Sunday, May 3, 2026
29 C
Dhaka

টাঙ্গাইলে ভোটের সমীকরণে বড় পরিবর্তন

৩০ বছরের ব্যবধানে টাঙ্গাইল জেলায় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ভোট বেড়েছে ২৪ দশমিক ৫৮ শতাংশ। একই সময়ে বিএনপির ভোট বেড়েছে ১৫ দশমিক ৭৬ শতাংশ। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন এবং সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

১৯৯৬ সালের নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথকভাবে অংশ নেয়। সে সময় জেলার আটটি আসনে মোট বৈধ ভোটের ৩৭ দশমিক ৩৩ শতাংশ পেয়েছিল বিএনপি, আর জামায়াত পেয়েছিল মাত্র ১ দশমিক ৯৭ শতাংশ ভোট। তখন নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ।

৩০ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে জেলার আটটি আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে বৈধ ভোটের ২৬ দশমিক ৫৫ শতাংশ। অপরদিকে বিএনপি পেয়েছে ৫৩ দশমিক ৯ শতাংশ ভোট এবং সাতটি আসনে জয়ী হয়েছে। একটি আসন জোটের শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল।

নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় তাদের ভোট কারা পেয়েছে, তা নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। বিএনপি নেতাদের দাবি, আওয়ামী লীগের অনেক ভোট জামায়াতের ঝুলিতে গেছে। জামায়াত নেতাদের মতে, আওয়ামী লীগের ভোট নিয়েই বিএনপি জয় পেয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, আটটি আসনের মধ্যে পাঁচটিতে জামায়াতের প্রার্থীরা দ্বিতীয় এবং তিনটিতে তৃতীয় অবস্থানে ছিলেন। যদিও কোনো আসনে জয়ী হতে পারেনি, তবে তিনটি আসনে ৮০ থেকে ৯০ হাজারের বেশি ভোট পেয়েছে দলটি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিগত সরকারের সময় সংগঠন গুছিয়ে নেওয়া এবং ধর্মীয় আবেগকে কাজে লাগানোর ফলে জামায়াতের ভোট বেড়েছে। আগামী দিনে বিএনপির রাজনৈতিক সক্ষমতার ওপর জামায়াতের ভবিষ্যৎ অবস্থান অনেকটাই নির্ভর করবে বলে মত দেওয়া হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হাম-নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯ মাসের শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে আরশ নামে ৯ মাস বয়সী...

নাচোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভগ্নিপতি-শ্যালক নিহত হয়েছেন।...

৫ হাজারের বেশি সেনা প্রত্যাহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর...

ইরানের শান্তি প্রস্তাব ঘিরে উত্তেজনা, হামলার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি উসকানিমূলক আচরণ...

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে নতুন উত্তেজনা

মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মাত্রা

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি...

পাহাড়ে পানি সংকট ও জীববৈচিত্র্য হুমকিতে

একসময় ঘন সবুজ অরণ্যে আচ্ছাদিত পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা...

মাদকবিরোধী বার্তায় সুকান্ত মেলার প্রস্তুতি

বর্তমান সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে...

কুমিল্লায় হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৬

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আরশ...

কমিটি ঘোষণায় ক্ষোভ, রাঙামাটিতে সড়ক অবরোধ

রাঙামাটিতে আট বছর পর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে...

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে সায়ান নামে দেড় বছর বয়সী...

পাথরঘাটায় মাদকবিরোধী অভিযানে ধরা ছাত্রদল নেতা

বরগুনার পাথরঘাটায় জেলা ছাত্রদলের এক নেতার বাসা থেকে বিপুল...

চাঁদপুরে সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা সরাতে...
spot_img

আরও পড়ুন

হাম-নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯ মাসের শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে আরশ নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম...

নাচোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভগ্নিপতি-শ্যালক নিহত হয়েছেন। রোববার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বেনীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাচোল উপজেলার...

৫ হাজারের বেশি সেনা প্রত্যাহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর এবার আরও বড় পরিসরে সেনা সংখ্যা কমানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন,...

ইরানের শান্তি প্রস্তাব ঘিরে উত্তেজনা, হামলার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি উসকানিমূলক আচরণ করে বা বড় কোনো ভুল করে বসে, তবে যুক্তরাষ্ট্র হামলা করতে পারে। ফ্লোরিডার স্থানীয় সময়...
spot_img