Saturday, August 1, 2026
28.8 C
Dhaka
No menu items!

ইতিহাসে আলোচিত ব্যর্থ প্রযুক্তির গল্প

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে মানবজীবন যেমন সহজ ও গতিশীল হয়েছে, তেমনি কিছু উদ্ভাবন ইতিহাসে ব্যর্থতা কিংবা নেতিবাচক প্রভাবের উদাহরণ হয়ে আছে। সব আবিষ্কার যে মানবকল্যাণ বয়ে এনেছে, তা নয়—কিছু উদ্ভাবন ত্রুটিপূর্ণ নকশা, পরিবেশগত ক্ষতি বা বাজার প্রতিযোগিতায় টিকতে না পারার কারণে সমালোচিত হয়েছে। বিবিসি সায়েন্স ফোকাসে প্রকাশিত তথ্য অনুযায়ী ইতিহাসের এমন ১০টি আলোচিত ব্যর্থ উদ্ভাবন তুলে ধরা হলো।

প্রথমেই রয়েছে প্যারাস্যুট কোট। ১৯১২ সালে ফরাসি দরজি ফ্রাঞ্জ রাইখেল্ট পাইলটদের জন্য এমন পোশাক তৈরি করেন, যা প্যারাস্যুট হিসেবে কাজ করবে বলে ধারণা করা হয়েছিল। নিজের আবিষ্কারে আত্মবিশ্বাসী হয়ে তিনি প্যারিসের আইফেল টাওয়ার থেকে লাফ দেন। কিন্তু নকশাগত ত্রুটির কারণে তিনি মাটিতে পড়ে নিহত হন। যদিও এই ঘটনা ভবিষ্যতের উয়িং স্যুট বা ইজেক্টর সিট উন্নয়নে পরোক্ষভাবে ভূমিকা রেখেছে।

কফি পড বা ক্যাপসুল কফি তৈরিকে সহজ করলেও পরিবেশের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এর উদ্ভাবক জন সিলভান নিজেও পরবর্তীতে অনুশোচনা প্রকাশ করেন। প্রতিবছর বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যা মাটিতে মিশতে শত শত বছর সময় নেয়।

১৯৮৫ সালে বাজারে আসা সিনক্লেয়ার সি-৫ বৈদ্যুতিক ট্রাইসাইকেল নিরাপত্তা ও কার্যক্ষমতার সীমাবদ্ধতার কারণে জনপ্রিয়তা পায়নি। কম উচ্চতা ও সীমিত গতির কারণে এটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তবে বর্তমান বৈদ্যুতিক যানবাহনের যুগে এমন ধারণা নতুনভাবে মূল্যায়িত হতে পারত।

ইন্টারনেট ব্যবহারকারীদের বিরক্তির অন্যতম কারণ পপ-আপ বিজ্ঞাপন। এর উদ্ভাবক ইথান জুকারম্যান পরবর্তীতে এ নিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। মূল কনটেন্ট থেকে আলাদা করে বিজ্ঞাপন প্রদর্শনের উদ্দেশ্য থাকলেও বাস্তবে এটি ব্যবহারকারীদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

বিংশ শতাব্দীর শুরুতে জনপ্রিয় জেপলিন এয়ারশিপ হাইড্রোজেন গ্যাস ব্যবহারের কারণে বড় দুর্ঘটনার মুখে পড়ে। ১৯৩৭ সালের হিন্ডেনবার্গ বিপর্যয়ে বহু প্রাণহানি ঘটে, যা এ প্রযুক্তির ভবিষ্যৎ বদলে দেয়। বর্তমানে নিরাপদ বিকল্প হিসেবে হিলিয়াম ব্যবহারের চেষ্টা চলছে।

সেগা ড্রিমকাস্ট গেমিং কনসোল প্রযুক্তিগতভাবে উন্নত হলেও বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। বিশেষ করে থার্ড-পার্টি গেমের ঘাটতি এবং সনি প্লে-স্টেশন ২-এর জনপ্রিয়তার কারণে এটি ব্যর্থ হয়।

চুইংগাম দীর্ঘদিন ধরে ব্যবহৃত হলেও এর উপাদান পলিভিনাইল অ্যাসিটেট পরিবেশ দূষণের কারণ। এটি পরিষ্কার করাও কঠিন ও ব্যয়বহুল। ফলে পরিবেশবান্ধব বিকল্প তৈরির উদ্যোগ চলছে।

সনির বিটাম্যাক্স ভিডিও প্রযুক্তিগতভাবে উন্নত হলেও উচ্চ মূল্যের কারণে জনপ্রিয়তা হারায় এবং ভিএইচএস ফরম্যাটের কাছে পরাজিত হয়। শেষ পর্যন্ত ২০১৬ সালে এর উৎপাদন বন্ধ করা হয়।

প্লাস্টিক ক্যারিয়ার ব্যাগ একসময় পুনঃব্যবহারের উদ্দেশ্যে তৈরি হলেও বাস্তবে একবার ব্যবহারযোগ্য পণ্যে পরিণত হয়েছে। ফলে এটি বৈশ্বিক প্লাস্টিক দূষণের অন্যতম উৎসে পরিণত হয়েছে।

সবশেষে অ্যাপল নিউটন মেসেজ প্যাড, যা হাতে লেখা শনাক্ত করতে সক্ষম ট্যাবলেট হিসেবে বাজারে এলেও প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও উচ্চ মূল্যের কারণে ব্যর্থ হয়। ১৯৯৭ সালে প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়।

সূত্র: সায়েন্স ফোকাস

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img