জানা। তবে...

কেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানগুলো

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে ধীরে ধীরে সরে দাঁড়াচ্ছে বিভিন্ন...

লিবিয়া ও গ্রিস উপকূল থেকে ৮ আশ্রয়প্রার্থীর লাশ উদ্ধার

লিবিয়া ও গ্রিসের উপকূলে পৃথক দুটি নৌদুর্ঘটনায় অন্তত আটজন...

ফার্নেস অয়েলের দাম লিটারে ১৬ টাকা কমলো

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম...

ইফতারে শরীরকে চাঙ্গা রাখার সহজ রেসিপি

রমজানে ইফতারে শরীরকে তাৎক্ষণিক শক্তি ও পুষ্টি দেওয়ার জন্য...

ইফতারের ফজিলত নিয়ে হাদিসে যা বলা হয়েছে

পবিত্র রমজানুল মোবারকের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইফতার। সারাদিন...

ইফতারের তেল ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি

রমজান এলেই রান্নাঘরে ব্যস্ততা বেড়ে যায়। ইফতারের টেবিলে চপ,...

সংসার জীবন নিয়ে খোলামেলা জবাব তাপসী পান্নুর

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে...

শিববাড়িতে আ.লীগ কার্যালয়ে ফের হামলা

ময়মনসিংহ নগরীর শিববাড়ি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে...

সরকারি সুবিধা থেকে বঞ্চিত চার পরিবার, নতুন করে আশার আলো

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামের বাসিন্দা সুশীলা...

ইসরাইল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

প্রায় নয় বছর পর আবারও ইসরাইল সফরে যাচ্ছেন ভারতের...

জুতার ভেতরে লুকানো ইয়াবা উদ্ধার, নোয়াখালীতে আটক

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ...
spot_img

আরও পড়ুন

সালসা সংগীতের পথিকৃৎ উইলি কোলন মারা গেছেন

গ্র্যামি মনোনীত ল্যাটিন সংগীতশিল্পী উইলি কোলন আর নেই। নিউইয়র্কের সালসা সংগীতের অগ্রদূত ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি শুধু ল্যাটিন সংগীতেরই নয়,...

ভুলে খাওয়ার পর রোজার বিধান

রমজানের শুরুতেই অনেকের ক্ষেত্রে ঘটে এমন ঘটনা, যেখানে অভ্যস্ততার অভাবে ভুলবশত কিছু খেয়ে বা পান করে ফেলেন। দীর্ঘদিনের স্বাভাবিক খাদ্যাভ্যাসের কারণে এটি অস্বাভাবিক নয়।...

রোজার পর ধূমপানে বাড়ে হৃদ্‌ঝুঁকি

ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা সবারই জানা। তবে রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সঙ্গে সঙ্গেই ধূমপান করলে ঝুঁকি আরও বেড়ে যায়।...

কেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানগুলো

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে ধীরে ধীরে সরে দাঁড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। বিশ্ববিদ্যালয়, সিটি কাউন্সিল, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ নানা প্রতিষ্ঠান ইতোমধ্যে প্ল্যাটফর্মটি...
spot_img