Sunday, June 14, 2026
34.7 C
Dhaka

সাহাবিদের ঐকমত্যে প্রথম খলিফা নির্বাচন

নবীজি (সা.) ওফাতের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে নামাজের ইমামতির দায়িত্ব আবু বকর (রা.)-কে দেওয়ার নির্দেশ দেন। আয়েশা (রা.) বর্ণনা করেন, একদিন ইশার নামাজের সময় নবীজি (সা.) অসুস্থতার কারণে একাধিকবার উঠতে গিয়ে বেহুঁশ হয়ে পড়েন। জ্ঞান ফিরে পেলেই তিনি জানতে চাইতেন সাহাবিরা নামাজ আদায় করেছেন কি না। শেষে তিনি বলেন, আবু বকরকে নামাজ পড়াতে বলো।

নবীজির (সা.) এই নির্দেশ সাহাবায়ে কেরামের কাছে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়। তবে নবীজি (সা.) মৃত্যুর আগে কাউকে স্পষ্টভাবে খলিফা নিযুক্ত করে যাননি। তার ইন্তেকালের পর মুসলমানদের নেতৃত্ব নিয়ে সাহাবিদের মধ্যে আলোচনা শুরু হয়। আবু বকর (রা.) প্রথমে ওমর ইবনুল খাত্তাব (রা.) ও আবু ওবায়দা ইবনুল জাররাহ (রা.)-এর নাম প্রস্তাব করলেও তারা দুজনই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান এবং আবু বকরকেই খলিফা হওয়ার অনুরোধ করেন।

আবু ওবায়দা ইবনুল জাররাহ (রা.) বলেন, রাসুলুল্লাহর (সা.) পরে মুসলমানদের মধ্যে আবু বকরের (রা.) চেয়ে যোগ্য কেউ নেই। তিনি হিজরতের সময় নবীজির সঙ্গে সাওর গুহায় ছিলেন এবং অসুস্থ অবস্থায় নবীজি (সা.) তাকে নামাজের ইমামতি করতে নির্দেশ দিয়েছিলেন। এসব যুক্তির ভিত্তিতে সাহাবায়ে কেরাম একমত হন যে, আবু বকরই (রা.) খলিফা হবেন।

খলিফা নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে আবু বকর (রা.) বলেন, “হে মানুষ! আমাকে আপনাদের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে, অথচ আমি আপনাদের মধ্যে সর্বোত্তম নই। আমি যদি সঠিক পথে থাকি, তাহলে আমাকে সাহায্য করুন। যদি ভুল পথে থাকি, তাহলে আমাকে সংশোধন করে দিন। আমি যতক্ষণ আল্লাহর নির্দেশ মেনে চলব, ততক্ষণ আমার আনুগত্য করুন। যদি আল্লাহর অবাধ্য হই, তাহলে আমার আনুগত্য করার প্রয়োজন নেই। শুনে রাখুন! আপনাদের সবচেয়ে দুর্বল ব্যক্তি আমার কাছে সবচেয়ে শক্তিশালী, যতক্ষণ না আমি তার হক আদায় করে দিতে পারি। আর আপনাদের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আমার কাছে দুর্বল, যতক্ষণ না আমি তার কাছ থেকে হক আদায় করে নিই। আল্লাহর কাছে আমার ও আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা, সিসিটিভিতে ৬ হামলাকারী শনাক্ত

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডে...

রৌমারী সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা, সতর্ক বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে...

এসআরও নীতিতে পরিবর্তন না এলে সৌরবিদ্যুৎ লক্ষ্যমাত্রা ঝুঁকিতে : বিএসআরইএ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারিকৃত এসআরও সংশোধন না করা...

মুন্সীগঞ্জে পূর্ববিরোধের জেরে মা-মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক আটক

মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় মা ও মেয়েকে গলা কেটে...

শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তথ্যমন্ত্রী

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি...

রমেকে চিকিৎসক-স্বজন সংঘর্ষে উত্তেজনা, মরদেহ হস্তান্তরে জটিলতা

রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসা অবহেলা ও রোগীর...

নারায়ণগঞ্জে হাসপাতাল সেবার মানে অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালগুলোর সেবার মান নিশ্চিত করতে কর্মকর্তাদের দায়িত্বে...

বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের অনির্দিষ্ট কর্মবিরতিতে অচল পণ্য খালাস

যশোরের বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে পণ্য...

লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র ম্যাচে তারকা জুটির নজরকাড়া উপস্থিতি

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে বিশ্বকাপ ম্যাচ উপভোগ...

বিশ্বকাপে হাইভোল্টেজ লড়াই ব্রাজিল বনাম মরক্কো

বিশ্বকাপের মঞ্চে আজ রাতে বহুল আলোচিত ম্যাচে মুখোমুখি হচ্ছে...

৭৭ কিলোমিটার কমলা সাজে বিশ্বকাপ উৎসবে নেদারল্যান্ডস

বিশ্বকাপের উত্তেজনায় যখন গোটা বিশ্ব ফুটবলে মেতে আছে, তখন...

অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ২ কোটি টাকা বোনাস পাচ্ছেন টাইগাররা

এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের...

রোনালদোর সামনে আবেগে ভেঙে পড়লেন তরুণী ভক্ত

বিশ্বকাপের উন্মাদনায় যখন পুরো ফুটবল বিশ্ব উত্তাল, তখন মাঠের...

১৮ ফাইটে উত্তেজনার রোমাঞ্চ, প্রশংসা কুড়াল জুলকান আয়োজন

বাংলাদেশের অ্যামেচার কমব্যাট স্পোর্টসের ইতিহাসে নতুন এক মাইলফলক যোগ...
spot_img

আরও পড়ুন

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা, সিসিটিভিতে ৬ হামলাকারী শনাক্ত

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডে ছয়জন দুর্বৃত্ত অংশ নেয় বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে...

রৌমারী সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা, সতর্ক বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর...

এসআরও নীতিতে পরিবর্তন না এলে সৌরবিদ্যুৎ লক্ষ্যমাত্রা ঝুঁকিতে : বিএসআরইএ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারিকৃত এসআরও সংশোধন না করা হলে দেশের সৌরবিদ্যুৎ খাতের সম্প্রসারণ বাধাগ্রস্ত হবে এবং ২০৩০ সালের নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে...

মুন্সীগঞ্জে পূর্ববিরোধের জেরে মা-মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক আটক

মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি রোববার (১৪ জুন, ২০২৬) সকাল সাড়ে...
spot_img